আমাদের মাতৃভাষা বাংলা আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপর ভাষা প্রচলিত আছে। আমাদের মাতৃভাষা বাংলার অবস্থান ষষ্ঠ। আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি। ভাষার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি, সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছি, যা বিশ্বের ইতিহাসে বিরল ও অনন্য ঘটনা।

Updated: 1 year ago
উত্তরঃ

'এই অক্ষরে' কবিতাটির কবির নাম মহাদেব সাহা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

'ছুটে চলে অবিরাম' বলতে মাতৃভাষার মাধ্যমে আমাদের 'বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলার কথা বলা হয়েছে।

আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি ও লিখি। এ ভাষায় আমাদের পূর্বপুরুষেরাও তাই করতেন এবং আমাদের উত্তরসূরিরাও তাই করবে। মাতৃভাষার মাধ্যমে আমাদের প্রবহমানতাই ব্যক্ত হয়েছে উক্ত বাক্যাংশে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'এই অক্ষরে' কবিতার সাদৃশ্য রয়েছে।

'এই অক্ষরে' কবিতায় বাংলা বর্ণ তথা মাতৃভাষার প্রতি গভীর মমত্ব ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। আলোচ্য কবিতাটিতে কবি অক্ষর বলতে মূলত বাংলা ভাষাকে বুঝিয়েছেন। মনের ভাব প্রকাশে এ ভাষার কোনো বিকল্প নেই।

উদ্দীপকে মাতৃভাষা বাংলা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ ভাষাকে নিয়ে আমাদের গভীর আবেগ রয়েছে। পৃথিবীতে কেবল বাঙালিরাই মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগ মাতৃভাষার প্রতি বাঙালির অপরিসীম মমত্ববোধের পরিচয় বহন করে। একইভাবে, 'এই অক্ষরে' কবিতায়ও কবি মাতৃভাষা বাংলাকে নিয়ে তাঁর ভাবাবেগ তুলে ধরেছেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতাটির সাদৃশ্য লক্ষ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কেবল মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশিত হওয়ায় উদ্দীপকটি 'এই অক্ষরে' কবিতার সমগ্রতাকে ধারণ করে না।

'এই অক্ষরে' কবিতায় বাংলা অক্ষর অর্থাৎ ভাষার প্রতি কবির গভীর আবেগ প্রকাশ পেয়েছে। পাশাপাশি কবিতাটিতে বাঙালির উপর মাতৃভাষা বাংলার সীমাহীন প্রভাবের কথাও উঠে এসেছে।

উদ্দীপকে মাতৃভাষা বাংলার প্রতি বাঙালির গভীর ভালোবাসা ও মমত্বের কথা ফুটে উঠেছে। মাতৃভাষাকে ভালোবাসে বলেই এ ভাষার মান রক্ষার জন্য ১৯৫২ সালে বাঙালিরা প্রাণ দিয়েছে। বিশ্ব ইতিহাসেই এটি একটি বিরল ঘটনা। আলোচ্য কবিতায়ও বাংলা ভাষার প্রতি কবির সীমাহীন ভালোবাসাই অভিব্যক্ত হয়েছে।

'এই অক্ষরে' কবিতায় বাংলা অক্ষরকে কেন্দ্র করে মাতৃভাষার প্রতি কবির গভীর মমত্ব প্রকাশিত হয়েছে। বস্তুত, বাংলা অক্ষর বাঙালির অনন্য সম্পদ। এগুলো আমাদের হৃদয়কে অপরিমেয় আনন্দে ভরিয়ে তোলে। মাতৃভাষার প্রতি আমাদের এই ভালোবাসার দিকটি উদ্দীপকেও পরিলক্ষিত হয়। এছাড়াও কবিতাটিতে বাংলা অক্ষরকে স্বপ্ন ও আশার স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্দীপকে এ বিষয়ের উল্লেখ নেই। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
211

Related Question

View All
উত্তরঃ

'এই অক্ষরে মাকে মনে পড়ে' বলতে কবি বুঝিয়েছেন মাতৃভাষার প্রসঙ্গ এলেই মাকে মনে পড়ে যায়।

পৃথিবীর প্রতিটি মানুষ নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে চায়। মায়ের কাছেই আমরা প্রথম ভাষা শিখি। ফলে মাতৃভাষা কিংবা এ ভাষার কোনো অক্ষর চোখের সামনে বা মনে এলেই মাকে মনে পড়ে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
686
উত্তরঃ

উদ্দীপকের 'তারা' 'এই অক্ষরে' কবিতার বাংলা ভাষার অবিনাশী বর্ণমালার সাথে তুলনীয়।

মাতৃভাষার সাথে প্রতিটি মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। তাই এ ভাষার প্রতিটি অক্ষর মানুষের কাছে আপন মনে হয়। উদ্দীপক ও আলোচ্য কবিতায় এ বিষয়টিই ফুটে উঠেছে।

উদ্দীপকে কালো কালিতে লেখা এ-কার, আ-কারকে সযতনে রাখার কথা বলা হয়েছে। 'তারা' যেন পাকা সোনালি ধান আর জুঁই ফুলের মতো সুন্দর ও অমূল্য। তাই মাতৃভাষার মান রক্ষার্থে বীর বাঙালি ১৯৫২ সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা বাংলা অক্ষরের অমর্যাদা হতে দেয়নি। উদ্দীপকে কবি বলেছেন, কালো কালিতে ছাপা এ-কার কিংবা আ-কার তাঁর কাছে পরম যত্নের বস্তু। তিনি এসবে সামান্যতম ধুলো-ময়লাও জমতে দেননি। তেমনি ভাষা আন্দোলনে এদেশের ছাত্র ও তরুণসমাজ জীবন দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে। এই ভাষার প্রতিটি অক্ষর তাদের প্রাণের চেয়ে প্রিয় হয়ে ওঠে, যা 'এই অক্ষরে' কবিতায়ও বর্ণিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
425
উত্তরঃ

উদ্দীপকের শেষ দুটি চরণ 'এই অক্ষরে' কবিতার সবচেয়ে তাৎপর্যময় ভাবার্থকে প্রকাশ করেছে।

প্রিয় মাতৃভাষাকে ভালোবেসে একটি যুদ্ধ জয় করা হয়েছে, ছিনিয়ে আনা হয়েছে একটি দেশের স্বাধীনতা। 'এই অক্ষরে' কবিতাতেও মূলত ভাষা আন্দোলনের প্রেরণায় মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা অর্জনের কথাই বলা হয়েছে।

শেষের দুটি চরণে উদ্দীপকের সারকথা প্রকাশ পেয়েছে। মাতৃভাষার প্রতিটি অনিন্দ্য সুন্দর বর্ণমালার প্রেরণাতেই এদেশের স্বাধীনতা এসেছে। ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণাশক্তি।

'এই অক্ষরে' কবিতার মূল তাৎপর্যময় বক্তব্য ফুটে উঠেছে উদ্দীপকের শেষ দুটি চরণে। কেননা, আলোচ্য কবিতায় কবি বলেছেন, মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকেই আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা এবং সবশেষে স্বাধীন বাংলাদেশ। আর কবিতার এই বক্তব্যই উদ্দীপকের কবিতাংশের শেষ দুটি চরণে ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
317
উত্তরঃ

'এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়'- দিয়ে কবি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

বাংলা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। মাতৃভাষার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করা হয়েছে। কবি এই ভাষা দিয়ে মুক্তির গান লিখেছেন। যা যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের জুগিয়েছে উৎসাহ উদ্দীপনা। এই ভাষা তাদের বুকে সঞ্চার করেছে অবারিত আশা। মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা। তাই কবির এই ভাষার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
367
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews