আজ যুক্তিতর্কের খেলা। সবাই একে একে যুক্তি দিচ্ছে। কাজল ও তাপস এ যুক্তিতর্কের খেলায় অংশগ্রহণ করেছে। কাজল যুক্তি দিয়ে বলল,

আসাদ হয় এনামের বন্ধু।
 শামীম হয় আসাদের বন্ধু।
শামীম হয় এনামের বন্ধু।
 সাথে সাথে তাপসও বলল,
 কোনো মানুষ নয় ডানাযুক্ত।
সব দ্বিজ হয় মানুষ।
কোনো দ্বিজ নয় ডানাযুক্ত।

তাদের যুক্তিগুলো সবাই সাদরে গ্রহণ করল।

Updated: 9 months ago
উত্তরঃ

 যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে 'আবর্তন' বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রতিবর্তনের মূল কথা হলো গুণের পরিবর্তন করা। তাই সহজ অর্থে প্রতিবর্তন হচ্ছে অর্থ ঠিক রেখে একটি সদর্থক বাক্যকে নঞর্থক কিংবা একটি নঞর্থক বাক্যকে সদর্থক বাক্যে রূপান্তরিত করা। যেমন-

সব ফুল হয় সুন্দর।
কোনো ফুল নয় অসুন্দর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে কাজলের যুক্তিটি চতুষ্পদী অনুপপত্তির উদাহরণ। সহানুমানে যদি তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয় তাহলে তাতে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। সহানুমানের নিয়মানুযায়ী যুক্তিতে তিনটি পদ থাকবে। নিয়ম লঙ্ঘন করে তিনের অধিক চারটি পদ ব্যবহার করা হলে চতুষ্পদী অনুপপত্তির সৃষ্টি হয়। এরূপ যুক্তিতে প্রধান ও অপ্রধান পদ চিহ্নিত করা গেলেও মধ্যপদকে চিহ্নিত করা সম্ব হয় না, অর্থাৎ বাকি দুটি পদের মধ্যে কোনো পদটি মধ্যপদ হবে তা নির্ণয় করা যায় না। আর মধ্যপদকে চিহ্নিত করা না গেলে কোন পদটি মধ্যস্থতা করছে তা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। এই অবস্থায় যথাযথ মধ্যস্থতার অভাবে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের সম্পর্ক যথার্থ বা বৈধ হয় না। উদ্দীপকের যুক্তিকে চারটি পদের মধ্যে এনামের বন্ধু হলো প্রধান পদ, শামীম হলো অপ্রধান পদ। কিন্তু 'আসাদ' ও 'আসাদের বন্ধু' পদ দুটির মধ্যে মধ্যপদ কোনটি তা বলা মুশকিল। অর্থাৎ এখানে একটি পদ বেশি আছে যা চতুর্থ পদ, আর এই কারণে যে অনুপপত্তির সৃষ্টি হয় তা হলো চতুষ্পদী অনুপপত্তি। উদ্দীপকে কাজল তার যুক্তিতে ১. আসাদ, ২. এনামের বন্ধু, ৩. শামীম এবং ৪. আসাদের বন্ধু এই চারটি পদ ব্যবহার করায় এতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

তাপসের যুক্তিটি সহানুমানের প্রথম নিয়ম লঙ্ঘনের ফলে সৃষ্টি হয়েছে। সহানুমানের প্রথম নিয়মটি হলো- প্রত্যেকটি সহানুমানে কেবল তিনটি পদ থাকবে। কিন্তু কোনো পদ একাধিক অর্থে ব্যবহৃত হলে তাতে দ্ব্যর্থক অনুপপত্তি ঘটে। এই দ্ব্যর্থক অনুপপত্তি তিন ধরনের। যথা-

১. দ্ব্যর্থক প্রধান পদজনিত অনুপপত্তি। 
২. দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি। 
৩. দ্ব্যর্থক মধ্যপদজনিত অনুপপত্তি

উদ্দীপকে তাপসের যুক্তি দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি দোষে দুষ্ট হয়েছে। উদ্দীপকের যুক্তিটির যৌক্তিক আকার হলো

E- কোনো মানুষ নয় ডানাযুক্ত।
A-সব দ্বিজ হয় মানুষ। 
E- কোনো দ্বিজ নয় ডানাযুক্ত।

উক্ত যুক্তিটি অপ্রধান পদজনিত অনুপপত্তি যা দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি। তাই যুক্তিটি অবৈধ হয়েছে। সহানমানের নিয়ম হচ্ছে আশ্রয়বাক্যের কোনো পদ সিদ্ধান্তে এসে ভিন্ন অর্থ প্রকাশ করবে না। যদি ভিন্ন অর্থ প্রকাশ করে তবে ভুল হবে। আর এই ভুলটি হলো দ্ব্যর্থক অনুপপত্তি। আর দ্ব্যর্থক পদটি যদি অপ্রধান পদ হয় তবে তাকে 'দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি' বলা হবে। উদ্দীপকে অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদটি মানুষ অর্থে ব্যবহার করা হয়েছে। যার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ই আছে। কিন্তু সিদ্ধান্তে এসে সেটিকে ডানাযুক্তি পাখির অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ভিন্ন অর্থে বিষয়টি উপস্থাপিত হয়েছে। তাই এই ভিন্ন অর্থই হলো ভুল বা অনুপপত্তি। আর ভুলটি যেহেতু অপ্রধান পদজনিত। তাই এটি দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি। কারণ এর অপ্রধান পদ 'দ্বিজ' শব্দটি অপ্রধান আশ্রয়বাক্যে 'ব্রাহ্মণ' অর্থে এবং সিদ্ধান্তে 'পাখি' অর্থে ব্যবহৃত হয়েছে। ফলে এখানে দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি দোষ ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
95
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে কোনো আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে এবং বিধেয়ের স্থলে তার উদ্দেশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাই হলো আবর্তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
199
উত্তরঃ

সম্পূর্ণ ব্যক্ত্যর্থে ব্যবহৃত পদ ব্যাপ্য পদ হয়। মূলত পদের ব্যাপ্যতা হলো পদের প্রসারতা। একটি পদ কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর সে পরিমাণ ব্যক্ত্যর্থ নির্দেশ করে তার দ্বারা সে 'পদের ব্যাপ্যতা' নির্ণয় করা হয়। কোনো পদ যখন তার সামগ্রিক ব্যক্ত্যর্থ গ্রহণ করে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তাকে 'পদের ব্যাপ্যতা' বলে। যেমন- 'সকল দার্শনিক হন জ্ঞান, এখানে দার্শনিকের সামগ্রিক ব্যক্ত্যর্থ ব্যবহৃত হয়েছে। এজন্য দার্শনিকের দার্শনিক পদটি ব্যাপ্য পদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
246
উত্তরঃ

উদ্দীপকের ৩নং বক্সে O-যুক্তিবাক্যের আবর্তন নির্দেশিত হয়েছে। O-যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে যে বিধেয় পদ অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্য বলে। উদ্দীপকে দেওয়া আছে যে- 

কিছু A নয় B

কিছু B নয় A

মূলত O-যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। যেহেতু O-যুক্তি বাক্যটি একটি নঞর্থক বচন, সে কারণে তার আবর্তিতকেও হতে হবে নঞর্থক। অর্থাৎ আবর্তিতকে E বা O হতে হবে। কিন্তু ০-এর আবর্তিত E বা O হতে পারে না, E বা O- হলে আবর্তনের ৪র্থ নিয়ম লঙ্ঘন হয়। অর্থাৎ আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। উপরের উদাহরণে O-আবর্তনীয়ের উদ্দেশ্য হিসেবে পদটি পূর্ণব্যাপ্ত হয়নি, অথচ সিদ্ধান্তে -বাক্যের বিধেয় হিসাবে পূর্ণব্যাপ্ত হয়ে আছে। কারণ পদের ব্যাপ্ততার নিয়ম অনুসারে বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ আংশিক ব্যাপ্য হলেও O-বাক্যের বিধেয় পদ যথাসময় পূর্ণব্যাপ্য হয়। সুতরাং ৩নং বক্সের যুক্তিবাক্য O-যুক্তি বাক্যের আবর্তন হয়েছে। অথচ O-যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
232
উত্তরঃ

উদ্দীপকে ২নং বক্সের মতো ১নং বক্সের আবর্তন করলে অনুপপত্তি হতে পারে। ২নং বক্সের যুক্তিবাক্যটি একটি E-যুক্তিবাক্য বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং ১নং বক্সের যুক্তিবাক্যটির সম্পূর্ণরূপ হবে।

A- সকল A হয় B

A- সকল B হয় A

উক্ত যুক্তিবাক্যটি A-যুক্তিবাক্য হবে বা সার্বিক সদর্থক। A-বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি। উপর্যুক্ত যুক্তিটি আবর্তনের একটি দৃষ্টান্ত। আবর্তন-এর নিয়ম অনুযায়ী আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদ আবর্তিতে এসে ব্যাপ্য হতে পারবে না। আলোচ্য যুক্তিটিতে B পদটি আবর্তনীয় A বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় অব্যাপ্য হয়েছে এবং আবর্তিত A-বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়েছে। এটি আবর্তনের নিয়ম বিরোধী। আবর্তন-এর নিয়ম অনুযায়ী A-বাক্য আবর্তন করলে আমরা 1 বাক্য পাই। অর্থাৎ A-বাক্যের আবর্তন হচ্ছে অসরল আবর্তন। কিন্তু আলোচ্য দৃষ্টান্তে A-বাক্যের সরল আবর্তন করায় পদের ব্যাপ্যতা সংক্রান্ত অনিয়ম দেখা দিয়েছে। সুতরাং যুক্তিটি ত্রুটিপূর্ণ। এটি একটি অবৈধ আবর্তন। এতে A-বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। E-বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটে না। কারণ E- কে আবর্তন করলে E পাওয়া যায়। সুতরাং ২নং বক্সে অনুপপত্তি না ঘটলেও ১নং-এ অনুপপত্তি ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
202
উত্তরঃ

সংস্থান চার প্রকার। যথা- ১. প্রথম সংস্থান, ২. দ্বিতীয় সংস্থান, ৩. তৃতীয় সংস্থান এবং ৪. চতুর্থ সংস্থান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
655
উত্তরঃ

সহানুমানের যে পদ আশ্রয় বাক্যে থাকে, কিন্তু সিদ্ধান্তে থাকে না সেটিই হলো মধ্যপদ। মধ্যপদের ভূমিকা সহানুমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন-

সকল মানুষ হয় মরণশীল।
 সকল ছাত্র হয় মানুষ। 
সকল ছাত্র হয় মরণশীল।

এখানে 'মানুষ' পদটি মধ্যপদ। আর এটি আশ্রয়বাক্য দুটির মধ্যে সম্পর্ক স্থাপনে সেতু হিসাবে কাজ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
224
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews