আমার প্রিয় ফুল
সূচনা: মানুষ সুন্দরকে ভালোবাসে। আমরা আমাদের চারপাশে সুন্দর যা কিছু দেখি, তা পছন্দ করি। অন্য সবার মতো আমিও ফুল ভালোবাসি।
প্রিয় ফুলের নাম: সব ধরনের ফুলই আমার ভালো লাগে। তবে সেগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ফুল হলো শাপলা। এটি আমাদের জাতীয় ফুল।
ফুলের বিভিন্ন অংশের বর্ণনা: মূল থেকে উঠে আসা ডাঁটার উপর এ ফুল ফোটে। এ ফুলের এক স্তরে কয়েকটি করে পাপড়ি থাকে। শাপলা ফুলের মৃদু গন্ধ আছে।
ব্যবহার: গ্রামবাংলার ছেলে-মেয়েরা শাপলা ফুল দিয়ে নানাভাবে সাজগোজ ও খেলাধুলা করে। উৎসবের আয়োজনে শাপলা দিয়ে মঞ্চ সাজানো হয়। খাদ্য হিসেবে শাপলার কোমল ডাঁটা খুবই প্রিয়। এ ডাঁটা বেশ মুখরোচক। তাছাড়া শাপলা ফুলের দানার খই (ঢ্যাপের খই) গ্রামবাংলার শিশু-কিশোরদের কাছে খুবই প্রিয়। গ্রামবাংলার দরিদ্র অনেক মানুষই শাপলা ফুল বিক্রি করে জীবিকানির্বাহ করে থাকে।
প্রিয় ফুল হওয়ার কারণ: শাপলা ফুল দেখতে খুব সুন্দর। বাংলাদেশের অসংখ্য ফুলের মধ্যে শাপলা সবচেয়ে পরিচিত ফুল। দেশের সব জায়গায় এর স্নিগ্ধ হাস্যময় রূপটি দেখা যায়। কোনোরূপ যত্ন ও পরিচর্যা ছাড়াই শাপলা ফুল ফোটে। প্রকৃতিকে শোভাময় করে তোলে। এর মৃদু গন্ধ আমার খুব ভালো লাগে। তাই শাপলা আমার প্রিয় ফুল।
উপসংহার: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্ত আয়োজনে শাপলা ফুল অন্যতম উপাদান। শাপলার নিরাভরণ সহজ সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়ায়, প্রাণ জুড়ায়। তাই শাপলা আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক।
Related Question
View Allঘাসফুল ছোটো ছোটো ফুল।
ঘাসফুলের পাতা নরম।
শুধু দেখ আর খুশি হও মনে।
স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।
রূপকথা নীল আকাশের বাঁশি।
ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা।
সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না।
ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।
আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।
ফুল গাছে ফুল ফোটে।
রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে।
মা স্নেহ-কণা দিয়ে আমাদের ভরে রাখেন।
ঘাসফুল আমাদের উদ্দেশে বলছে তারা হাওয়ায় মাথা দোলায়। আমরা যেন তাদের পায়ে পিষে মেরে না ফেলি। তারা তাদের না ছিড়তেও অনুরোধ করেছে। তারা তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছে।
ঘাসফুল তাদের পায়ে পিষে মেরে না ফেলার মিনতি করেছে। তাদের ছিড়তে নিষেধ করেছে। মানুষ যেন তাদের কষ্ট না দেয়। তারা তাদের সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানিয়েছে।
ঘাসফুল ঘাসের ছোটো ছোটো ফুল। এরা বাতাসে মাথা দোলায়। মানুষ ঘাসফুলের পাতা ছিড়ে। তাদের নরম পাতা পায়ে পিষে। তাই ঘাসফুল তাদের দেখে সৌন্দর্য উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছে।
ঘাসের ফুল ছোটো ছোটো। হাওয়াতে মাথা দোলায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!