আবার আরেক দিন হয়তো ওরা বিকেলে ঝিমিয়ে থাকা রেলস্টেশনে খেলতে আসে। প্ল্যাটফর্ম ফাঁকা সুনসান। খাবারের দোকানগুলোর ঝাঁপ বন্ধ। ট্রেন আসবে সেই রাত ৮টায়। গুদামঘরের কাছে কয়েকটা মালগাড়ি দাঁড়ানো। গুদামের চত্বরে পাটের গাঁটগুলো পাহাড়ের মতো উঁচু। ওজন করার কলটা দেখতে যেন বিরাট বিদঘুটে এক সেলাইয়ের মেশিন। দাঁড়ানো দু-একটা মালগাড়ি যেন পেটে কত দেশ-বিদেশের রহস্য পুরে চুপ করে আছে। অনু তাদের গায়ে খুব আদর করে হাত রাখে, এত আস্তে হাত রাখে যেন এগুলো একেকটা মানুষ। মালগাড়ির গায়ে হাত বুলিয়ে দেয় অনু। বানান করে পড়ে গায়ের লেখাগুলো। একটা মালগাড়ির গায়ে আবার একটা সাদা চাকা বসানো। ছেলেদের কেউ হয়তো চাকাটার গায়ে হাত দিতে গেছে, অমনি তার হাত সরিয়ে দেয় অনু এক ধাক্কায়। উত্তেজনায় তার শরীর কাঁপতে থাকে। সে ছাড়া কেউ তো জানে না- ওটা হলো ব্রেকের চাকা। ঘোরালেই ব্রেক খুলে যাবে। গাড়ি তখন ছাড়া পেয়ে হুস-হুস করে ছুটতে থাকবে। 

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. 'রাত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?

খ. অনু ব্রেকের চাকায় হাত দিতে দিলো না কেন? 

গ. 'ব্রেক' কী? 

ঘ. প্ল্যাটফর্ম ফাঁকা সুনসান কেন? 

ঙ. মালগাড়ির প্রতি অনুর মনের অনুভূতি ব্যাখ্যা করো।

Updated: 11 months ago
উত্তরঃ

ক. 'রাত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে- দিন।

খ. ব্রেক খুলে যাবে বলে অনু ব্রেকের চাকায় হাত দিতে দিলো না।

গ. ব্রেকের মাধ্যমে গাড়ির গতিরোধ করা হয়।

ঘ. ট্রেন আসতে অনেক দেরি তাই প্ল্যাটফর্ম ফাঁকা সুনসান।

ঙ. মালগাড়িগুলোর প্রতি অনুর অনুভূতি বড়ো বিচিত্র। অনুর কাছে এগুলো মানুষের মতোই মনে হয়। সে মালগাড়ির গায়ে হাত বোলায়, গায়ের লেখা পড়ে। সে মনে করে গাড়িগুলো যেন তাদের পেটে দেশ-বিদেশের রহস্য পুরে চুপ করে আছে।

126
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews