আজাদ তার বন্ধুর কাছে ই-মেইল পাঠাল। এরপর সে কম্পিউটারে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল

Updated: 9 months ago
উত্তরঃ

ফ্যাক্স হলো তার বা রেডিওর সাহায্যে ছবি, চিত্র, ডায়াগ্রাম বা যেকোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণের একটি ইলেকট্রনিক ব্যবস্থা।

উত্তরঃ

ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা অসংখ্য কম্পিউটার, টেলিফোন লাইন দিয়ে তৈরি। এটি অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি যা সকলে মিলে একটি একক নেটওয়ার্কের মতো কাজ করে। এ নেটওয়ার্ক পরস্পরের সাথে যেকোনো তথ্য বা উপাত্ত আদান-প্রদান করতে সক্ষম।
তাই এটি সকল নেটওয়ার্কের জননী বা নেটওয়ার্কের নেটওয়ার্ক।

উত্তরঃ

উদ্দীপকে রনির ব্যবহৃত প্রেরণ কৌশলটি হলো ই-মেইল। নিচে ই-মেইলের প্রেরণ কৌশল প্রবাহচিত্র সহ ব্যাখ্যা করা হলো-

উপরিউক্ত প্রবাহ চিত্র হতে দেখা যায়, ইন্টারনেট সংযুক্ত প্রেরক কম্পিউটার কোনো ডকুমেন্ট, চিত্র বা যেকোনো ফাইল মেইলিং সফটওয়্যারে মাধ্যমে, টেলিফোন লাইনের মধ্য দিয়ে গ্রাহক কম্পউটারে পাঠায়। ইন্টারনেট গ্রাহক সংযুক্ত কম্পিউটার এই মেইল গ্রহণ করে একই পদ্ধতিতে প্রেরক কম্পিউটারে প্রেরণ করতে পারে।

উত্তরঃ

শাওনের ব্যবহৃত যন্ত্রটি হলো কম্পিউটার। এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্নক্ষেত্রে ব্যবহৃত হয়। শিক্ষা, যোগাযোগ, শিল্প-কারখানা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সর্বত্র দেখা যায়।
শ্রেণিকক্ষে শিক্ষণ, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। বাস ও ট্রেনের টিকেট বুকিং, সময়সূচি জানা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি কাজে কম্পিউটার দরকার হয়। বিভিন্ন পণ্য উৎপাদনে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত

মান যাচাই, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজে শিল্প-কারখানায় কম্পিউটার ব্যবহৃত হয়। চিকিৎসাক্ষেত্রে রোগীর পরিচয়, ঠিকানা, রোগের লক্ষণ, রোগীর অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি রেকর্ড করে রাখা, ঔষধ নির্বাচন ও পরীক্ষা-নিরীক্ষায় কম্পিউটার কাজে লাগে। এছাড়া ব্যবসা-বাণিজ্যে পণ্যের মজুদ নিয়ন্ত্রণ, ব্যবসায়িক যোগাযোগ, টিকেট বুকিং, ব্যাংকিং

সিস্টেম, স্টাফদের বেতন, আয়-ব্যয়ের বাজেট ও হিসাব নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।
সুতরাং আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে কম্পিউটারের গুরুত্ব ও ব্যবহার বহুমুখী।

117

যোগাযোগ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যোগাযোগ মানুষ, দেশ এবং সমাজকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ নানাভাবে একে অন্যের সাথে যোগাযোগ করে আসছে। এখন আমরা রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, টেলিফোন, মোবাইল ফোন বা সেল ফোন ইন্টারনেট, ফ্যাক্স ও ই-মেইল ব্যবহার করে মুহূর্তের মাঝে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করতে পারি। যোগাযোগ মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে, তাকে নিয়ে যাচ্ছে উন্নতির চরম শিখরে। সমাজ, দেশ আর বিশ্বে অর্থপূর্ণ এবং উন্নত জীবন যাপন করতে হলে বিভিন্ন মানুষ, দেশ ও সমাজের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতেই হবে। এই অধ্যায়ে আমরা যোগাযোগ, এর নীতিমালা এবং যোগাযোগের বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয় যন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। 


এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • তথ্য ও যোগাযোগের মূলনীতি ব্যাখ্যা করতে পারব।
  •  ব্লকচিত্র ব্যবহার করে যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বর্ণনা করতে পারব।
  • মাইক্রোফোন ও স্পিকারের কার্যক্রম ব্যাখ্যা করতে পারব।
  • এনালগ ও ডিজিটাল সংকেতের ব্যাখ্যা করতে পারব।
  • ডিজিটাল সংকেতের সুবিধা বর্ণনা করতে পারব।
  • ব্লকচিত্রের সাহায্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংক্রান্ত প্রধান প্রধান যন্ত্রপাতির (মেশিন) কার্যক্রম তাদের সুবিধা এবং জীবনে এগুলোর ব্যবহার বর্ণনা করতে পারব।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews