আমাদের দেশে প্রায়ই দুর্যোগ সংঘটিত হয়। ১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে একটি দুর্যোগ সংঘটিত হয়েছিল। এই দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার না হওয়ায় গতিপথের মধ্যে প্রায় সবকিছুই ধ্বংস হয়ে যায়। আমাদের দেশে আরেকটি দুর্যোগ সৃষ্টি হয় গভীর সমুদ্রে। এটি সৃষ্টিতে ভূমিকা পালন করে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। চা

Updated: 9 months ago
উত্তরঃ

Tsunami শব্দের অর্থ বন্দরের ঢেউ।

উত্তরঃ

এসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যাতে বেশি পরিমাণ এসিড থাকে। এ বৃষ্টিতে সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড বেশি এবং হাইড্রোক্লোরিক, এসিড অল্প পরিমাণে থাকে। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে এসিড বৃষ্টি হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি প্রক্রিয়ায় নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, যা বাতাসের অক্সিজেন ও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড তৈরি করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটি হলো সাইক্লোন। সাধারণত এটি সৃষ্টি হয় গভীর সমুদ্রে, যা উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মিলে যায়।
সাইক্লোন সৃষ্টির কারণ মূলত দুটি। এর একটি হলো নিম্নচাপ এবং অপরটি হলো উচ্চ তাপমাত্রা। সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা সাধারণত ২৭০ সেলসিয়াসের বেশি হতে হয়। দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই তা বিদ্যমান থাকে। অপরদিকে, উদ্দীপক অনুযায়ী গত দুই দিন গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে সাগরে সুপ্ততাপ ছেড়ে দেয়, যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। আবার এই সুপ্ততাপের প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি করে। নিম্নচাপের কারণে আশেপাশের বাতাস সেখানে ধাবিত হয়, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে ও সাইক্লোন সৃষ্টি হয়।


উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় দুর্যোগ হলো যথাক্রমে টর্নেডো ও সাইক্লোন। এই দুটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এদের মধ্যে যথেষ্ট ভিন্নতা লক্ষ করা যায়।

নিচে টনের্ডোর সাথে সাইক্লোনের পার্থক্য বিশ্লেষণ করা হলো-
i. টর্নেডোর ও সাইক্লোনের মূল পার্থক্য হলো টর্নেডো যেকোনো স্থানেই সৃষ্টি হতে পারে ও আঘাত হানতে পারে। অপরদিকে সাইক্লোন সৃষ্টি হয় সাগরে এবং এটি উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
ii. টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ সাইক্লোনের চেয়ে বেশি হয়। সাধারণত টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৮০-৮০০ কিলোমিটার হতে পারে। অপরদিকে বাতাসের গতি ঘণ্টায় ৬৩ কিলোমিটারের উপরে হলেই তাকে সাইক্লোন হিসেবে গণ্য করা হয়।
iii. টর্নেডোর বেলায় পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা সম্ভব হয় না। অপরদিকে সাইক্লোনের ক্ষেত্রে পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা যায়

106

বন্যা, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি নানারকম প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে লেগেই আছে। এসব দুৰ্যোগে জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় অন্তরায়। পরিবেশের ওপর মানুষের নানারকম হস্তক্ষেপের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক কালে মারাত্মক আকার ধারণ করেছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  •  বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • পরিবেশগত সমস্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব।
  • দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবেলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয় ব্যাখ্যা করতে পারব।
  •  সুস্থ জীনযাপনে মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব
  • প্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্য বিশ্লেষণ করতে পারব। প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল বর্ণনা করতে পারব।
  • নিজ এলাকায় মানসম্মত ও উন্নত পরিবেশ সৃষ্টির সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি অনুসন্ধানমূলক কাজ সম্পন্ন করতে পারব।
  • দুর্যোগ প্রতিরোধ এবং দূর্যোগের করণীয় বিষয়ে সমাজকে সচেতন করার বিষয়ে পোস্টার অঙ্কন করতে পারব।
  • প্রকৃতির সংরক্ষণশীলতার প্রয়োজনীয়তা বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি বিষয়ে পোস্টার অঙ্কন করতে পাৱৰ ।
  •  পরিবেশ সংরক্ষণে সমাজে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করব।

 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews