আনিকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে। একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুদবুদের ধাক্কায় ঢাকনাটি পড়ে যেতে দেখল। অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোনো ফাঁকা না থাকলেও শীতকালে কিছু ফাঁক লক্ষ করল। উল্লেখিত দুটো ঘটনাই তাকে ভাবিয়ে তুললো।

Updated: 1 year ago
উত্তরঃ

বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সূর্যের তাপে কিংবা যখন রেললাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের ঢাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয়। ফলে, লাইন প্রসারিত হয়। ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না। এতে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই রেললাইনের সংযোগস্থলে কিছুদূর পরপর ফাঁক রাখা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ তাপের ফলে বস্তুর প্রসারণ। আমরা জানি, তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে আবার তাপ অপসারণে পদার্থ সংকুচিত হয়। ভাত রান্নার ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটে। আনিকা দেখল যে, ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুদবুদের ধাক্কায় ঢাকনাটি পড়ে গেল। এর কারণ হলো পাতিলের পানিতে তাপ প্রয়োগ করার সাথে সাথে পানির অণুগুলো ছুটাছুটি আরম্ভ করে। ফলে পানির আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধির কারণে প্রসারণের জন্য পর্যাপ্ত খালি জায়গা পাতিলের ভেতরে না থাকায় ফুটন্ত পানির, বুদবুদগুলো পাতিলের। ঢাকনায় ঊর্ধ্বচাপ প্রয়োগ করে। ফলে ঢাকনাটি পড়ে যায়।

অতএব বলা যায় যে, ঘটনাটি তাপ প্রয়োগে পদার্থের প্রসারণের একটি বাস্তব উদাহরণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজা শীত ও গ্রীষ্মে দ্বৈতঘটনা অর্থাৎ দুই রকম ঘটনা ঘটে।

বিশ্লেষণ: তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে অন্যদিকে তাপ অপসারণে পদার্থ সংকুচিত হয়। তাপ অপসারণে কঠিন পদার্থের সংকোচন সবচেয়ে কম হয়। আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটি কঠিন পদার্থের তাপমাত্রা ও আর্দ্রতা হ্রাস-বৃদ্ধির কারণে ঘটেছে। কাঠের দরজা তৈরির আগে যদি ব্যবহৃত কাঠগুলো ভালোভাবে শুকানো না হয় তবে কাঠের কোষের মধ্যে কিছু আর্দ্রতা থেকে যায়। শীতের সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকার কারণে দরজার কাঠের কোষ মধ্যস্থ পানি বেরিয়ে যায়। এর ফলে কাঠ কিছুটা সংকুচিত হয় এবং কাঠের জোড়া লাগানো স্থানগুলো কিছুটা ফাঁকা হয়ে যায়। অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় কাঠের দরজার আর্দ্রতার কোনো পরিবর্তন না হওয়ায় দরজায় কোনো ফাঁকা থাকে না। এ কারণেই গ্রীষ্মকালে দরজায় ফাঁকা না থাকলেও শীতকালে কাঠের দরজাটিতে ফাঁক লক্ষ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
299

তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি। তাপ আমাদের গরমের অনুভূতি জন্মায়। আর কতটুকু গরম অনুভব করছি তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে। বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ তিনটি প্রক্রিয়ায় সঞ্চালিত হতে পারে। তাপ দিলে বা সরিয়ে নিলে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে বায়ুর চাপ ও আর্দ্রতার পরিবর্তন হয়, বিভিন্ন পদার্থ সম্প্রসারিত হয়। তাপের এমন প্রভাব আমাদেরকে নানা ভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা

  • তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য করতে পারব।
  • ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারব।
  • থার্মোমিটার ব্যবহার করে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারব।
  • বায়ুর চাপ ও আর্দ্রতা ব্যাখ্যা করতে পারব।
  • বায়ুর চাপ ও আর্দ্রতার উপর তাপমাত্রা পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • পদার্থের তাপীয় সম্প্রসারণ ব্যাখ্যা করতে পারব।
  • তাপ সঞ্চালনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  • চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তাপ সঞ্চালন ব্যাখ্যা করতে পারব।
  • বিকিরক ও শোষকের মধ্যে পার্থক্য করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাই হলো তাপমাত্রা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
986
উত্তরঃ

পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা নিম্নরূপ-

১. পারদ তাপ সুপরিবাহী পদার্থ বলে খুব সহজেই তাপ গ্রহণ করে বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে এবং বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে।
২. পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়।
৩. পারদ কাচের গায়ে লেগে থাকে না।
৪. পারদ অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে কাচের ভিতর দিয়ে এর উঠা-নামা বাইরে থেকে সহজেই দেখা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.1k
উত্তরঃ

সেলসিয়াস স্কেলে শারমিনের গায়ের তাপমাত্রা C = ৩৭সেলসিয়াস। ধরি, ফারেনহাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা F.

আমরা জানি,

C=F-

বা, =F-

বা, ×(F - ) =×

বা, ×(F - ) =

বা, F-=

বা, F-৩২ = ৬৬.৬

বা, F= ৬৬.৬ +৩২

F = ৯৮.৬

অর্থাৎ, শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে ৯৮.৬°F ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
374
উত্তরঃ

ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের জ্বর আছে কী নেই তা জানতে পারতো। সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে ০ ডিগ্রি (০°) এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ১০০ ডিগ্রি (১০০°) ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান একশত ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস (১° সে.) বলা হয়। অপরদিকে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে ৩২ ডিগ্রি (৩২°) এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ২১২ ডিগ্রি (২১২°) ধরা হয়। মধ্যবর্তী ভাগকে সমান ১৮০ ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট (১° ফা.) বলে।

সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের সমীকরণটি হলো C=F- যেখানে C ও F যথাক্রমে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। শারমিন সেন্টিগ্রেড স্কেলে তার শরীরের তাপমাত্রা ৩৭° সেলসিয়াস নির্ণয় করলো। কিন্তু শারমিন সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক না জানায় সে তার শরীরের সেন্টিগ্রেড স্কেলের নির্ণীত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে পারেনি। শারমিন যদি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারতো, তাহলে সে দেখতো তার শরীরের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে ৯৮.৬° ফারেনহাইট। তখন শারমিনকে চিন্তিত হতে হতো না এবং ডাক্তারের কাছে যেতে হতো না।

সুতরাং বলা যায়, ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনকে ডাক্তারের কাছে যেতে হতো না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
330
উত্তরঃ

সূর্যের তাপে কিংবা যখন রেললাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের ঢাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয়। ফলে, লাইন প্রসারিত হয়। ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না। এতে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই রেললাইনের সংযোগস্থলে কিছুদূর পরপর ফাঁক রাখা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
434
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews