আঠারো বছর বয়সে নেই ভয়

পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা,

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-

আঠারো বছর বয়স জানে না' কাঁদা।

……………………………………………………………….

এ বয়স জানে রক্তদানের পুণ্য

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য

সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

Updated: 7 months ago
উত্তরঃ

আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ছাত্রীদের সর্বাত্মক অংশগ্রহণ।

উত্তরঃ

"সেদিন ৫ই আগস্ট ২০২৪ ৩৬শে জুলাই।"- কথাটি বাঙালির প্রতিবাদী চেতনার ধারক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারী সরকার ছাত্রসহ সাধারণ জনতার ওপর অকথ্য নির্যাতন চালায়। ক্যালেন্ডারের পাতায় জুলাই পেরিয়ে আগস্ট মাস আসে। কিন্তু স্বৈরাচারীর অত্যাচারের অবসান হয় না। যেন ক্যালেন্ডারের পাতা থেকে দুর্বিষহ জুলাই শেষই হচ্ছে না। সেই ধারাবাহিকতায় আগের জুলাই মাসের দিনের সঙ্গে আগস্ট মাসের ৫ দিন যোগ করে বলা হয়েছে ৩৬শে জুলাই, যা বাঙালির হার না-মানা প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটিয়েছে।

উত্তরঃ

উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় উল্লিখিত বৈষম্য নিরসনে তরুণ শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তোলার দিককে নির্দেশ করে।

তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারুণ্যের অমিতশক্তি জাতীয় জীবনে পরিবর্তন আনে। তাই জীবনের এই বিশেষ সময়টি শুধু পড়াশোনাই নয়, বরং আত্মশপথে বলীয়ান হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করারও সময়।

উদ্দীপকের কবিতাংশে কবি আঠারো বছর বয়সি তারুণ্যের জয়গান গেয়েছেন। তার মতে, এ বয়সিরা পাথর বাধাকে চূর্ণ করে নতুন কিছু করার প্রত্যয়ে নিজেদের শপথের কোলাহলে সঁপে দেয়। শুধু তাই নয়, প্রয়োজনে তারা বুকের রক্ত ঢেলে দিতেও পিছপা হয় না। একইভাবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে তরুণ শিক্ষার্থীদের মধ্যে এমন বৈশিষ্ট্যই ফুটে উঠেছে। সেখানে বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আত্মশপথে বলীয়ান হয়ে তারা আন্দোলনে নামে। উদ্দীপকটি আলোচ্য রচনার এ দিকটিকেই নির্দেশ করে।

উত্তরঃ

"উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা তারুণ্যের বৈশিষ্ট্য 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার তরুণ শিক্ষার্থীদের মনোভাবকে যথাযথ প্রতিফলিত করতে পেরেছে।"- মন্তব্যটি যথার্থ।

তারুণ্য মানব জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এসময়ে গৃহীত সিদ্ধান্ত ও কর্ম মানুষের পরবর্তী জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। তবে এ বয়স শুধু ব্যক্তিজীবনই নয়, অনেক সময় জাতীয় জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এদেশের প্রায় সব আন্দোলন-সংগ্রামে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।

উদ্দীপকের কবিতাংশে কবি তারুণ্যের নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেছেন। এ বয়সি তরুণরা অকুতোভয় ও স্বাধীনচেতা মনোভাবের হয়ে থাকে। আত্মশপথে বলীয়ান এসব তরুণের কাছে পথের যেকোনো বাধাই যেন তুচ্ছ। মাতৃভূমির প্রয়োজনে এরাই সবার আগে এগিয়ে আসে। শুধু তাই নয়, এ বয়সিরা আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে রক্তমূল্য দিতেও পিছপা হয় না।

'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানকে উপজীব্য করা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরশাসনের অবসান হয় এবং এদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পায়। আলোড়ন সৃষ্টিকারী এই আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। বলতে গেলে তারাই ছিল এই আন্দোলনের মূল চালিকাশক্তি। বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আত্মশপথে বলীয়ান হয়ে তারা আন্দোলনে নামে এবং বহু প্রাণের মূল্যে শেষ পর্যন্ত বিজয়ী হয়। এর পশ্চাতে ছিল তারুণ্যের অমিতশক্তি, তেজ ও আত্মত্যাগের দৃপ্ত শপথ, যা কবিতাংশটিতে বর্ণিত তারুণ্যের বৈশিষ্ট্যকেই নির্দেশ করে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

77

Related Question

View All
উত্তরঃ

প্রশ্নোক্ত বাক্যটির দ্বারা দেশ সংস্কারে সকল শ্রেণি-পেশার মানুষের একাত্মতা বোঝানো হয়েছে।

২০২৪ সালের জুলাই বিপ্লবে সকল শ্রেণি-পেশার মানুষ যোগদান করেন। সবাই নিজেদের অবস্থান ভুলে রাস্তায় একত্র লড়াই করেছিলেন একটা উদ্দেশ্য সামনে রেখে। এভাবে আন্দোলনের সময় এমন এক ভাষা তৈরি হয়েছিল যার মাধ্যমে সবাই সবাইকে বুঝতে পারছিলেন। মানুষের মধ্যে এমন বোধ স্বাধীনতার পঞ্চাশ বছর পর তৈরি হয়েছিল বলে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

285
উত্তরঃ

উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের ফ্যাসিবাদী সরকারের পতনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উর্ধ্বে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এটাই হওয়া উচিত। অথচ অনেক সময় দেখা যায়, জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের বিরুদ্ধাচরণ করে। তখন পরিণতি হয় মর্মান্তিক।

'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধে ছাত্রসমাজ কোটার যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনের একপর্যায়ে সরকার সাধারণ শিক্ষার্থীর দাবি মেনে নেওয়ার পরিবর্তে চরম দমননীতি এবং হত্যাযজ্ঞ পরিচালনা করে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের প্রতিরোধে এগিয়ে আসে। এতে গণঅভ্যুত্থান ঘটে এবং সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যান। উদ্দীপকেও দেখা যায়, গোঁতাবায়া রাজাপাকসে বিক্ষোভকারীদের দমন করার জন্য নিপীড়ন চালায়। শেষ পর্যন্ত তার পতন হয়।

172
উত্তরঃ

"সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের সামগ্রিকতাকে স্পর্শ করে না।"- মন্তব্যটি যথার্থ।

বাঙালি জাতি হলো বীরের জাতি। তারা যুগে যুগে বৈষম্যের বিরুদ্ধে প্রাণপথে লড়াই করেছে। সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাঙালিরা জীবনদানেও কার্পণ্য করেনি।

'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধে কোটা সংস্কারকে কেন্দ্র করে এই আন্দোলনের শুরু হলেও শেষ পর্যন্ত তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকে দমিয়ে রাখার জন্য সরকার তার পোষ্য দলীয় বাহিনী ও জাতীয় বাহিনীর বিপথগামী সদস্যদের দ্বারা সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালায়। পুলিশের গুলিতে নিহত হয় শিক্ষার্থী থেকে শুরু করে হাজার হাজার জনতা। ছাত্র-জনতার তোপের মুখে পড়ে সরকার পালাতে বাধ্য হয়। উদ্দীপকেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, সরকার বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। ফলে ডজনখানেক আহত হয়েছে। সেখানে কোনো মৃত্যুর ঘটনার কথা নেই। আবার জুলাই বিপ্লব পুরোপুরি শিক্ষার্থী দ্বারা পরিচালিত ছিল। কিন্তু উদ্দীপকে বর্ণিত বিক্ষোভে এমন কোনো আভাস নেই। উপর্যুক্ত এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

164
উত্তরঃ

'সরকার নির্বাচন নিয়ে একের পর এক তামাশা করেছে' বলতে এখানে আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনের কথা বলা হয়েছে।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনে জয়ী হয় এবং সরকার গঠন করে। এর পর থেকে এই সরকারে তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। এসব নির্বাচনে সরকার লোক দেখানো ভোটের আয়োজন করে শেষ পর্যন্ত কারচুপি করে নির্বাচনে জয়ী হয়। এভাবে সরকার যে প্রহসনের নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করে, প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে সে কথাই বোঝানো হয়েছে।

116
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews