আলম সাহেব গ্রামের বেকার যুবক-যুবতীদের নিয়ে একটি মুরগির খামার গড়ে তোলেন। অন্যদিকে, মনি ও সনি একটি পরিত্যক্ত জলাশয় সংস্কার করে মৎস্য খামার গড়ে তুলে কৃষি ব্যাংকের ঋণ দিয়ে। উভয়েই উৎপাদিত দ্রব্য বিক্রি করে নিজেদের অভাব লাঘবের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Updated: 9 months ago
উত্তরঃ

বাংলাদেশের কৃষিতে সনাতন পদ্ধতির চাষাবাদ প্রচলিত।

উত্তরঃ

কৃষিতে আধুনিক প্রযুক্তি বলতে কৃষিপণ্য উৎপাদন, ব্যবহার ও সংরক্ষণের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করার কৌশলকে বোঝায়।

উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। ব্যাপক গবেষণা ও আবিষ্কারের সাহায্যে দেশের অভ্যন্তরে কৃষি প্রযুক্তির উন্নয়ন

সাধন করা যায়। প্রয়োজনে কৃষি প্রযুক্তি আমদানি করা যায়। উন্নত উৎপাদন পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতি, উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, পশুপালন বিদ্যা, শস্য রোপণ, ফসল মাড়াই ও শস্য সংরক্ষণের কাজে ব্যবহৃত বৈজ্ঞানিক জ্ঞান ও যন্ত্রপাতি প্রভৃতি কৃষি প্রযুক্তির প্রধান উপকরণ।

উত্তরঃ

মনি ও সনিকে মাছের খামার গড়ে তোলার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

যে ব্যাংক কৃষিকাজের জন্য ঋণ প্রদান করে তাকে কৃষি ব্যাংক বলে। কৃষিখাতের (ফসল, মৎস্য সম্পদ, পশু সম্পদ, বনজ সম্পদ) উন্নয়নের জন্য এ ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। সাধারণত ১৮ মাসের জন্য কৃষক যে ঋণ নিয়ে থাকে তাকে স্বল্পমেয়াদি কৃষি ঋণ বলে। মাছ চাষ, হাঁস-মুরগির খামার, গবাদিপশু পালন ইত্যাদি কাজের জন্য এ ঋণ দিয়ে থাকে। আবার ১৮ মাস থেকে ৫ বছরের জন্য যে ঋণ দেওয়া হয় তাকে মধ্যমেয়াদি ঋণ বলে। চাষের জন্য গরু-মহিষ ক্রয়, হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় প্রভৃতি কাজের জন্য এ ব্যাংক মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। ট্রাক্টর, হারভেস্টর ইত্যাদি ভারি যন্ত্রপাতি ক্রয়, পুকুর বা খাল খনন, গুদামঘর নির্মাণ প্রভৃতি কর্মকান্ডের জন্য কৃষি ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ৫ থেকে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হয়।

উদ্দীপকে মনি ও সনি কৃষি ব্যাংক থেকে যে ঋণ নিয়ে মাছের খামার গড়ে তোলে তা মূলত স্বল্পমেয়াদি ঋণ। এ ঋণের ভার কম ও সহজে পরিশোধযোগ্য হওয়ায় তারা মাছের ব্যবসা করে লাভবান হয়। ফলে তারা নিজেদের অভাব পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হচ্ছে।

উত্তরঃ

আলম সাহেবের মুরগির খামার এবং মনি ও সনির মৎস্য খামার উভয়ই স্বকর্মসংস্থানকে নির্দেশ করেছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জীবিকা অর্জনের জন্য যখন বেকার লোকেরা অন্যের ওপর নির্ভর না করে, নিজেদের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করে তখন তাকে স্বকর্মসংস্থান বলে। স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণ নিয়েই স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। যেমন- বসতবাড়ির আঙ্গিনা, নিজেদের অথবা চুক্তির ভিত্তিতে নেওয়া সামান্য জমি, পুকুর, কিংবা ডোবা ব্যবহার করে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। তাছাড়া হাঁস-মুরগি পালন, মাছের চাষ, নার্সারি, ফুল ও ফলের বাগান, পশু পালন ইত্যাদির মাধ্যমেও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এ সকল কার্যক্রম একক বা যৌথ উদ্যোগের ভিত্তিতে করা হয়।

উদ্দীপকে আলম সাহেবের মুরগির খামার গ্রামের বহু বেকার যুবক- যুবতীকে বেকারত্ব থেকে মুক্তি দেয়। আবার, মনি ও সনির মাছের খামার তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়। আমাদের দেশে মূলধন, বৈদেশিক মুদ্রা ও দক্ষ জনশক্তির অভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তাই দরিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হলে স্বকর্মসংস্থানের বিকল্প নেই।

সুতরাং বলা যায়, স্বকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করায় আলম সাহেব, মনি ও সনিসহ গ্রামের বেকার যুবক-যুবতীদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটেছে। এভাবে স্বকর্মসংস্থান বেকারত্ব দূর করে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

65

নাবিলের বাবা একজন চাকরিজীবী। মাসের শেষে বেতন পান ২০,০০০ টাকা। তিনি পারিবারিক ব্যয়ের জন্য কিছু টাকা নগদ রাখেন এবং কিছু টাকা ব্যাংকে আমানত রাখেন। কিছুদিন পর তিনি ঠিক করলেন মুরগির খামার দেবেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন। ব্যাংক তাকে ১০% সুদে ৩৬ মাসে পরিশোধ করার শর্তে এই ঋণ প্রদান করে। তাঁর আয়-ব্যয়, সঞ্চয় ও ঋণ সবই অর্থের মাধ্যমে হয়ে থাকে । অর্থ ও ঋণের ব্যবসা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ঋণগ্রহীতাকে ঋণ হিসেবে প্রদান করে। আমাদের দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন, আত্মকর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

Related Question

View All
উত্তরঃ

মানুষের এক দ্রব্যের পরিবর্তে সরাসরি অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে বিনিময় প্রথা বলে।

520
উত্তরঃ

অধিকাংশ দ্রব্যসামগ্রী পচনশীল এবং দীর্ঘকালে সংরক্ষণ উপযোগী না হওয়ায় সঞ্চয়ের বাহন হিসেবে অর্থকেই অধিক উপযুক্ত বলে বিবেচনা করা হয়।

আবার এমন কিছু দ্রব্যসামগ্রী রয়েছে (স্বর্ণ, রূপা) যেগুলো মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে এদের মূল্যমানের পরিবর্তন ঘটে। এমতাবস্থায় সঞ্চিত দ্রব্যের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে তারতম্য দেখা দিতে পারে। কিন্তু অর্থ দ্বারা সবকিছু ক্রয়-বিক্রয় তথা সহজেই বিনিময় করা যায়। তাছাড়া সময়ের বিবর্তনের সাথে এর বিনিময় মূল্যের সামঞ্জস্যতা বজায় থাকায় সঞ্চয়ের বাহন হিসেবে অর্থকেই অধিকতর নিরাপদ ও সুবিধাজনক বলা যায়। তাই অর্থ সঞ্চয়ের উৎকৃষ্ট বাহন হিসেবে কাজ করে।

560
উত্তরঃ

রত্না যে প্রতিষ্ঠানে কর্মরত তা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচিত।

কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের শ্রেষ্ঠতম আর্থিক প্রতিষ্ঠান, যা সরকারি মালিকানার অধীনে দেশের মুদ্রা বাজারের প্রাণকেন্দ্র রূপে কাজ করে। এটি একটি দেশের সকল ব্যাংকের নিয়ন্ত্রক, পরিচালক ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে। এ ব্যাংক নোট ও ধাতব মুদ্রা প্রচলন, সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার, বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্তৃক সৃষ্ট ঋণ নিয়ন্ত্রণ, আন্তঃব্যাংকের দেনা-পাওনা নিষ্পত্তি, অর্থের অভ্যন্তরীণ ও বহির্মুল্যের স্থিতিশীলতা রক্ষা এবং সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। অন্যান্য ব্যাংকের মতো কেবল মুনাফা অর্জনই এ ব্যাংকের উদ্দেশ্য নয়; বরং দেশের উন্নয়নের স্বার্থে মুদ্রা ও ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সাধনই এর মুখ্য উদ্দেশ্য।

উদ্দীপকের রত্নার কর্মরত প্রতিষ্ঠানটি জনগণকে ঋণ দিতে পারে না, কিন্তু এটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে। তার ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণ তদারকি করে। অন্যান্য ব্যাংকগুলো তারল্য সমস্যার মুখোমুখি হলে এ ব্যাংক ঋণ আকারে অর্থ প্রদান করে এসব সমস্যা সমাধান করে।

281
উত্তরঃ

রত্না যে প্রতিষ্ঠানে কর্মরত তা হলো কেন্দ্রীয় ব্যাংক; আর তার বান্ধবী যে প্রতিষ্ঠানে কর্মরত তা হলো একটি বাণিজ্যিক ব্যাংক।

নিচে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য নির্দেশ করা হলো-কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনকারী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান; কিন্তু বাণিজ্যিক ব্যাংক কাগজি নোট ও ধাতব মুদ্রা বাদে বিনিময়ের অন্যান্য মাধ্যম তথা চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি প্রচলন করতে পারে। প্রত্যেক দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে; কিন্তু একটি দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে। জনসেবা ও দেশের সার্বিক কল্যাণ সাধন করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য; কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। কেন্দ্রীয় ব্যাংক ঋণ সৃষ্টি করে না; কিন্তু বাণিজ্যিক ব্যাংক নিজেদের কাছে গচ্ছিত আমানতের বিপরীতে ঋণ সৃষ্টি করতে পারে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক একটি অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান; কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো পরস্পর প্রতিযোগী প্রতিষ্ঠান। তাছাড়া, কেন্দ্রীয় ব্যাংক জনগণের সাথে প্রত্যক্ষ লেনদেন করে না; কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের সাথে আর্থিক লেনদেনের জন্যই সৃষ্ট। এভাবে রত্নার প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের পার্থক্য বিশ্লেষণ করা যায়। এক্ষেত্রে রত্নার প্রতিষ্ঠান তার বান্ধবীর প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবে কাজ করে এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে।

213
উত্তরঃ

যে অর্থ দেশের জনসাধারণ গ্রহণ করতে আইনগতভাবে বাধ্য থাকে তাকে বিহিত অর্থ বলে।

932
উত্তরঃ

নিকাশ ঘর হলো এমন একটি স্থান বা প্রতিষ্ঠান, যেখানে একটি নিকাশ পদ্ধতির মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের ব্যাংকসমূহ পরস্পরের মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত হিসাবের নিষ্পত্তি করে। নিকাশ ঘর বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকের দেনা-পাওনা নিষ্পত্তির প্রক্রিয়াকে বোঝায়। বাণিজ্যিক ব্যাংকসমূহ বিভিন্ন চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে একে অন্যের নিকট পাওনাদার হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক এ লেনদেনের 'নিকাশ ঘর' হিসেবে পারস্পরিক দেনা- পাওনার হিসাব পরিশোধ করে।

580
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews