“আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। উল্লিখিত লাইন দুটি কবি আল মাহমুদের নোলক কবিতার প্রথম দুটি লাইন ।
Related Question
View Allপৃথিবীর আয়তন ৫০৯৫৫৩০০০ বর্গ কিমি. এবং বাংলাদেশের আয়তন ১৪৭৫৭০ বর্গ কিমি.। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ৩৪৫২.৯৫৭৯ ভাগের সমান ।
বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা (আয়তনে) সাতক্ষীরার শ্যামনগর ।
যেসকল প্রতিষ্ঠান বা সংস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সাংবিধানিক নির্দেশ আছে সেসকল প্রতিষ্ঠান বা সংস্থাকে সাংবিধানিক সংস্থা বলে । সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংস্থাগুলো হলঃ
১. নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ;
২. আইন বিভাগ;
৩. বিচার বিভাগ;
৪. নির্বাচন কমিশন;
৫. সরকারি কর্ম কমিশন;
৬. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়;
৭. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ।
বাংলাদেশে সাংবিধানিক পদ রয়েছে ৯টি। সেগুলো হলঃ
১. রাষ্ট্রপতি;
২. প্রধানমন্ত্রী;
৩. স্পিকার;
৪. প্রধান বিচারপতি;
৫. নির্বাচন কমিশনার;
৬. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক;
৭. সংসদ সদস্য;
৮. এটর্নি জেনারেল;
৯. সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান।
বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় সিলেটের হরিপুরে, ১৯৫৭ সালে।
রূপপুর পারমাণবিক প্রকল্প অবস্থিত পাবনার রূপপুরে। এ প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৪০০ মেগাওয়াট।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল । বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দেশ দুটি হলোঃ ভারত এবং মিয়ানমার ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!