আজিজ মাস্টার নীলগঞ্জের গ্রামের সাধারণ শিক্ষক। মেজর এজাজের নির্দেশে তাকে স্কুলঘরে নিয়ে আসা হয়। আসার আগে থেকেই সে অনেক ভীত ও সন্ত্রস্ত হয়ে ছিলেন। এরপর মেজর এজাজ তাকে প্রশ্ন করা শুরু করলে তিনি আরও ভয় পেয়ে যান।
একপর্যায়ে মেজর তাকে কফি খাওয়ার প্রস্তাব দেন। কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় তিনি কফি খাওয়ার জন্য হ্যাঁ বলে দেন এবং কফি খেতে শুরু করেন। মেজর তাকে জিজ্ঞেস করেন তিনি রেডিও শোনেন কি না। এই প্রশ্ন শুনেই তার গলায় কফি আটকে যাওয়ার উপক্রম হয়। কারণ তিনি রেডিও শুনতেন। স্বাধীন বাংলা: বেতার শুনতেন। যেহেতু তিনি শোনেন এবং এর পরিণামে মেজর তাকে কী শাস্তি দেন সেই চিন্তায় ও ভয়ে তার কফি গলায় আটকে যাওয়ার উপক্রম হয়।
Related Question
View All'১৯৭১' হুমায়ূন আহমেদ রচিতটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ছোট্ট পরিসরে রচিত এই উপন্যাসে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বর্বরোচিত রূপ সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। সাথে কীভাবে মানুষ নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিপ্লবী হয়ে ওঠে সেই চিত্রও চিত্রায়ণ করেছেন। '১৯৭১' উপন্যাসে আমরা দেখতে পাই প্রথম দিকে গ্রামের মানুষ মিলিটারির ভয়ে তটস্থ থাকলেও পরবর্তী সময়ে প্রত্যেকেই হয়ে উঠেছে সাহসী।
কেউ জীবন অপেক্ষা আত্মমর্যাদাকে প্রাধান্য দিতে শিখেছে। আবার কেউ মৃত্যুর আগমূহূর্তেও হাসতে শিখে গিয়েছে। যা আমরা দেখতে পাই সফদারউল্লাহর মাঝে, আজিজ মাস্টারের মাঝে, রফিকের মাঝে।
সফদরউল্লাহ্ উপন্যাসের অন্যতম একটি চরিত্র। সে যুদ্ধ কী তা জানেই না। গ্রামে মিলিটারি আক্রমণ করার পরে গ্রামবাসীরা নারীদের ব্যাপারে কী করা যায় এমন বিষয় নিয়ে আলোচনা করে। এদিকে দেখা যায়, হানাদার বাহিনীর সদস্য সফদরউল্লাহ্র অনুপস্থিতিতে তার বাড়িতে এসে স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি করে। এটা জানার পর সে হাতে দা নিয়ে বেরিয়ে পড়ে হানাদার বাহিনীর খোঁজে। তার মধ্যে তখন আর কোনো ভয় কাজ করে না। সে হয়ে ওঠে প্রতিবাদী।
উপন্যাসের আরেক চরিত্র হলো আজিজ মাস্টার। ভীতু ও সন্ত্রস্ত এই চরিত্রটির মধ্যেও সময়মতো বিপ্লবী সত্তার সঞ্চার দেখতে পাই। জীবনকে ভালোবাসা এই চরিত্রটিও একসময় জীবন ও সম্মানের মধ্যে সম্মানকেই বেছে নেয়। যা তার বিপ্লবী সত্তার পরিচায়ক। আবার রফিকের মধ্য দিয়ে লেখক সেই চরিত্র অঙ্কন করেছেন যারা দেশের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। পাকিস্তানির সহযোগী হয়েও তার মধ্যে বিবেকের তাড়নায় যে বিপ্লবী সত্তার পরিচয় পাওয়া যায় তা সত্যি অভাবনীয়। পাকিস্তানি হানাদার বাহিনী আসলে যা করেছে তা অন্যায়। তাদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন বাঙালিরা উপর্যুক্ত চরিত্রগুলোর মতোই সাহসী ও প্রতিবাদী হয়ে উঠেছিল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!