আপনার এলাকায় জলাবদ্ধতার প্রতিকার প্রার্থনা করে উপযুক্ত কর্তৃপক্ষের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করুন।

Updated: 9 months ago
উত্তরঃ

তারিখঃ ২২/০৯/২০১৮
মেয়র
মানিকগঞ্জ পৌরসভা

বিষয়ঃ মানিকগঞ্জ পৌরসভার অন্তর্গত শেওতা এলাকার জলাবদ্ধতার প্রতিকার চেয়ে আবেদন ।

জনাব,
মানিকগঞ্জ পৌরসভার ঘনবসতিপূর্ণ একটি এলাকা শেওতা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় আক্রান্ত। পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হওয়ার দরুন সামান্য বৃষ্টিতেই পথ-ঘাট ডুবে যায়। চলাচল অসম্ভব হয়ে পড়ে আর জনজীবন হয়ে উঠে অতিষ্ঠ। এই জলাবদ্ধতা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ড্রেনেজ সিস্টেম অকার্যকর হওয়ার দরুন ড্রেনের সকল ময়লা আবর্জনা নগরের প্রতিটি শহরেই ছড়িয়ে পড়ছে আর নগরী দূষণের কবলে পড়ছে। ময়লা পানিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। কাজেই নগরে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এছাড়া পানি ও বায়ু দূষণের ফলে ডায়রিয়া, চর্মরোগসহ নানা ধরনের রোগের বিস্তার ঘটছে। পঁচা পানি, কচুরিপানা আর আবর্জনায় ভরপুর এইসব জলাশয় থেকে প্রতিনিয়তই দুর্গন্ধ ছড়াচ্ছে। এটার কারণে শিশু বৃদ্ধসহ সকল শ্রেণির লোকেরই চলাচল ব্যাহত হচ্ছে। বারবার প্রতিকার চেয়ে আবেদন করা সত্ত্বেও এই জলাবদ্ধতা নিরসনে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার কারণে সমস্যাটির আকার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কাজেই জলাবদ্ধতার আশু প্রতিকার দরকার ।

এমতাবস্থায়, আপনার নিকট আকুল আবেদন এই যে, অনতিবিলম্বে জলাবদ্ধতার প্রতিকারের ব্যবস্থা করে এলাকাবাসীর দুঃখ- দুর্দশা লাঘবে আপনার সদয় অনুভূতির স্বাক্ষর রাখবেন । 

নিবেদক
এলাকাবাসীর পক্ষে
শিমুল
মানিকগঞ্জ পৌর এলাকা, মানিকগঞ্জ ।

1.6k

প্রতিবেদন হল কোন সংবাদ পত্র বা সংবাদ মাধ্যমে প্রকাশিত লেখ-বিবরণ।

প্রতিবেদনের বিষয়ঃ

সামাজিক সমস্যা, রাজনৈতিক ও অর্থনৈতিক কোন বিষয়, এমনকি রাষ্ট্রনৈতিক কোন সমস্যাকে নিয়ে প্রতিবেদন হতে পারে।

প্রতিবেদন রচনায় যে বিষয়ের উপর নজর দেওয়া হয় তার মধ্যে দুটি হলোঃ

১. অতিশয়োক্তি বা উচ্ছ্বাসপূর্ণ ভাষা ব্যবহার করা চলবে না।

২. শিরোনামে অলংকারের আধিক্য চলবে না।

প্রতিবেদন এর প্রকারভেদঃ

প্রতিবেদন বিবিধ- ১. সংবাদ ভিত্তিক ২. সাক্ষাৎকার ভিত্তিক৩. সম্পাদকীয় ৪. বিশেষ ৫. বিজ্ঞাপন ভিত্তিক ইত্যাদি।

সংবাদপত্রে প্রতিবেদক এর প্রকারভেদঃ

যিনি প্রতিবেদন রচনা করেন তিনি প্রতিবেদক। কর্মের স্তর অনুযায়ী প্রতিবেদক বিভিন্ন প্রকার -

১. নিজস্ব ২. জেলার ৩. প্রধান ৪. বিশেষ ৫. শিক্ষানবিশ ইত্যাদি।

সম্পাদকীয় প্রতিবেদনঃ

সমকালীন বিষয় বা কোন বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সম্পাদকের পক্ষে যে প্রতিবেদন রচনা করা হয় তাকে সম্পাদকীয় প্রতিবেদন বলে।

প্রতিবেদনের শিরোনামঃ

সংবাদপত্রে প্রতিবেদনের শিরোনাম আকর্ষণীয় হলে পাঠকের বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews