আমরা কিশোর, আমরা কচি, আমরা বনের বুলবুলি,

সবুজ পাতায় শয্যা রচি, হাওয়ার দোলায় দুলদুলি!

উযার আলোয় স্নান করি,

নিত্য নতুন তান ধরি,

সহজ তালে পাখনা মেলি উড়ে চলি চুলবুলি!

_____________________

_____________________

সকল কাঁটা ধন্য করে ফুটব মোরা ফুটব গো

অরুণ-রবির সোনার আলো দুহাত দিয়ে লুটব গো!

নিত্য নবীন গৌরবে

ছড়িয়ে দিব সৌরভে

আকাশ পানে তুলব মাথা- সকল বাঁধন টুটব গো!

Updated: 10 months ago
উত্তরঃ

'নক্সী কাঁথার মাঠ' জসীমউদ্দীনের কাহিনিকাব্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

গায়ের রং কালো বলে কাউকে অবহেলা করতে নেই বলেই কবি প্রকৃত সত্যটা বোঝাতে চেয়েছেন।

কৃষকের ছেলে বলে তাদের যারা অবহেলা করে কবি তাদেরকে প্রকৃত সত্যটা বোঝাতে চেয়েছেন। কবি মনে করেন গায়ের রং কালো বলে কাউকে অবহেলা করতে নেই। কারণ কালো চোখ দিয়েই আমরা এই পৃথিবীর সৌন্দর্য অবলোকন করি। আমরা যে কেতাব-কোরান পড়ি তা কালো কালি দিয়েই লেখা। তাই কৃষকের ছেলের গায়ের রং কালো বলে যারা অবহেলা করে কবি তাদের প্রকৃত সত্যটা বোঝাতে চেষ্টা করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

কিশোর বয়সের উদ্দামতার দিক থেকে উদ্দীপকটি 'রূপাই' কবিতার রূপাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

কর্মের মধ্য দিয়েই মানুষ দেশ ও জাতির উন্নতি করে। দেশের কর্মদক্ষ ছেলেরাই উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। তাই তাদের কর্ম ও কর্মসাধনাকে আমাদের অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত।

উদ্দীপকের কবিতাংশে কিশোর বয়সের উদ্দামতা প্রতিফলিত হয়েছে। নবীন কিশোরেরা কচি প্রাণের ছোঁয়ায়, উষার আলোয় স্নান করে সফলতা আনার প্রত্যয় ব্যক্ত করেছে। সব বাধা দূর করে তারা নবীন গৌরবে ছড়িয়ে দেবে সফলতার সৌরভ। 'রূপাই' কবিতায়ও কবি কৃষকসন্তান রূপাইয়ের কর্মদক্ষতার কথা প্রকাশ করেছেন। কবির মতে কৃষকের এই কালো ছেলে তার কাজের মধ্য দিয়ে সবার মন জয় করেছে। তার কর্মদক্ষতা, খেলার পারদর্শিতা সবার গর্বের বিষয়। কবি আশাবাদ ব্যক্ত করেন এই রূপাই তার উদ্দামতা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে। আর এদিক থেকেই উদ্দীপকটি আলোচ্য কবিতার রূপাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

"উদ্দীপকটি 'রূপাই' কবিতার একটি বিশেষ অংশই প্রতিফলিত করে, সামগ্রিক বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।

কৃষিপ্রধান আমাদের এই দেশে কৃষকদের ভূমিকা অনেক। তাদের উদ্যমী কর্মপ্রচেষ্টার মাধ্যমে দেশ উন্নতির পথে এগিয়ে যায়। তাই দেশের সার্বিক মঙ্গল সাধন করার লক্ষ্যে আদর্শবাদী, কর্মদক্ষ ছেলের একান্ত প্রয়োজন।

উদ্দীপকের কবিতাংশে দেশের সার্বিক উন্নতি ও কল্যাণ সাধনে কিশোর বয়সের উদ্দামতার দিকটি প্রকাশ পেয়েছে। কবি মনে করেন কিশোরেরা উষার আলোয় স্নান করে দেশকে আলোর পথে নিয়ে যেতে চায়। তাদের কর্মোদ্যমী মনোভাব সব বাধা দূর করে গৌরবের সৌরভছড়িয়ে দেবে। 'রূপাই' কবিতায়ও কবি কৃষকসন্তান রূপাইয়ের কর্মোদ্যমী মনোভাবের পরিচয় দিয়েছেন। রূপাই সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে সোনার ফসল ফলায়। শুধু কৃষি কাজ নয়, রূপাই গানে যেমন দক্ষ তেমনই সব কাজে পারদর্শী।

'রূপাই' কবিতায় কবি রূপাইয়ের কর্মদক্ষতা ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলার গ্রামের বর্ণনা দিয়েছেন। মূলত শস্য-শ্যামল বাংলার অপরূপ রূপের প্রকাশ ঘটেছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে। এসেছে কৃষকদের অক্লান্ত পরিশ্রম করার কথা। রূপাই বাংলার সমস্ত কৃষকের প্রতিনিধি হিসেবে বাংলায় স্থান করে নিয়েছে। আর উদ্দীপকে আলোচ্য কবিতার সঙ্গে মিল রেখে কিশোর বয়সের উদ্দামতার দিকটি প্রতিফলিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
109

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,

কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল!

কাঁচা ধানের পাতার মতো কচি-মুখের মায়া,

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।

জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু,

গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু।

বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল,

বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল।

কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি,

মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি।

 

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,

কালো দতের কালি দিয়েই কেতাব কোরান লেখি।

জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়;

চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়।

সোনায় যে-জন সোনা বানায়, কিসের গরব তার

রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার।

কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন,

তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন।

সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ

কালো-বরন চাষির ছেলে জুড়ায় যেন বুক।

যে কালো তার মাঠের ধান, যে কালো তার গাঁও!

সেই কালোতে সিনান করি উজল তাহার গাও।

 

আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী,

খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।

জারির গানে তাহার গলা উঠে সবার আগে,

শাল-সুন্দি-বেত' যেন ও, সকল কাজেই লাগে।

বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগাল লোহা যেন,

রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন?

যদিও রূপা নয়কো রুপাই, রূপার চেয়ে দামি,

এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি।

Related Question

View All
উত্তরঃ

চাষির ছেলের 'গা-খানি' দেখতে শাওন মাসের তমাল তরুর মতো।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
392
উত্তরঃ

আলোচ্য চরণটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষির ছেলের কৃতিত্ব।

কৃষক সভ্যতার নির্মাতা। দেশের অর্থনীতির চালক। কালো কৃষকরা সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যান। চাষির ওই কালো ছেলে রূপাইও তার শ্রম দিয়ে সবকিছু জয় করেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
417
উত্তরঃ

উদ্দীপক ও 'রূপাই' কবিতার আলোকে বলতে পারি আমার দেখা পল্লিগ্রামটি অতি মনোরম।

বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এদেশের মানুষ প্রকৃতির নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে। বাংলার মাটে-ঘাটে ছড়ানো অবারিত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।

'রূপাই' কবিতায় শস্য-শ্যামল বাংলার অপরূপ রূপের প্রকাশ ঘটেছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে। অন্যদিকে উদ্দীপকেও গ্রাম বাংলার ছায়াময় মায়াময় অবস্থার কথা প্রকাশ পায় গ্রাম্য বালক ছমির শেখের কাজে-কর্মে ও অবস্থায়। আমার নানাবাড়ির গ্রামটি ঠিক একই রকম। চারদিক সবুজে ঘেরা। পাশ দিয়ে বয়ে গেছে নদী। সোনালি ফসল মাঠে বাতাসে দোল খায়। কৃষকরা সারা দিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। এককথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
184
উত্তরঃ

"উদ্দীপকটি 'রূপাই' কবিতার মূলভাবের খন্ডাংশ মাত্র"-মন্তব্যটি যথার্থ।

বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। পেশাজীবীদের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ হচ্ছে কৃষিজীবী। কৃষকরা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত। তারা এ দেশের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করেন।

উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। এ বিষয়টি 'রূপাই' কবিতায় প্রতিফলিত গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপাইয়ের কর্মতৎপরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তা সব দিক থেকে সমানভাবে নয়। কারণ কবিতায় রূপাইয়ের বাহ্যিক গড়ন ও মানসিক গঠনের যে পরিচয় দেওয়া হয়েছে অনুরূপ পরিচয় উদ্দীপকের বালকটির বেলায় দেওয়া হয়নি। রুপাইকে নিয়ে খেলার দলে টানাটানির বিষয়টিও অনুপস্থিত। কবিতায় কবি 'কালো' রঙের কৃষকের বিশেষত্বের কথাও প্রকাশ করেছেন যা উদ্দীপকে নেই।

'রূপাই' কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম-বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা, জালি লাউয়ের ডগার মতো চাষার ছেলের বাহু ইত্যাদি বিষয় আছে, যা আলোচ্য উদ্দীপকে নেই। উদ্দীপকে বর্ণিত বালকটি ফসলের বীজ বোনা ও যাত্রাদলায় অভিনয় করায় দক্ষ। তবে তা কবিতায় বর্ণিত কালো চাষার ছেলের মানবিকতা, পরিশ্রমী মনোভাব ও আখড়ায় লাঠি খেলায় বা জারির গানের দক্ষতাকে ছাড়িয়ে যাওয়ার মতো নয়। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
339
উত্তরঃ

কর্মদক্ষ এবং সাহসী বলে কবিতায় রূপাইকে 'বাপের বেটা' বলা হয়েছে।

'রূপাই' কবিতায় রূপের বর্ণনাসহ রূপাইয়ের স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরা হয়েছে। কৃষকের ছেলে রূপাইয়ের গায়ের রং কালো। সে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে মাঠে সোনার ফসল ফলায়। এ কাজে তার ক্লান্তি নেই। শুধু কৃষিকাজই নয়, রূপাই খেলার মাঠেও দূরন্ত খেলোয়াড়। সবাই তাকে দলে নিতে টানাটানি করে। রূপাই আখড়াতে বাঁশের বাঁশি বাজায়, জারির গান গায়। গাঁয়ের বৃদ্ধরা রূপাইকে অনেক ভালোবাসেন। তারা রূপাইয়ের মঙ্গল কামনা করেন। রূপাইয়ে কর্মদক্ষতা ও সাহসে তারা মুগ্ধ। এ মুগ্ধতা থেকেই তারা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
206
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews