আমেরিকা প্রবাসী দুই বন্ধু মুঈন ও রুহান দুটি ভিন্ন দেশের নাগরিক। মুঈনের দেশটি সমুদ্র উপকূলবর্তী দেশ। নিচের ছকে (২০১৩-২০১৪) অর্থবছরে উভয়ের দেশের জিডিপি'তে কৃষি উপখাতের অবদান তুলে ধরা হলো-

কৃষি উপখাতের নামরুহান'র দেশ (শতকরা)মুঈন'র দেশ (শতকরা)

১। শস্য ও শাক-সবজি                           ১২.০০                                 ৮.৫০

২। পশু সম্পদ                                      ৮.০০                                    ৪.০০

৩। বনজ সম্পদ                                     ৪.০০                                   ২.৫০   

৪। মৎস্য সম্পদ                                     ৫.০০                                 ৩.০০

Updated: 5 months ago
উত্তরঃ

খামারে একটি মাত্র শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

যে খামারে একজন কৃষক তার এবং পরিবারের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে তাকে জীবননির্বাহী খামার বলে। অন্যদিকে, যে খামারে বাণিজ্যিক ভিত্তিতে সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক খামার বলে। জীবননির্বাহী খামারে উপকরণের অর্থনৈতিক ব্যবহার সম্ভব হয় না, কিন্তু বাণিজ্যিক খামারে উপকরণের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা হয়। তাই বলা যায়, জীবননির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের উৎপাদনের উদ্দেশ্য এক নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকের আলোকে রুহানের দেশের ক্ষেত্রে জিডিপিতে কৃষি উপখাতের অবদান লেখচিত্রের মাধ্যমে নিচে দেখানো হলো-

উপরে লেখচিত্রের সাহায্যে উদ্দীপকের রুহানের দেশের কৃষি উপ-খাতের অবদান দেখানো হলো।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকের আলোকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মুঈনের দেশের জিডিপিতে কৃষি উপখাতগুলোর উল্লিখিত অবদানের ক্ষেত্রে যেরূপ প্রভাব বিস্তার করতে পারে তা নিচে বিশ্লেষণ করা হলো-

সাম্প্রতিককালে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে কখনও অতিবৃষ্টি ও বন্যা এবং কখনও অনাবৃষ্টি ও খরা দেখা দিচ্ছে। বৈশ্বিক উষ্ণতার ফলে প্রতি বছরই ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয়। ফলে একদিকে কৃষি কাজ দারুণভাবে ব্যাহত হয় এবং অন্যদিকে উৎপাদনযোগ্য ফসলের এক বিরাট অংশ বিনষ্ট হয়। গ্রীষ্মকালে সমুদ্রের লোনাপানি দেশের অভ্যন্তরে প্রায় ১০০ কি. মি. পর্যন্ত নদীতে প্রবেশ করায় নদী থেকে পানিসেচ করা যায় না এবং নদীর পাশের অনেক জায়গা লবণাক্ত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। গড় বৃষ্টিপাত বাড়ায় জলাবদ্ধতা বাড়ছে ও কিছু কিছু করে জমি চাষের আওতার বাইরে চলে যায়। সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও প্রকোপ বাড়ায় উপকূলীয় অঞ্চলে উৎপাদনের ঝুঁকি ও ঝামেলা বাড়ে এবং জীবন জীবিকার উপর বিরূপ প্রভাব পড়ে।
সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি বৈশ্বিক উষ্ণতা কৃষি উৎপাদন এবং উপখাতগুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
53

Related Question

View All
উত্তরঃ

সেচ হলো কৃত্রিমভাবে কৃষিজমিতে পানি দেওয়ার ব্যবস্থা।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
135
উত্তরঃ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মোট শ্রমশক্তির ৪৫.১% কৃষি খাতে নিয়োজিত। কিন্তু এ দেশের অধিকাংশ কৃষক ভূমিহীন ও দরিদ্র। ফলে কৃষিকাজের সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করতে হয়। তাই কৃষকরা বিভিন্ন উৎস থেকে কৃষিঋণ গ্রহণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
136
উত্তরঃ

উদ্দীপকের ঘটনা অনুসারে আব্দুল করিম কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণের সাথে জড়িত। নিচে তা ব্যাখ্যা করা হলো-উৎপাদিত ফসল ভোক্তার নিকট তথা ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যক্রম বা প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণ বলে। এ ধরনের পেশার লোকদের দালাল বা ফড়িয়া বলে। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বা ভোক্তার চাহিদামতো কৃষিপণ্য উৎপাদন করা বাজারজাতকরণের প্রথম ধাপ। বিপুল কৃষিপণ্য একসাথে বিক্রি করা যায় না। ফলে কৃষিপণ্য গুদামজাত ও সংরক্ষণ করতে হয়। বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌছানোর জন্য পরিবহনের প্রয়োজন হয়। ক্ষেত থেকে ফসল ক্রয় করা, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদির জন্য বিপণনের কাজে ব্যবসায়ী/কৃষকের অর্থের যোগান থাকতে হয়। অতঃপর উক্ত কৃষিপণ্যসমূহ বাজারে বিক্রয় করতে হয়। আব্দুল করিমও ফসলের মৌসুমে কৃষকদের অগ্রিম টাকা দিয়ে রাখেন তাদের ফসল কেনার জন্য। কৃষকদের থেকে সংগৃহীত ফসল তিনি শহরের বাজারে সরবরাহ করেন। এই মধ্যপন্থী কার্যক্রম, অর্থাৎ বাজারজাতকরণের মাধ্যমে আয় করে তার সংসার চালান।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
107
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, বাজারজাতকরণ বা বিপণন পেশা আমাদের দেশে প্রয়োজনীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও এ দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত। তারা অনেক পরিশ্রম করে শস্য ফলায়। তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করলে ভালো দাম পায় না। তাই তারা দালাল বা ফড়িয়াদের কাছে সাধারণ দামের চেয়ে একটু বেশি দামে তাদের উৎপাদিত ফসল বিক্রির চেষ্টা করে। দালাল বা ফড়িয়ারা ওই ফসল শহরে আরও বেশি দামে বিক্রি করে। এতে তারা নিজেরাও লাভবান হয়, আবার কৃষকরাও সাধারণের থেকে একটু বেশি লাভবান হয়। এই দালাল বা ফড়িয়াদের মাধ্যমে বাংলাদেশের গ্রাম থেকে গঞ্জে এবং গঞ্জ থেকে শহরে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভোক্তার কাছে আসে। বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করার কাজেও এ ধরনের দালাল বা ফড়িয়াদের অবদান রয়েছে। আমাদের দেশে এই ধরনের দালাল ও ফড়িয়ারা আছে বলেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রি করতে পারছে। তবে বর্তমানে কিছু ভুয়া দালাল ও ফড়িয়া কৃষকদের ঠকিয়ে তাদের কষ্টে উৎপাদিত পণ্য আত্মসাৎ করছে। যার ফলে সরকার ওই দালাল ও ফড়িয়াদের দূর করতে নিজেরাই কৃষকদের কাছ থেকে ধান/চাল কিনছে। কিন্তু এ দেশে কৃষিপণ্য বাজারজাতকরণে দালাল ও ফড়িয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি মনে করি, আমাদের দেশে এ ধরনের পেশা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
134
উত্তরঃ

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তা-ই কৃষি খামার।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
125
উত্তরঃ

কৃষি খামারে একটি মাত্র ফসলের পরিবর্তে একাধিক ফসল উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ। এ ক্ষেত্রে একই জমিতে বছরের নানা সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। ১৯৯০-এর দশকে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ কমানোর উদ্দেশ্যে বাংলাদেশের সরকার শস্য বহুমুখীকরণ কর্মসূচি গ্রহণ করে

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
140
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews