'আদালত' শব্দটি আরবি ভাষার শব্দ ।
'`আদালত” শব্দটি আরবি ভাষার শব্দ । আরবি উৎসের বাংলা শব্দসমূহ: আল্লাহ , ইমান, কিতাব, আখিরাত, ওযু , সালাত, হজ , যাকাত , রোজা, হালাল , হারাম , দোয়া ,তাকদির, নগদ , বাকি , মহকুমা , মােক্তার , তারিখ , খবর , খাজনা , জনাব , দলিল , নবাব , মসজিদ , লেবু ,কবর, মন, আযান ইত্যাদি ।
বিদেশি শব্দ : রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। সে কালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণরূপে বিদেশি শব্দ এ দেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, , তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার (বার্মা), মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে।
Related Question
View All‘চকোলেট' শব্দটি বাংলা ভাষায় এসেছে মেক্সিকান ভাষা থেকে।
লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): ভেতরে যাই থাকুক না কেন, সে আচরণে বেশ লেফাফা দুরস্ত ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!