আরমান আলী একজন সচ্ছল কৃষক ছিলেন। তার দুই ছেলে। বড় ছেলে কবীর উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করে। বছর খানেকের মধ্যেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ফলে কবীর বেকার হয়ে পড়ে। ছোট ছেলে সগীর মধ্যপ্রাচ্যে গিয়ে কর্মসংস্থানের অভাবে দেশে ফিরে আসে। এভাবে আরমান আলীর দুই ছেলেই বেকার হয়ে পড়ে। বর্তমানে আরমান আলীর অল্প কিছু জমি ছাড়া পরিবারের ভরণপোষণ চালাবার মত আর কিছু অবশিষ্ট নেই। এ অবস্থায় জনৈক সমাজকর্মী তার দুই ছেলেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাতে বলেন এবং সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার সমস্যা দূরীকরণের পরামর্শ দেন।

Updated: 9 months ago
উত্তরঃ

পদ্ধতি বলতে সুশৃঙ্খল ও পরিকল্পিত উপায়ে কোনো কাজ সম্পাদনের উপায়কে বোঝায়।

উত্তরঃ

ব্যক্তি সমাজকর্ম বলতে প্রত্যক্ষ ও সরাসরি সম্পর্কের মাধ্যমে ব্যক্তি ও পরিবেশগত আন্তঃব্যক্তিক, আর্থ-সামাজিক ও

পরিবেশগত সমস্যার মোকাবিলায় সাহায্যকারী প্রক্রিয়াকে বোঝায়।
মূলত সমাজ গঠনে মূল অণু ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম আবর্তিত। সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে ব্যক্তি, ছোট দল, পরিবার ও ক্ষুদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক, সামাজিক ও মানসিক উপাদান এবং কারণগুলোর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

উত্তরঃ

উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের ধারণা পাওয়া যায়।

ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের অন্যতম মৌলিক পদ্ধতি। এটি ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে ভূমিকা রাখে। এর মাধ্যমে ব্যক্তিকে নিজস্ব সমস্যা মোকাবিলা এবং সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে। মূলত ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করাই ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য।উদ্দীপকে দেখা যায়, স্বচ্ছল কৃষক আরমান আলীর দুই ছেলে চাকরি হারিয়ে বেকার জীবনযাপন করছে। এ অবস্থায় তাদের ব্যক্তিগত ও সাংসারিক খরচ চালনো অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে জনৈক সমাজকর্মী তাদেরকে যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে স্বকর্মসংস্থানের প্রতি উৎসাহিত করেন। মূলত সমাজকর্মীর কাজে ব্যক্তি সমাজকর্মের স্বরূপ উঠে এসেছে। বিভিন্ন সমস্যায় জর্জরিত ব্যক্তির আর্থ-মনো-সামাজিক সমস্যা মোকাবিলায় ব্যক্তি সমাজকর্মীসাহায্য করে। তার সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে দিকনির্দেশনা প্রদান করে; যাতে করে পরবর্তীতে সাহায্যার্থী নিজস্ব সমস্যা মোকাবিলায় সক্ষম হয়। তাই বলা যায়, উদ্দীপকে আরমান আলীর বেকার ছেলেদের প্রশিক্ষণ গ্রহণ এবং কর্মসংস্থানের প্রতি উৎসাহিত করার মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের ধারণা প্রতিফলিত হয়েছে।

উত্তরঃ

চক্রটিতে উল্লিখিত ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোর একটি ছাড়া অন্যটি অচল- উক্তিটি যথার্থ।

সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম ৫টি উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলোর কোনো একটি ছাড়া সমস্যা সমাধান প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হবে না। উদ্দীপকের ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি, সমস্যা, প্রতিষ্ঠান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়ার উল্লেখ করা হয়েছে। আর এগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। ব্যক্তি সমাজকর্মের অন্যতম উপাদান হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি। তাকে কেন্দ্র করেই সমগ্র সমাধান প্রক্রিয়া আবর্তিত হয়। তাই ব্যক্তি সমাজকর্মের জন্য সমস্যাগ্রস্ত ব্যক্তি অপরিহার্য। আবার সাধারণ কোনো মানুষ ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির উপাদান হতে পারে না। এক্ষেত্রে ঐ ব্যক্তির কোনো না কোনো সমস্যা থাকতে হবে। এখানে সমস্যা হচ্ছে এমন এক ধরনের অবস্থা যা ব্যক্তিকে তার স্বাভাবিক ভূমিকা পালনে বাধা দেয়। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির বাস্তব অনুশীলনের বাহন হলো প্রতিষ্ঠান। এর সাহায্য ছাড়া সমাজকর্মী সাহায্যার্থীকে সহায়তা দিতে পারবে না। তাই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির জন্য প্রতিষ্ঠান অপরিহার্য। আবার ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা নির্ভর করে পেশাদার প্রতিনিধির দক্ষতা ও অভিজ্ঞতার ওপর। এর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রক্রিয়া। কারণ প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান দেওয়া হয়। পরিশেষে বলা যায়- ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়া এ ৫টি উপাদানের সমন্বয়ে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি আবর্তিত হয়। এগুলোর কোনো একটি ছাড়া সমস্যা সমাধান পদ্ধতি ফলপ্রসূ করা সম্ভব নয়।


 

53
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

আইন পেশার মাধ্যমে সমাজের মানুষের আইনগত অধিকার ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত হয়।

190
উত্তরঃ

চিকিৎসা পেশা একটি মানবতাবাদী সেবা ও পেশা হিসেকে বিবেচিত।
সুদূর প্রাচীনকাল থেকে মানবসেবার একটি উল্লেখযোগ্য দিক হলো মানুষকে সকল প্রকার অসুস্থতা থেকে মুক্ত রাখা, যার প্রেক্ষিতে চিকিৎসা পেশার উদ্ভব। মানুষের দৈহিক কাঠামো এবং দেহের জৈবিক প্রক্রিয়া কর্মক্ষম ও সচল রাখার জন্য যেসব চাহিদা ও প্রয়োজন পূরণের দরকার সেসব পূরণ করতে সাহায্য করে চিকিৎসা ও নার্সিং পেশা।

198
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত দীপ্তি সমাজকর্ম বিষয়টি অধ্যয়ন করছে। সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী পেশা।

এর লক্ষ্য হলো সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এ লক্ষ্য অর্জনে এটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির হারানো ক্ষমতা পুনরুদ্ধার করে তাদেরকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলে। এক্ষেত্রে এই সেবা, সম্পদ ও সুযোগের সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেয়। অর্থাৎ সমাজকর্ম সামাজিক বিপর্যয় রোধ করে একটি সুষ্ঠু সমাজ গঠনে কাজ করে। দীপ্তির অধ্যয়নরত বিষয়টির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো এবং সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা যা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে ১৯৮১ সালে NASW কর্তৃক প্রকাশিত কতগুলো প্রাসঙ্গিক বলে বিবেচনা করা হয়। এগুলো হলো-

১. জনগণের সমস্যার সমাধান, উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার উন্নয়ন,

২. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো;

৩. কার্যকরী ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা; ও

৪. সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। আবার ওয়ার্নার ডব্লিউ বোহেম সমাজকর্মের তিনটি মৌলিক লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো-

১. মানুষের হৃতক্ষমতা পুনরুদ্ধার করা;

২. কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদের সমাবেশ করা; এবং

৩. সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দীপ্তি সমাজকর্ম বিষয়টি অধ্যয়ন করছে।

 

198
উত্তরঃ

দীপন ও সমাজকর্মীর সম্পর্ককে র‍্যাপো বা পেশাগত সম্পর্ক , যা সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা পালন করে।

উদ্দীপকে বর্ণিত দীপন প্যাথিড্রিনে আসক্ত। সে তার বোনের বান্ধবী দ্বীপ্তির পরামর্শে একজন সমাজকর্মীর নিকট যায়। সমাজকর্মী তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং দীপন উক্ত সমাজকর্মীর ব্যবহারে মুগ্ধ হয়। দীপন ও সমাজকর্মীর মধ্যকার এ সম্পর্কই হলো 'র‍্যাপো'। ব্যক্তির সমস্যার সমাধানকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি পরিচালিত হয়। এ সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হলো র‍্যাপো বা পেশাগত সম্পর্ক। সাধারণত সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে যে পেশাগত সম্পর্ক স্থাপন করা হয় তাকে র‍্যাপো বলা হয়। এখানে সমাজকর্মী একজন পেশাদার ব্যক্তি হিসেবে তার আচরণের মাধ্যমে সাহয্যার্থীর আস্থাভাজন হন। ফলে সমাজকর্মী ও সাহায্যার্থীর সম্পর্কের মধ্যকার দূরত্ব দূর হয়ে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুসুলভ আচরণের ক্ষেত্র তৈরি হয়, যা সাহায্যার্থী সম্পর্কিত তথ্যানুসন্ধানে সমাজকর্মীকে বিশেষভাবে সহায়তা করে। ফলে সমস্যা সমাধান প্রক্রিয়া অধিক উপযোগী ও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সম্পর্ক সম্পূর্ণ অস্থায়ী এবং অন্যান্য সম্পর্কের মতো আত্মনির্ভর হবে না। অনেক সময় এ সম্পর্ককে 'Professional Relationship' বা 'Casework Relationship' নামেও, অভিহিত করা হয়। পরিশেষে বলা যায়, দীপন এবং সমাজকর্মীর মধ্যকার সম্পর্কই ব্যক্তি সমাজকর্মের মূল বিষয়। সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে এ সম্পর্ক গড়ে না উঠলে অনেক সময় সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যর্থ হয়ে যায়

154
উত্তরঃ

সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টিকেন্দ্রিক সুশৃঙ্খল সেবাকর্ম প্রক্রিয়া।

336
উত্তরঃ

যেসব মৌলিক নিয়ম-কানুন ব্যক্তি সমাজকর্মীর কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, সেগুলোকেই ব্যক্তি সমাজকর্মের অনুশীলন নীতি বলা হয়।
ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধানের সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত প্রক্রিয়া। সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানে সাহায্য করার জন্যে ব্যক্তি সমাজকর্মীদের কতগুলো মৌলিক নীতি অনুসরণ করতে হয়। এসব নীতি সমাজকর্মীর কাজের নির্দেশিকা হিসেবে কাজ করে। এগুলোকেই ব্যক্তি সমাজকর্মের অনুশীলন নীতি বলা হয়।

494
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews