আমাদের দেশে হবে সেই ছেলে কবে,

কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

মুখে হাসি বুকে বল তেজে ভরা মন,

মানুষ হইতে হবে এই যার পণ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান

নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ?

Updated: 11 months ago
উত্তরঃ

কাঁচা ধানের পাতার মতো রুপাইয়ের কচি মুখের মায়া।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

"এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি।"- এ কথার মধ্য দিয়ে বাঝানো হয়েছে যে, রূপাইয়ের কর্মগুণে একদিন তার সুনাম সব গ্রামে ছড়িয়ে পড়বে।

'রূপাই' কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। কবি কৃষক সন্তান রূপাইয়ের কথা বলতে গিয়ে তার বিভিন্ন গুণ ও কর্মদক্ষতার কথা প্রকাশ করেছেন। রূপাই আখড়ায় লাঠি খেলা, জারি গান গাওয়া, মাঠে ফসল ফলানো সব বিষয়ে দক্ষ। তাই একদিন তার নামে গাঁয়ের সুনাম অন্যসব গাঁয়ে ছড়িয়ে পড়বে। এ ধারণা থেকেই গর্বভরে গ্রামের গুরুজনরা আলোচ্য কথাটি বলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'রূপাই' কবিতার চাষার ছেলে রূপাইয়ের গুণাগুণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মানুষের কর্মপ্রচেষ্টার মাধ্যমেই দেশ উন্নতির পথে এগিয়ে যায়। আদর্শবান, কর্মদক্ষ ছেলেদের দ্বারাই দেশের সার্বিক মঙ্গল সাধিত হয়। এ কারণে সবাই আদর্শবান, কর্মদক্ষ ছেলে প্রত্যাশা করে।

উদ্দীপকে দেশের উন্নতি ও কল্যাণ সাধনে আদর্শবান ছেলের প্রত্যাশা করা হয়েছে। এই প্রত্যাশিত ছেলেরা শুধু কথা নয়, কথার সঙ্গে কাজ করে প্রমাণ করবে যে তারা কথায় নয়, কাজে বড়। উদ্দীপকের কবিতাংশের কবির এ প্রত্যাশা 'রুপাই' কবিতায় উল্লেখকৃত রূপাইয়ের কর্মদক্ষতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ রূপাই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সবার জন্য খাদ্য উৎপাদনে মাঠে কাজ করে। শুধু কাজ নয়, খেলাধুলা, জারির গান, বাঁশি বাজানোতেও সে দক্ষ। তাই কৃষকরা দেশ ও সমাজের জন্য সবচেয়ে মূল্যবান। তার এ কর্মকান্ড উদ্দীপকে প্রতিফলিত মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মনের ছেলের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

"সাদৃশ্য থাকলেও উদ্দীপক এবং কবিতার মূলভাব এক নয়।"-মন্তব্যটি যথার্থ।

সবার সম্মিলিত চেষ্টায় যেকোনো কঠিন কাজ সহজে করা যায়। দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তাই ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন। এদেশের উন্নতির মূলে রয়েছে কৃষি। তাই কৃষকরা দেশ ও সমাজের জন্য সবচেয়ে মূল্যবান।

উদ্দীপকে যথার্থ ভালো মানুষের প্রত্যাশা করা হয়েছে। যারা তাদের কর্মকান্ডের মাধ্যমে দেশের কল্যাণ বলে আনবে। এখানে আদর্শ ছেলের বৈশিষ্ট্য নির্দেশ করা হয়েছে। তবে তার পরিবেশ, বাহ্যিক গড়ন এবং প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততার দিকটি এখানে অনুপস্থিত। উদ্দীপকের কবিতাংশে কবি তেজে ভরা মন নিয়ে মানুষ হওয়ার জন্য ছেলেদের আহ্বান করেছেন। এ বিষয়টি 'রূপাই' কবিতার রূপাইয়ের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও তা সম্পূর্ণ নয়। কারণ রূপাইয়ের যে গড়ন, স্বভাব বৈশিষ্ট্য ও কর্মদক্ষতা কবিতায় প্রতিফলিত হয়েছে, তা উদ্দীপকে অনুপস্থিত।

'রূপাই' কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপন ও কৃষকদের ফসল উৎপাদনে পরিশ্রম ও আত্মমগ্নতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে চাষার ছেলেটি রূপে নয়, গুণে সবার দৃষ্টি আকর্ষণ করে। কবির কাছে কালো বরন এ ছেলেটির তুলনা নেই। সে একদিকে যেমন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, অন্যদিকে তেমনি খেলাধুলা, বাঁশি বাজানো, জারির গান প্রভৃতি করে। সব ক্ষেত্রেই তার কাজের নিপুণতা সবাইকে মুগ্ধ করে। উদ্দীপকে যে ছেলের প্রত্যাশা করা হয়েছে তাতে এসব বিষয়ের কথা প্রকাশ পায়নি। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
228

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,

কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল!

কাঁচা ধানের পাতার মতো কচি-মুখের মায়া,

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।

জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু,

গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু।

বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল,

বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল।

কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি,

মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি।

 

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,

কালো দতের কালি দিয়েই কেতাব কোরান লেখি।

জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়;

চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়।

সোনায় যে-জন সোনা বানায়, কিসের গরব তার

রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার।

কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন,

তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন।

সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ

কালো-বরন চাষির ছেলে জুড়ায় যেন বুক।

যে কালো তার মাঠের ধান, যে কালো তার গাঁও!

সেই কালোতে সিনান করি উজল তাহার গাও।

 

আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী,

খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।

জারির গানে তাহার গলা উঠে সবার আগে,

শাল-সুন্দি-বেত' যেন ও, সকল কাজেই লাগে।

বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগাল লোহা যেন,

রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন?

যদিও রূপা নয়কো রুপাই, রূপার চেয়ে দামি,

এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি।

Related Question

View All
উত্তরঃ

চাষির ছেলের 'গা-খানি' দেখতে শাওন মাসের তমাল তরুর মতো।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
450
উত্তরঃ

আলোচ্য চরণটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষির ছেলের কৃতিত্ব।

কৃষক সভ্যতার নির্মাতা। দেশের অর্থনীতির চালক। কালো কৃষকরা সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যান। চাষির ওই কালো ছেলে রূপাইও তার শ্রম দিয়ে সবকিছু জয় করেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
485
উত্তরঃ

উদ্দীপক ও 'রূপাই' কবিতার আলোকে বলতে পারি আমার দেখা পল্লিগ্রামটি অতি মনোরম।

বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এদেশের মানুষ প্রকৃতির নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে। বাংলার মাটে-ঘাটে ছড়ানো অবারিত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।

'রূপাই' কবিতায় শস্য-শ্যামল বাংলার অপরূপ রূপের প্রকাশ ঘটেছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে। অন্যদিকে উদ্দীপকেও গ্রাম বাংলার ছায়াময় মায়াময় অবস্থার কথা প্রকাশ পায় গ্রাম্য বালক ছমির শেখের কাজে-কর্মে ও অবস্থায়। আমার নানাবাড়ির গ্রামটি ঠিক একই রকম। চারদিক সবুজে ঘেরা। পাশ দিয়ে বয়ে গেছে নদী। সোনালি ফসল মাঠে বাতাসে দোল খায়। কৃষকরা সারা দিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। এককথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
206
উত্তরঃ

"উদ্দীপকটি 'রূপাই' কবিতার মূলভাবের খন্ডাংশ মাত্র"-মন্তব্যটি যথার্থ।

বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। পেশাজীবীদের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ হচ্ছে কৃষিজীবী। কৃষকরা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত। তারা এ দেশের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করেন।

উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। এ বিষয়টি 'রূপাই' কবিতায় প্রতিফলিত গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপাইয়ের কর্মতৎপরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তা সব দিক থেকে সমানভাবে নয়। কারণ কবিতায় রূপাইয়ের বাহ্যিক গড়ন ও মানসিক গঠনের যে পরিচয় দেওয়া হয়েছে অনুরূপ পরিচয় উদ্দীপকের বালকটির বেলায় দেওয়া হয়নি। রুপাইকে নিয়ে খেলার দলে টানাটানির বিষয়টিও অনুপস্থিত। কবিতায় কবি 'কালো' রঙের কৃষকের বিশেষত্বের কথাও প্রকাশ করেছেন যা উদ্দীপকে নেই।

'রূপাই' কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম-বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা, জালি লাউয়ের ডগার মতো চাষার ছেলের বাহু ইত্যাদি বিষয় আছে, যা আলোচ্য উদ্দীপকে নেই। উদ্দীপকে বর্ণিত বালকটি ফসলের বীজ বোনা ও যাত্রাদলায় অভিনয় করায় দক্ষ। তবে তা কবিতায় বর্ণিত কালো চাষার ছেলের মানবিকতা, পরিশ্রমী মনোভাব ও আখড়ায় লাঠি খেলায় বা জারির গানের দক্ষতাকে ছাড়িয়ে যাওয়ার মতো নয়। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
380
উত্তরঃ

কর্মদক্ষ এবং সাহসী বলে কবিতায় রূপাইকে 'বাপের বেটা' বলা হয়েছে।

'রূপাই' কবিতায় রূপের বর্ণনাসহ রূপাইয়ের স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরা হয়েছে। কৃষকের ছেলে রূপাইয়ের গায়ের রং কালো। সে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে মাঠে সোনার ফসল ফলায়। এ কাজে তার ক্লান্তি নেই। শুধু কৃষিকাজই নয়, রূপাই খেলার মাঠেও দূরন্ত খেলোয়াড়। সবাই তাকে দলে নিতে টানাটানি করে। রূপাই আখড়াতে বাঁশের বাঁশি বাজায়, জারির গান গায়। গাঁয়ের বৃদ্ধরা রূপাইকে অনেক ভালোবাসেন। তারা রূপাইয়ের মঙ্গল কামনা করেন। রূপাইয়ে কর্মদক্ষতা ও সাহসে তারা মুগ্ধ। এ মুগ্ধতা থেকেই তারা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
242
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews