মানুষ ও পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়ার সম্পর্ক আছে তার কার্যকারণ উদঘাটন করাই হলো ভূগোলের প্রধান কাজ।
জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব, অজৈব ও প্রাকৃতিক অবস্থাই পরিবেশ।
প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, মাটি ও বায়ু নিয়ে গঠিত হয় পরিবেশ।
আতিক পৈতৃক সূত্রে প্রাপ্ত পুকুর ভরাট করে বাড়ি তৈরি করেছে। তার এ কর্মকাণ্ডটি ভূগোল শাস্ত্রের মানব ভূগোলের সামাজিক কর্মকাণ্ডের দিকটি তুলে ধরে।
মানব ভূগোলের প্রধান উপাদান মানুষ। মানুষ প্রতিনিয়ত পৃথিবীর সম্পদ ও ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। মানব ভূগোল মানুষ এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের স্থানিক প্রভাব নিয়ে আলোচনা করে থাকে।
যেহেতু আতিক প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সামাজিক কর্মকাণ্ড অর্থাৎ বসতি উন্নয়ন করেছে সেহেতু তার এ কাজটি মানব ভূগোলের সামাজিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরে।
উদ্দীপকে আতিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর যে প্রভাব পড়েছে তা মানব ভূগোল শাখার অন্তর্ভুক্ত।
মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি ও সম্পদ সমীক্ষা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে ভূমি প্রভাব বিস্তার করে থাকে বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ভূমির কারণে ভিন্ন হয়ে থাকে।
যেমন: উর্বর সমতল ভূমি ও বন্ধুর পাহাড়ি ভূমির অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানব ভূগোল গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডসমূহ এবং বসতির বিকাশ ও বণ্টনের ধারার উপর ভূমির প্রভাব সমীক্ষা করে থাকে। এছাড়াও নগরের স্থানিক বণ্টন ও সামাজিক বৈশিষ্ট্যসমূহ মানব ভূগোলে আলোচনা করা হয়।
সুতরাং উদ্দীপকে আতিক ও তার ছোট ভাইয়ের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সুযোগ সুবিধা থাকার কারণে তাদের বড় ভাইয়ের শহরে বসবাস সবকিছুই মানব ভূগোলে আলোচনা করা হয়।
Related Question
View Allভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটসথেনিস ব্যবহার করেছেন।
পৃথিবীর প্রায় চারভাগের তিনভাগই সমুদ্র। তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তুও ব্যাপক।
সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!