ব্লিচিং পাউডারের সংকেত Ca(OCl)Cl।
পানিতে কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু থাকলে, তা অবশ্যই দূর করতে হয় এবং তা করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়ে থাকে। এদের মধ্যে
অন্যতম হলো ক্লোরিন গ্যাস (Cl₂)। এছাড়া ব্লিচিং পাউডার [Ca(OCI)CI] এবং আরও কিছু পদার্থ যার মধ্যে ক্লোরিন আছে এবং যা জীবাণু ধ্বংস করতে পারে তা ব্যবহার করা হয়। এ প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলে।
উদ্দীপকে উল্লিখিত আরিফের মা শুরুতে পরিস্রাবণ প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলা- বালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা থাকে। এদেরকে পরিস্রাবণের মাধ্যমে পানি থেকে দূর করা হয়। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করে পরিস্রাবণ করা যায়। পানিকে সম্পূর্ণরূপে খাওয়ার উপযোগী করতে ক্লোরিনেশন এবং স্ফুটন পদ্ধতিও ব্যবহার করতে হবে। ব্লিচিং পাউডার [Ca(OCl)CI] অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড [NaOCI] ব্যবহার করে আরিফের মা ক্লোরিনেশন পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
এরপর স্ফুটন প্রক্রিয়ায়, ১৫-২০ মিনিট ধরে পানিকে ফুটিয়ে খাওয়ার উপযোগী করতে পারেন।
উদ্দীপক অনুযায়ী আরিফদের বাড়ির পাশের নদীর pH এর মান পরিবর্তন হয়েছে। এসিডের পরিমাণ যত বাড়ে pH-এর মান তত কমে, অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়ে, pH-এর মানও তত বাড়ে। নদ- নদী, খাল-বিল ইত্যাদির জন্য pH এর মান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত নদ-নদীর পানি ক্ষারীয় হয়। গবেষণার মাধ্যমে দেখা গেছে নদ-নদীর পানির pH যদি ৬-৮ এর মধ্যে থাকে, তবে তা জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না। তবে pH-এর মান
যদি খুব কমে যায় বা বেড়ে যায়, তাহলে ঐ পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। মাছের ডিম বা পোনা মাছও খুব কম বা বেশি pH হলে বাঁচতে পারে না। পানির অম্লত্ব খুব বেড়ে গেলে অর্থাৎ pH-এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়ামসহ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে, ফলে মাজ রোগাক্রান্ত হয়।
সুতরাং নদীর পানির ক্ষেত্রে pH পরিবর্তনের প্রভাব ব্যাপক।
Related Question
View Allপৃথিবীতে পানি একই প্রক্রিয়ায় ঘুরে ফিরে ব্যবহার হয়। এটি সূর্যের তাপে বাষ্পীভবন, মেঘে রূপান্তর ও বৃষ্টির মাধ্যমে আবার ভূমি ও সমুদ্রে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!