আবীর নিজ ব্যবসায়ে উন্নতি, লাভ করার কারণে অর্থ বিনিয়োগের জন্য সেকেন্ডারি বাজারে গেলেন। তাকে তার বন্ধু M কোং-এর বন্ড কেনার পরামর্শ দিলেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

জামানতবিহীন বন্ড হলো ডিবেঞ্চার।

উত্তরঃ

কোম্পানির অবণ্টিত মুনাফা শেয়ার মালিকদের লভ্যাংশ হিসেবে না দিয়ে তা শেয়ারে রূপান্তর করে পুরোনো শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হলে তাকে বোনাস শেয়ার বলে।
সাধারণত কোম্পানিগুলো লভ্যাংশ দেওয়ার বিকল্প হিসেবে বোনাস শেয়ার ইস্যু করে। বোনাস শেয়ারের মাধ্যমে কোম্পানি অবণ্টিত মুনাফাকে সাধারণ শেয়ারে রূপান্তর করে। এর মাধ্যমে কোম্পানি লভ্যাংশকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে শেয়ারের পরিমাণ বাড়ায়।

উত্তরঃ

আবীর বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সাধারণ শেয়ারকে নির্ধারণ করলেন।
বিনিয়োগের জন্য সাধারণ শেয়ারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এক্ষেত্রে আয় নির্দিষ্ট থাকে না। ফলে বিনিয়োগকারীদের আয় ওঠানামা করে। সেকেন্ডারি বাজারের মাধ্যমে বিনিয়োগকারীরা এ শেয়ার ক্রয়-বিক্রয় করেন।
আবীর নিজ ব্যবসায়ে উন্নতি লাভ করার কারণে অর্থ বিনিয়োগের জন্য সেকেন্ডারি বাজারে গেলেন। বিনিয়োগকারীদের হাতিয়ার হিসেবে কোম্পানি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইস্যু করে। প্রত্যেকটি বিনিয়োগ ক্ষেত্র আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে। এদের মধ্যে সেকেন্ডারি বাজারে সাধারণ শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের আবীর সেকেন্ডারি বাজারের সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছিলেন

উত্তরঃ

নিয়মিত আয়ের জন্য বিনিয়োগের হাতিয়ারগুলোর (শেয়ার, ডিবেঞ্চার, বন্ড) মধ্যে আবীরের বন্ধুর পরামর্শ মতে বন্ডে বিনিয়োগ বেশি সুবিধাজনক।
বন্ড হচ্ছে এক ধরনের ঋণের দলিল। যার মাধ্যমে কোম্পানি জনগণ বা বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করে। সাধারণত বন্ড থেকে নির্দিষ্ট হারে আয় পাওয়া যায়।
উদ্দীপকে আবীর একজন ব্যবসায়ী। তার নিজের ব্যবসায়ে অনেক লাভহয়। এ কারণে তিনি বিনিয়োগ করতে চান। সেজন্য তিনি অর্থ বিনিয়োগের জন্য সেকেন্ডারি বাজারে গেল। অর্থাৎ, তিনি সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চান। পরবর্তীতে তার বন্ধু তাকে M কোং-এর বন্ড কেনার পরামর্শ দিলেন।
বন্ডের বিনিয়োগ বেশি নিরাপদ। কারণ বন্ড বিক্রির সময় প্রতিষ্ঠান স্থায়ী সম্পদ জামানত হিসেবে রাখে। বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান নিয়মিত আয় 'পরিশোধে ব্যর্থ হলে জামানতকৃত সম্পদ বিক্রি করে অর্থ আদায় করতে পারে। তাই এ বিনিয়োগ ক্ষেত্রটি অন্যান্য বিনিয়োগ ক্ষেত্র থেকে বেশি নিরাপদ। তাই বলা যায়, নিয়মিত আয়ের জন্য এ বিনিয়োগ ক্ষেত্রটিই সবচেয়ে সুবিধাজনক।

113

কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য একেকটি বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব বিনিয়োগ হাতিয়ারের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে। এসব বিনিয়োগ হাতিয়ার থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার আগে প্রত্যেকটি বিনিয়োগ হাতিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এ অধ্যায়ে আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ হাতিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণিবিভাগ করতে পারব।
  • বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারব।
  • বন্ড ও ডিবেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারব
  • লভ্যাংশনীতি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।

Md Asraful hok
Md Asraful hok
1 year ago
1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews