আজম খান ছিলেন একজন গুণী সংগীতশিল্পী। এদেশের পপসংগীতের তিনি ছিলেন দিকপাল। তিনি ক্যান্সারে আক্রান্ত হলে দেশবাসী উদ্বিগ্ন হয়ে ওঠে। শিল্পী, সাহিত্যিক, শিক্ষকসহ সমাজের সব পেশার মানুষ তাঁর পাশে এসে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সহমর্মিতা প্রদর্শন করে। 

Updated: 10 months ago
উত্তরঃ

সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকাণ্ড যেসব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে।

উত্তরঃ

পরস্পরের প্রতি মমত্ববোধ, সম্প্রীতি ও সহযোগিতার হাত প্রসারিত করাই হলো সহমর্মিতা। এটি একটি মানবীয় গুণ। সহমর্মিতা একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে আপন করে এবং মানুষে মানুষে বৈষম্য দূরীভূত করে।

উত্তরঃ

উদ্দীপকে আজম খান ক্যান্সারে আক্রান্ত হলে সরকার এবং সমাজ সকলে তাঁর পাশে এসে দাঁড়ায়।

এর মাধ্যমে সামাজিক মূল্যবোধের সহমর্মিতা নামক উপাদানটির প্রকাশ ঘটেছে। পরস্পরের প্রতি মমত্ববোধ, সম্প্রীতি ও সহযোগিতার হাত প্রসারিত করাই হচ্ছে সহমর্মিতা। এটি একটি মানবীয় গুণ। এটি একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে আপন করে এবং মানুষে। মানুষে বৈষম্য দূরীভূত করে। সমাজের সদস্যগণ একে অপরের সুখ-দঃখ, আনন্দ-বেদনার অংশীদার হবেন- এটাই নিয়ম। এর ব্যতিক্রম। হলে সমাজে হিংসা-বিদ্বেষ দেখা দেবে, যা নিজের ও সমাজের জন্য অকল্যাণকর। বর্তমান যান্ত্রিক সমাজে স্বার্থপরতা ও অস্থিরতা বিরাজ করছে, যা মানুষের বর্তমান ও ভবিষ্যতের জন্য অকল্যাণকর। এজন্য অবশ্যই সমাজে সহমর্মিতার অনুভূতি থাকা প্রয়োজন। "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।" সহমর্মিতার এ অনুভূতি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করে।

উত্তরঃ

সামাজিক মূল্যবোধ বলতে এমন একটি মনোভাবকে বোঝায়, যা মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে।

মানুষের আচার-আচরণের ভালোমন্দের বিচারের মাপকাঠি হচ্ছে মূল্যবোধ। এটি সমাজের মানদণ্ডস্বরূপ। সামাজিক মূল্যবোধকে আইনের নিরিখে বিচার করা যায় না। কারণ এটি আইন নয়, এটি হচ্ছে নৈতিকতা যা মানুষ বাধ্য হয়ে প্রতিপালন করে না বরং সত্য ও সুন্দরের চিরন্তন অনুভূতি দ্বারা স্বতঃস্ফূর্তভাবে চর্চা করে এবং সমাজকে কলুষমুক্ত রাখার প্রচেষ্টায় রত থাকে। অভিন্ন মূল্যবোধ জনসমাজের মধ্যে গভীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সৃষ্টি করে। একই মূল্যবোধ সমাজের জনগণের মধ্যে যোগসূত্র ও সেতুবন্ধন সৃষ্টি করে। মূল্যবোধের মানদন্ডে গৃহীত যোগসূত্র বা সেতুবন্ধন মানবমনে এত গভীরভাবে রেখাপাত করে যা কোনো বাহ্যিক শক্তির পক্ষেই বিনাশ বা ক্ষুণ্ণ করা সম্ভব নয়। মূল্যবোধের এ সেতুবন্ধন মানুষকে আমৃত্যু একে অপরের পরম নির্ভরশীল বন্ধুত্বে পরিণত করে। এজন্যই নিকোলাস রেসার বলেছেন, "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব গুণাবলি যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয়।"

114

Related Question

View All
উত্তরঃ

সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন।

আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে। সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

235
উত্তরঃ

আইনের শাসন গণতন্ত্রের ভিত্তি। মমতাজ সাহেব গণতন্ত্রকে শক্তিশালী করতে আইনের শাসন প্রতিষ্ঠায় লেখনী ধারণ করেন।

তিনি আইনের শাসনকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মূল্যবোধের বিকাশের মূল হিসেবে দেখেছেন। যথাযথ আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। আইনের শাসনের মাধ্যমে 'সকল নাগরিক সমান' এ নীতি প্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগে সমান সুযোগের ভিত্তিতে সবাই বিচার লাভ করবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে সবাই নিরাপত্তা লাভ করবে। আইনের শাসনের এ বিষয়গুলো মূলত গণতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গণতান্ত্রিক মূল্যবোধ প্রধানত সংখ্যাগুরুর মতামতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা। এতে সংখ্যালঘুরাও সমান সুযোগ পাবে, মত প্রকাশের সমান অধিকার থাকবে। আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করে, গণতন্ত্র চর্চাকে পরিশীলিত করে এবং সুশাসন নিশ্চিত করে।

200
উত্তরঃ

প্রচলিত সাধারণ অর্থানুসারে আইন হলো কতকগুলো বিবিবিধান যা মানুষ সামাজিক প্রাণী হিসেবে মানতে বাধ্য থাকে। অন্যদিকে, স্বাধীনতা বলতে যা খুশি তাই করার ক্ষমতাকে বোঝায়। আপাতদৃষ্টিতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী দুটি বিষয়। কিন্তু মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি আমাদেরকে বলতে চাচ্ছে যে, আইন স্বাধীনতার সহায়ক।

বস্তুত আইন ও স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইন না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইন আছে বলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করা যায়। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। উইলোবি এজন্যই বলেছেন যে, "আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়।" অন্যদিকে, স্বাধীনতা না থাকলে আইন অর্থহীন হয়ে যায়। কেননা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকলে আইনের প্রয়োগ সম্ভব হয় না। আইন আছে বলেই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের বলেই স্বাধীন বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার অর্থহীন হয়ে যায়। আইনের মাধ্যমে প্রাপ্ত অধিকার দ্বারাই জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা লাভ করে। আইন না থাকলে দুর্বলের স্বাধীনতা রক্ষা করা কতটা সম্ভব হতো তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এজন্যই বলা যায়, সাংবাদিক মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি যথার্থ।

248
উত্তরঃ

আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

241
উত্তরঃ

মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থমূল্য বা অন্তর্নিহিত গুণাবলিকে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোনো স্থির বিষয় নয়। সমাজ-স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।

225
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews