আমার ভাইপো বলাই- তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই রয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যেস, নড়েচড়ে বেড়ানো নয়। পুব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়, ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ-অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে; ঝম ঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়; সমস্ত আকাশ যেন কী একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কীসের অব্যক্ত স্মৃতিতে, ফাল্গুনে পুষ্পিত শালবনের মতো ওর অন্তর-প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একটু বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে, যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়াতাড়া দিয়ে। অতি পুরোনো বটের কোটারে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরোনো পাখি, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি, তাদের গল্প।

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. 'ভাইপো' বলা হয় কাকে? 

খ. 'স্তম্ভিত' শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। 

গ. 'স্মৃতি' শব্দের যুক্তবর্ণটি বিভাজন করো। 

ঘ. মাঘের শেষে প্রকৃতিতে কী ঘটে? 

ঙ. ফাল্গুনে বলাইয়ের মনের অবস্থা কেমন হয়?

Updated: 10 months ago
উত্তরঃ

ক. ভাইয়ের ছেলেকে 'ভাইপো' বলা হয়।

খ. 'স্তম্ভিত'- দুর্ঘটনার দৃশ্যটি দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম।

গ. 'স্মৃতি' শব্দের যুক্তবর্ণটির বিভাজন হলো- স্মৃ= স্+ম্+ঋ।

ঘ. মাঘের শেষে প্রকৃতিতে বেশকিছু পরিবর্তন লক্ষ করা যায়। এসময় প্রকৃতি নতুন পত্র-পল্লব ও ফুলে সেজে ওঠে। আমগাছে বোল ধরে।

ঙ. ফাল্গুনে বলাইয়ের মন অব্যক্ত খুশিতে ভরে ওঠে।
ফাল্গুন মাসে প্রকৃতি অসামান্য রূপে ভরে ওঠে। বলাইয়ের মনেও যেন নিবিড় আনন্দের সাড়া পড়ে যায়। তখন সে মনের সুখে আপন মনে কথা বলে। অন্তরের গভীরে বলাই সূক্ষ্ম এক খুশির অনুভূতি লাভ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
108
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews