আমাদের মন বিভিন্ন ধারণাকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে নতুন একটি সাংস্কৃতিক ধারণার সৃষ্টি করে। যেমন- সোনার পাহাড়, নরসিংহ, ডানাযুক্ত ঘোড়া ইত্যাদি। এগুলো অবাস্তব, অলীক ও আমাদের মনেই সৃষ্টি। এগুলো মনের দ্বারা সৃষ্ট বলে মনোগত ও ব্যক্তিগত। ব্যক্তিগত অবধারণের মাধ্যমে আমরা অনেক সঠিক জ্ঞান পেয়ে থাকি।

Updated: 1 year ago
উত্তরঃ

ভাষায় প্রকাশিত অনুমানই হলো 'যুক্তি'।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

অনুমান গঠন করতে হলে প্রয়োজন হয় আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের। অনুমানের কাঠামোকে বা গঠনকে বিশ্লেষণ করলে দুটি বিষয় পাওয়া যায়। তাহলো আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত। জ্ঞাত তথ্য প্রকাশ করলে তা আশ্রয় বাক্য। যে বাক্য নতুন তথ্য প্রকাশ করে তা হলো সিদ্ধান্ত। যেমন-

সকল মানুষ হয় মরণশীল। (আশ্রয়বাক্য)

সকল দার্শনিক হয় মানুষ। (আশ্রয়বাক্য)

সকল দার্শনিক হয় মরণশীল। (সিদ্ধান্ত)।

উপরের উদাহরণে ৩য় বাক্যটি সিদ্ধান্ত। কারণ এখানে নতুন তথ্য প্রকাশ পেয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কোনো জ্ঞাত বিষয়ের উপর বা তথ্যের উপর নির্ভর করে কোনো অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। উদ্দীপক অনুযায়ী বলা যায় যে, মানসিক অনুধাবন অনুমান রূপে প্রতীয়মান হয়। কারণ, অনুমান প্রক্রিয়া হচ্ছে জানা সত্য বা তথ্য থেকে অজানা সত্যে বা তথ্যে গমন করা। উদ্দীপকে বিভিন্ন ধারণা সৃষ্টির দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সোনার পাহাড়, নরসিংহ, ডানাযুক্ত ঘোড়া। সোনা এবং পাহাড় কিংবা ডানা বা পাখা ও ঘোড়া এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। তথা প্রতিটি বিষয় আলাদাভাবে মানুষের মনের মধ্যে জানা বিষয়। এই জানা বিষয়গুলো যখন যুক্ত করা হয় তখন অজানা একটি বিষয় সম্পর্কে ধারণা হয়। আর বিষয়গুলোকে যুক্ত করা একটি মানসিক প্রক্রিয়া। সোনা সম্পর্কে আমাদের মনে ধারণা আছে এবং বাস্তবে একে আমরা পাই। আবার পাহাড়কেও বাস্তবে আমরা দেখে থাকি। মন এই দুটিকে যুক্ত করে সোনার পাহাড়ের ধারণা দেয়। আর যুক্ত প্রক্রিয়াটি হলো মানসিক প্রক্রিয়া বা মানসিক অনুধাবন। আর এই মানসিক প্রক্রিয়া বা অনুধাবনই অনুমান রূপে প্রতীয়মান হয়। সুতরাং, বলা যায় সে মানুসিক অনুধাবন অনুমান রূপে প্রতীয়মান হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে দেওয়া আছে যে, মন আমাদের বিভিন্ন ধারণাকে সংযুক্ত করে নতুন ধারণার সৃষ্টি করে। আমাদের মনে বিভিন্ন বিষয়ের ধারণা আছে। যেমন- সোনা, পাহাড়, ঘর, সিংহ, ঘোড়া, ডানা। মন এগুলোকে সংযোগ করে নতুন ধারণার সৃষ্টি করে থাকে। অর্থাৎ সোনা এবং পাহাড়কে যদি যুক্ত করি তবে সোনার পাহাড় হয়। কিংবা পাখাকে যদি ঘোড়ার সাথে তথা ঘোড়ার পাখা বা ডানা আছে কল্পনা করি তবে তা পঙ্খীরাজ ঘোড়ার রূপ নিবে। কিন্তু আমরা বাস্তবে পঙ্খীরাজ ঘোড়া না দেখলেও পাখা বা ডানা এবং ঘোড়ার ধারণা আছে যা বাস্তবে আমরা দেখি। সুতরাং পঙ্খীরাজ ঘোড়া আমাদের মনের ধারণা। এগুলো সঠিক জ্ঞান দিতে পারে না। এগুলো ব্যক্তিগত তথা মনোগত। 

আর অনুমান লব্ধ জ্ঞান হলো সঠিক জ্ঞান। দূরে কোথাও ধোঁয়া দেখলে আমরা এটা বুঝতে পারি সে কোথাও আগুন লেগেছে। অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে জানতে পারছি। এক বা একাধিক অবধারণ নিয়ে শুরু হয়ে অন্য একটি অবধারণে পরিণতি লাভ করে তাই 'অনুমান'। যার সত্যতা পূর্ববর্তী অবধারণের মধ্যে নিহীত থাকে। অতএব অনুমানের সংজ্ঞা থেকে দেখি এখানে দুটি বিষয় রয়েছে। একটি জানা বিষয় এবং অপরটি নতুন বিষয়। এর ভাষাগত রূপ হলো যুক্তি।

সুতরাং অনুমান হলো যুক্তিবিদ্যায় সত্য আবিষ্কারের বা অর্জনের মৌলিক বিষয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
198

Related Question

View All
উত্তরঃ

অমাধ্যম অনুমান হলো যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনুমিত হয় বা নিঃসৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
343
উত্তরঃ

মাধ্যম অনুমান হলো পরোক্ষ অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় বা অনুমিত হয় তাকে 'মাধ্যম অনুমান' বলে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থাকা বাধ্যতামূলক। কারণ মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। যেমন-

A – সকল মানুষ হয় মরণশীল। 

A – রহিম হয় একজন মানুষ। 

A - রহিম হয় মরণশীল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
341
উত্তরঃ

উদ্দীপকে মিজান সাহেবের বক্তব্য আরোহ অনুমানমূলক। আরোহ অনুমান অনুযায়ী অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। যেমন-

মতিন হয় দানশীল ব্যক্তি এবং ধনী।

 মজিদ হয় দানশীল ব্যক্তি এবং ধনী।

 মাখন হয় দানশীল ব্যক্তি এবং ধনী।

 সকল ধনী ব্যক্তি দানশীল।

মিজান সাহেব বাস্তবে কিছু মানুষকে দেখেছে যে তারা ধনী এবং দানশীল। সুতরাং তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে সকল ধনী ব্যক্তি হয় দানশীল। এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যগুলোর চেয়ে বেশি ব্যাপক হয়েছে। আরোহ অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কিছু লোক এর দানশীল ও ধনীর দৃষ্টান্ত উল্লেখ করে সিদ্ধান্তটি প্রমাণ করা যথেষ্ট নয়। এ কারণে আরোহ অনুমান এর সিদ্ধান্ত সব সময় সম্ভাব্য হয়।

সুতরাং উদ্দীপকে মিজান সাহেবের বক্তব্যটি একটি আরোহ অনুমান। যার সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। কারণ আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত বা অনুমিত হয় না, সিদ্ধান্তে আশ্রয়বাক্য থেকে নতুন তথ্য প্রকাশ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
319
উত্তরঃ

উদ্দীপকে যে যুক্তিটি দেওয়া আছে তা হলো-

সকল জ্ঞানী হয় ধনী।

সকল কবি হয় ধনী।

সকল কবি হয় জ্ঞানী।

এই যুক্তিটি একটি অবরোহমূলক যুক্তি। এই দৃষ্টান্তে আশ্রয়বাক্য রয়েছে দুটি। আর আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই এটি অবরোহ অনুমান। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে 'অবরোহ অনুমান' বলে। এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমান ব্যাপক হতে হবে। উপরোক্ত অনুমানে সমান ব্যাপক সিদ্ধান্ত হয়েছে। উদ্দীপকের উক্ত যুক্তিটি বৈধ। কারণ আশ্রয়বাক্য হতে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তবে যুক্তির আশ্রয় বাক্যগুলোর সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা যদি যাচাই করতে যাই তবে তা মিথ্যা। কারণ 'সকল জ্ঞানী হয় ধনী' আশ্রয়বাক্যটি বস্তুগত মিথ্যা এবং 'সকল কবি হয় ধনী' আশ্রয়বাক্যটি বস্তুগতভাবে মিথ্যা। সকল জ্ঞানী ধনী • নাও হতে পারে, আবার, সকল কবি ধনী নয়। তাই উভয় আশ্রয়বাক্য বস্তুগতভাবে মিথ্যা। সুতরাং সিদ্ধান্তে তথ্য 'সকল কবি হয় জ্ঞানী' বস্তুগতভাবে মিথ্যা। আশ্রয়বাক্য বস্তুগত মিথ্যা হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে মিথ্যা।

উদ্দীপকের যুক্তিটির আশ্রয়বাক্য, সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য মিথ্যার উপর যুক্তির বৈধতা-অবৈধতা নির্ভর করে না। তাই এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বস্তুগতভাবে মিথ্যা হলেও যুক্তিটি বৈধ। কারণ আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হলে যুক্তিটি বৈধ হয়। আর উক্ত যুক্তির আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। সুতরাং, যুক্তিটি বৈধ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
303
উত্তরঃ

যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় সেটিই হলো 'মাধ্যম অনুমান'।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
348
উত্তরঃ

যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত সমব্যাপক হয় সেটিই হলো 'অবরোহ অনুমান'। যেমন-

সকল মানুষ হয় মরণশীল।
রহিম হয় একজন মানুষ।
রহিম হয় মরণশীল।

উপরের দৃষ্টান্তে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
459
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews