লভ্যাংশ নীতি তিন প্রকার; যথা: স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক তিনটি। যথা: সিএসই সকল শেয়ারমূল্য সূচক, সিএসই এক্স সূচক এবং সিএসই ৩০ সূচক।
সিএসই সকল শেয়ারমূল্য সূচকের ক্ষেত্রে সব ধরনের শেয়ারের মূল্য বিবেচনা করে সূচক নির্ধারণ করা হয়। সিএসই এক্স সূচকে শুধু বাছাই করা কিছু শেয়ার অন্তর্ভুক্ত করা হয়। আর সিএসই ৩০ সূচকে ৩০টি শেয়ার অন্তর্ভুক্ত থাকে। বিনিয়োগকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সূচক ব্যবহার করে থাকেন
অর্থের ঘাটতি থাকায় আজিম কোম্পানি লি. বোনাস শেয়ার ইস্যু করে।
কোম্পানির মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন না করে শেয়ার হিসেবে আনুপাতিক হারে বণ্টন করা হয় তখন বণ্টিত এই শেয়ারকে বোনাস শেয়ার বলে। এটি কোম্পানির অর্থসংস্থান করার একটি কৌশল।
উদ্দীপকে আজিম কোম্পানি লি. শেয়ারবাজারের একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। অর্থের ঘাটতি থাকায় তারা শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদান করেনি। এর পরিবর্তে তাদের নামে আনুপাতিক হারে শেয়ার ইস্যু করে। অর্থাৎ আজিম কোম্পানি লি. বোনাস শেয়ার ইস্যু করেছে। এ পর্যায়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে শেয়ার দেওয়া হয়েছে। সুতরাং বলা যায়, অর্থের ঘাটতি থাকায় আজিম কোম্পানি লি. বোনাস শেয়ার ইস্যু করেছে।
আর্থিক সংকট নিরসনে কোম্পানিটি ব্যাংকিং প্রতিষ্ঠানের সহায়তা পাবে। কোম্পানির অর্থায়নের বিভিন্ন উৎসের মধ্যে ব্যাংক ঋণ অন্যতম। সাধারণ কোম্পানিগুলো আর্থিক সংকটে পড়লে ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন করে। ব্যাংক ঋণ মঞ্জুর করলে কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট সময় পরে সুদ এবং আসল ফেরত দিতে হয়।
উদ্দীপকে আজিম কোম্পানি লি. আর্থিক সংকটের সম্মুখীন হয়। অর্থায়ন করার জন্য কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা না করে বোনাস শেয়ার ইস্যু করে। কিন্তু তারপরেও অর্থের ঘাটতি থাকার কারণে কোম্পানিটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এক্ষেত্রে কোম্পানিটি ব্যাংক থেকে ঋণ নিয়ে তার আর্থিক সংকট নিরসন করতে পারবে। কোম্পানিটি স্বল্পসময়ের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। সুতরাং বলা যায়, কোম্পানিটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের সহায়তা পাবে।
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
