আবিদ ও জাহিদ দুই বন্ধু। দুইজনই শিল্পপতি। আবিদ পরিবেশ সচেতন, কিন্তু তার বন্ধু জাহিদ পরিবেশ অসচেতন ব্যক্তি। আবিদের শিল্পপ্রতিষ্ঠান খুবই পরিপাটি এবং শিল্প থেকে রাসায়নিক বর্জ্য পদার্থ একটি নির্দিষ্ট স্থানে রাখে। পক্ষান্তরে, তার বন্ধু এ ব্যাপারে একেবারেই উদাসীন। যার কারণে তার শিল্পপ্রতিষ্ঠান থেকে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশবিদেরা বারবার জাহিদকে বলছে পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে।

Updated: 5 months ago
উত্তরঃ

বিভিন্ন কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যেকোনো নেতিবাচক পরিবর্তনই হলো দূষণ। আর দূষণের জন্য দায়ী সব বন্ধুই দূষক।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।
দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কার্যক্রম যেমন- পূর্বপ্রস্তুতি, উন্নয়ন, প্রশমন ও প্রতিরোধ ইত্যাদি দুর্যোগপূর্ব সময়ে দুর্যোগপূর্ণ প্রস্তুতি সফলভাবে পরিচালিত করলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। এছাড়া উপযুক্ত সাড়াদান ও পুনরুদ্ধার পর্যায়ের কাজ সঠিকভাবে করতে পারলেও ক্ষয়ক্ষতি কমানো যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে জাহিদ একজন শিল্পপতি। কিন্তু তিনি শিল্প স্থাপনে পরিবেশের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ না করায় শিল্প থেকে রাসায়নিক বর্জ্য পদার্থ ও বিষাক্ত গ্যাস পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলছে।

একটি শিল্প স্থাপনে পরিবেশের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। কেননা শিল্প থেকে পর্যাপ্ত পরিমাণ দূষিত রাসায়নিক পদার্থ ও বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। এসব পদার্থ বায়ুমণ্ডলে, মাটিতে কিংবা পানিতে মিশালে উক্ত উপাদানগুলো দূষিত হয়।
বর্তমানে শিল্পের সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু শিল্প স্থাপনে কোনো পরিকল্পনা গ্রহণ না করার কারণে উল্লিখিত দূষণগুলো প্রতিনিয়ত ঘটছে। যদি ঐসব শিল্প বর্জ্য পদার্থ রাখার জন্য নির্দিষ্ট একটি স্থানে গর্ত করে আবদ্ধ রাখা হতো তাহলে দূষণ অনেক কম হতো। কিন্তু বেশিরভাগ শিল্পমালিকের উদাসীনতার কারণে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ, বিষাক্ত গ্যাস, শিল্পবর্জ্য বাইরে নির্গত হচ্ছে এবং এতে মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। যার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

পরিবেশবান্ধব বলতে যেকোনো ধরনের মানবীয় কর্মকান্ড পরিচালিত হবে কিন্তু পরিবেশের ওপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না এমন একটি অবস্থাকে বোঝায়।

বর্তমানে উন্নয়নমূলক কর্মকান্ডের পরিবেশবান্ধব পরিকল্পনা থাকা জরুরি। বিশেষ করে শিল্প স্থাপনে তা বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এসব শিল্প থেকে শিল্পবর্জ্য, বিষাক্ত রাসায়নিক পদার্থ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। যার ফলশ্রুতিতে বায়ুদূষণ ও পানিদূষণ সংঘটিত হচ্ছে এবং প্রচুর লোক মারা যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। একটি এলাকা উন্নত করতে গিয়ে বিভিন্ন স্থানে প্রবাহমান নদী বা খালের ওপর বাঁধ দিয়ে যোগাযোগ ব্যবস্থা করা হয় যার ফলে ঐ এলাকায় কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে অবকাঠামোগত উন্নয়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে খাল ভরাট করে বিভিন্ন ধরনের বহতলবিশিষ্ট ভবন, ঘরবাডি নির্মাণ করা হচ্ছে। তবে এক্ষেত্রে গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বেশি। এছাড়া বর্তমানে উন্নয়ন কার্যক্রমগুলো পরিবেশবান্ধায় না থাকায় অর্থাৎ মানুষ অসচেতন থাকায় বিশ্বব্যাপীই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে পরিবেশ আজ হুমকির মুখে পতিত হচ্ছে।
বিশ্বব্যাপী শিল্পকারখানায় বর্জ্য নিঃসরণ দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে পারমাণবিক চল্লির মাধ্যমে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
পরিশেষে বলা যায়, উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পরিবেশবান্ধব, পরিকল্পনা অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
15
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বায়ুদূষণের একটি অন্যতম উৎস হলো শিল্পকারখানার ধোঁয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
73
উত্তরঃ

দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

অর্থনৈতিক দূষণের প্রত্যক্ষ ফল হলো দরিদ্রতা। যেকোনো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন কারণে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অর্থাৎ দূষণের সম্মুখীন হয় তখন উন্নয়ন থমকে দাঁড়ায় আর উন্নয়ন থমকে দাঁড়ালে একটি দেশে দরিদ্রতা নেমে আসে। কারণ অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক উন্নয়ন সাধিত হয় এবং দারিদ্র্যতা দূরীকরণ হয়। তাই বলা যায়, দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
122
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস যার ভৌগোলিক অবস্থান নিচে দেখানো হলো।
বাংলাদেশের আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রসমূহ দেশের উত্তর-পূর্বাংশ, পূর্ব বাংলা এবং দক্ষিণ-পূর্বাংশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত।

বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসমূহের মধ্যে সিলেট, ছাতক, রশিদপুর, তিতাস, কৈলাসটিলা, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতাং, বেগমগঞ্জ, কুতুবদিয়া, বিয়ানীবাজার, ফেনী, কামতা, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, বেলাবো, মেঘনা, শাহবাজপুর, সাঙ্গু, বিবিয়ানা, সুন্দলপুর, শ্রীকাইল ও বাঙ্গুরা প্রভৃতি উল্লেখযোগ্য।
এদের মধ্যে সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র, যা ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
111
উত্তরঃ

উদ্দীপকের শেষ বাক্যটির সারমর্ম হলো প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হয়।বাংলাদেশে ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লক্ষ করা যায়। ফলে জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের বিকল্প হিসেবে গ্যাস অধিক গ্রহণযোগ্য। এর ফলে কাঠের ব্যবহার হ্রাস পায় যার ফলে বনজসম্পদ রক্ষা পায়। জ্বালানি হিসেবে কাঠ, কয়লার ব্যবহার অধিক হারে বায়ুদূষণ করে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের কোনো কালো ধোঁয়া নেই। ফলে প্রাকৃতিক গ্যাসের অধিক ব্যবহারের ফলে যেহেতু কাঠের ব্যবহার কম হয় তাই একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে কালো ধোঁয়া না থাকায় বায়ুদূষণ রোধ হয়।
তাই বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যটি সঠিক।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
100
উত্তরঃ

দুর্যোগ হলো এখন কোনো ঘটনা বা অবস্থা যা মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
94
উত্তরঃ

পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

যেকোনো ধরনের পরিকল্পনা যদি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায় তবে তা বেশিদিন টিকে থাকতে পারে না। কারণ পৃথিবীর সবকিছুই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। পরিবেশকে হুমকির মুখে ফেলে দিতে পারে এমন পরিকল্পনা টিকে থাকে না। তাই উন্নয়নকে চিরস্থায়ী করতে অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পরিবেশবান্ধব পরিকল্পনা।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
128
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews