আরিয়ন যে ব্যাংকে হিসাব খুলেছেন তারা অন লাইন ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করেছেন।
অন লাইন ব্যাংকিং বলতে বোঝায় অনলাইনে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই হিসাব বিবরণী দেখা যাবে। মোটকথা তার হিসাবের যাবতীয় তথ্য পাওয়া যাবে। যেকোনো সময় ডেবিট কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা উত্তোলন এবং যেকোনো শাখা থেকে টাকা জমা দেওয়া যাবে। অনলাইন সুবিধা ভোগের জন্য অবশ্য ব্যাংকে চার্জ পরিশোধ করতে হয়।
উদ্দীপকটিতে মি. আরিয়ন যে ব্যাংকে হিসাব খুলেছেন সেই ব্যাংকের অনলাইন সুবিধাটাই তিনি কাজে লাগিয়েছেন। এক্ষেত্রে তিনি অনেক সুবিধা গ্রহণ করেছেন। যেমন- ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো সময় টাকা উত্তোলন, ব্যাংক বিবরণী দেখানো, কার্ডের মাধ্যমে শপিং করা ইত্যাদি। এসকল কার্যক্রম জনাব আরিয়ান ঘরে বসেই সম্পাদন করছেন এজন্য তাকে আর অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে না।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!