ফিউজ হলো টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার যা অতিরিক্ত তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করে।
তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকেই অপর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ বলে।
উদ্দীপকে ইলেকট্রিক কেটলির সাথে ৫ অ্যাম্পিয়ারের একটি ফিউজ যুক্ত আছে। নিচে ফিউজ তারটি বার বার পুড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হলো-
আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর প্রতিটির জন্য একটি নির্দিষ্ট মানের ফিউজ ব্যবহার করার প্রয়োজন হয়। প্রয়োজনের তুলনায় কম বা বেশি মানের ফিউজ ব্যবহার করলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বাতি বা পাখার জন্য ৫ অ্যাম্পিয়ার ফিউজ উপযোগী হলেও ইলেকট্রিক কেটলির জন্য ১৫ অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়। ফলে ইলেকট্রিক কেটলির সাথে ৫ অ্যাম্পিয়ার ফিউজ যুক্ত করে সুইচ অন করলেই ফিউজটি পুড়ে যাবে। কারণ ইলেকট্রিক কেটলিতে ৫ অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। এতে ইলেকট্রিক কেটলির সাথে যুক্ত ৫ অ্যাম্পিয়ার ফিউজের উপর বাড়তি বিদ্যুতের চাপ পড়ে এবং এর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তারটি অত্যন্ত উত্তপ্ত হয়ে পুড়ে যায়।
আরিক ও আদৃতাদের বাসায় ব্যবহৃত বর্তনী দুটি হলো যথাক্রমে সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনী। অফিসে বিদ্যুতায়নের ক্ষেত্রে আরিকের বাসায় ব্যবহৃত বর্তনী অর্থাৎ সিরিজ বর্তনী অধিকতর উপযোগী। নিচে এর কারণ যুক্তিসহকারে ব্যাখ্যা করা হলো-
অফিস পরিচালনার ক্ষেত্রে অফিসের সকল বৈদ্যুতিক উপকরণসমূহকে একইসাথে চালানো বা বন্ধ করার প্রয়োজন হয়। এতে সময় ও শ্রম দুইয়েরই অপচয় রোধ হয়। আর এটা সম্ভব অফিসের সকল তড়িৎ উপকরণসমূহকে সিরিজ সংযোগে সংযুক্ত করলে। কারণ সিরিজ সংযোগের ক্ষেত্রে বর্তনীর সকল অংশ সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। ফলে সমগ্র বর্তনীর তড়িৎ উপকরণসমূহকে খুব সহজেই মাত্র একটি সুইচের মাধ্যমে একসাথে বন্ধ করা বা চালু রাখা যায়। অপরদিকে সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়। এতে প্রতিটি উপকরণকে চালু বা বন্ধ রাখার জন্য পৃথক পৃথক সুইচের প্রয়োজন হয়। যা একটি অফিসের জন্য অত্যন্ত সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য ব্যাপার।
তাই বলা যায়, অফিসে বিদ্যুতায়নের ক্ষেত্রে সিরিজ বর্তনী অধিকতর উপযোগী।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!