শহর বা নগর সৃষ্টির প্রক্রিয়াই হলো নগরায়ন
জলবায়ু পরিবর্তনের কারণে মূলত বাংলাদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়। এর প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এ দুই কারণে বাংলাদেশে ইদানিং প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে।
আমিরের দাদু চিন্তা করলো যে, জাপানে প্রায়ই ভূমিকম্প হয়, তাই আমিরকে জাপানে পাঠালে তার জীবন বিপন্ন হবে।
জাপান বিশ্বের মধ্যে অন্যতম প্রধান ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত হয়েছে। এজন্য জাপানের বেশির ভাগ ঘর বাড়ি এক সময় তৈরি হতো কাগজ বা হালকা কাঠ দিয়ে। ভারী জিনিস দিয়ে ঘরবাড়ি তৈরি না করে হালকা জিনিস দিয়ে তৈরি করলে ভূমিকম্পের পর ঐ সমস্ত জিনিসের নিচ থেকে উদ্ধার কাজ যেমন সহজ হয় তেমনি প্রাণহানিও কম হয়। অন্যদিকে আমাদের দেশও বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু আমাদের দেশের বিল্ডিংগুলো ভূমিকম্প প্রতিরোধক করে তৈরি করা হয়নি এবং ঢাকা শহরে ঘনবসতির জন্য ভূমিকম্প এড়ানোর কোনো কৌশল অবলম্বন করা সহজ কাজ নয়। এছাড়া ভূমিকম্প কখন কোথায়, কি মাত্রায় হবে তা বলা যায় না। এটা সম্পূর্ণই প্রাকৃতিক ব্যাপার। তাই আমিরের দাদুর চিন্তাভাবনা অমূলক তা বলা যায়।
উদ্দীপকে যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে তা হলো ভূমিকম্প। এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেশ বা একটি অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এর ফলে নদীর গতিপথও পরিবর্তিত হয়ে যেতে পারে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মাত্রার ভূমিকম্পে হাজারো মানুষ মারা গিয়েছে। জাপানে ভূমিকম্পের ফলে পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তেজস্ক্রিয়তার প্রতিক্রিয়া বহুবছর পরিবেশে রয়ে যায়। ভূমিকম্পের ফলে অনেক সময় পাহাড় ধ্বসে পাহাড়ের কাছাকাছি বসবাসরত মানুষের অনেক প্রাণহানী ঘটে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, ভূমিকম্প জনজীবনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!