আলম সাহেব বকুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বিচার সালিশে নিজ দলের লোেকদের পক্ষে রায় দেন। অমুসলিম নাগরিকদের কটাক্ষ করে কথা বলেন এবং তাদের অধিকার হরণ করেন। বিষয়টি জানার পর বকুলতলা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বলেন, যে সমাজ ও রাষ্ট্রের শাসকদের মধ্যে ন্যায়বিচার ও কর্তব্যপরায়ণতা থাকে না, সে সমাজ ও রাষ্ট্রের ধ্বংস অনিবার্য।

Updated: 9 months ago
উত্তরঃ

'আদল' অর্থ ন্যায়বিচার।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

অমুসলিম নাগরিকদের অধিকার বলতে ইসলামি রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধাকে বোঝায়। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। রাষ্ট্র তাদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের সুযোগ-সুবিধা দেবে। ধর্মের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি করা যাবে না। অমুসলিম নাগরিক যাতে তাদের মৌলিক প্রয়োজন যেমন- অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো নিশ্চিত করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ছাড়া ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের চাকরির ব্যবস্থা করতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

অমুসলিম নাগরিক ও অন্যদলের লোকদের প্রতি বৈষম্যমূলক আচরণের মাধ্যমে আলম সাহেবের সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামি সমাজব্যবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইসলামে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি সদাচরণ ও ন্যায়বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য ধর্মের লোকদের অধিকার হরণ বা তাদের সাথে দুর্ব্যবহার করা ইসলামি শরিয়তে সম্পূর্ণ নিষেধ। আলম সাহেব ইসলামের এ বিধানটি লঙ্ঘন করেছেন।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, বকুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম সাহেব বিচার সালিশে নিজ দলের লোকদের পক্ষে রায় দেন। এছাড়াও তিনি অমুসলিম নাগরিকদের কটাক্ষ করে কথা বলেন এবং তাদের অধিকার হরণ করেন। তার এ ধরনের কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ও স্বজনপ্রীতি লক্ষ করা যায়। শান্তিপূর্ণ সমাজ গঠনে সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন এবং কাউকে উপহাস বা তিরস্কার করতে স্পষ্টভাষায় নিষেধ করেছেন। রাসুল (স)ও সব ধর্ম ও বর্ণের লোকদের সাথে সদাচরণের প্রতি গুরুত্বারোপ করেছেন। সুতরাং বলা যায়, আলম সাহেব অমুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের (স) নির্দেশ লঙ্ঘন করেছেন। তাই তার এ ধরনের কর্মকাণ্ড ইসলামি শরিয়তের পরিপন্থি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

একটি সমাজ ও রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে শাসকদের কর্তব্যপরায়ণতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর। কোনো সমাজ বা রাষ্ট্রের সফলতা ও স্থায়িত্বের জন্য শাসকের কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব অপরিসীম। শাসক যদি ন্যায়বিচারক না হন তবে সেখানে অন্যায়-অপরাধ আরও বেড়ে যাবে। তিনি নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন না করলে কিংবা কর্তব্যে অবহেলা করলে সেখানে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেবে। নাগরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ। তৈরি হবে। একপর্যায়ে রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়বে। বকুলতলা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের বক্তব্যে এ বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, বকুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাগরিকদের প্রতি অন্যায়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িক আচরণ করেন। বিষয়টি জানতে পেরে ইমাম সাহেব বলেছেন, যে সমাজ ও রাষ্ট্রের শাসকদের মধ্যে ন্যায়বিচার ও কর্তব্যপরায়ণতা থাকে না, সে সমাজ ও রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। কুরআন ও সুন্নাহর আলোকে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন- 'যখন তোমরা লোকদের মধ্যে বিচার করবে তখন ন্যায়বিচার করবে' (সুরা আন-নিসা: ৫৮)। রাসুল (স) বলেন- 'যে ব্যক্তি ইসলামি সমাজ থেকে এক বিঘত পরিমাণও দূরে সরে গেলো, নিঃসন্দেহে সে যেন ইসলামের জোয়াল তার তলদেশ থেকে নামিয়ে ফেলেছে।'

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শাসকগণ কুরআন ও সুন্নাহর বিধান অনুযায়ী সমাজ বা রাষ্ট্র পরিচালনা করলে সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। আর ইসলামের বিধানের পরিপন্থি কাজ করলে সমাজ বা রষ্ট্রের পতন ঘটবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
282
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

দুঃখ-কষ্ট ও বিপদে-আপদে বিচলিত না হয়ে আল্লাহর ওপর ভ ভরসা রেখে দৃঢ়তার সাথে তা সহ্য করাকে সবর বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
262
উত্তরঃ

যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রপ্রদত্ত সুযোগ- সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তারাই নাগরিক। উৎপত্তিগত অর্থে নগরের অধিবাসীদেরই নাগরিক বলা হয়। কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিতে নাগরিক হতে হলে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন ও কর্তব্য পালন করাও অত্যাবশ্যক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.1k
উত্তরঃ

রিয়াজ সাহেবের মধ্যে তাওয়াক্কুলের অভাব লক্ষণীয়। তাওয়াক্কুল শব্দের অর্থ ভরসা বা নির্ভর করা। কোনোকিছু অর্জনের জন্য চেষ্টা বা সাধনা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা রাখা বা নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। আল্লাহর ওপর তাওয়াক্কুল করার মাধ্যমে প্রমাণিত হয় যে, বান্দা আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট। কিন্তু রিয়াজ সাহেবের ক্ষেত্রে তাওয়াক্কুলের অভাব লক্ষ করা যায়।

উদ্দীপকের রিয়াজ সাহেবের ছেলে অসুস্থ হলে তিনি বিচলিত হয়ে পড়েন। এক্ষেত্রে তার আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্যধারণ করা উচিত ছিল। কিন্তু তিনি তা না করে বলেন, ডাক্তার ছাড়া তার আর কোনো উপায় নেই। রিয়াজ সাহেবের ছেলেকে ভালো করার ক্ষমতা একমাত্র আল্লাহর। যা ডাক্তার সাহেবের কথায় প্রমাণিত হয়েছে। খাঁটি মুমিন হতে হলে জীবনের সবক্ষেত্রে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে। যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের ভালোবাসেন। তাওয়াক্কুল করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন, 'যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট' (সুরা আত-তালাক: ৩)। রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে এবং ওষুধ খেতে হবে। আর আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য প্রার্থনা করতে হবে, ধৈর্যধারণ করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা করতে হবে। কিন্তু রিয়াজ সাহেব তা করেননি। তাই বলা যায়, তার মধ্যে তাওয়াক্কুলের অভাব রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
311
উত্তরঃ

ডাক্তার সাহেবের উক্তিতে ইসলামি রাষ্ট্রে একজন নাগরিকের অধিকারের বিষয়টি যথাযথভাবে ফুটে উঠেছে। ইসলামি রাষ্ট্রের নাগরিকরা যেকোনো বিষয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা করবে এবং তাঁর কাছে সাহায্য চাইবে। উদ্দীপকে রিয়াজ সাহেব তার অসুস্থ ছেলেকে নিয়ে বিচলিত হয়ে পড়লে ডাক্তার সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করুন। আমরা উসিলা মাত্র। আর একজন নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তিরই সুস্থ ও সুন্দর জীবনযাপনের অধিকার আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি মাত্র। এখানে ডাক্তার সাহেব একজন মুমিন ব্যক্তি হিসেবে প্রমাণিত হন। তিনি তার বক্তব্যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা এবং রিয়াজ সাহেবকে বিচলিত না হওয়ার পরামর্শ দেন। ইসলামি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রত্যেকের সুন্দর ও সুস্থভাবে জীবনযাপনের অধিকার আছে। আর এই সুন্দর সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালন করছেন। কেননা ডাক্তার হিসেবে তার দায়িত্ব রোগীকে সঠিক চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করা। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। এক্ষেত্রে তার মধ্যে কর্তব্যপরায়ণতার দিকটিও ফুটে ওঠে। তিনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সুষ্ঠু, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। আর এ অধিকার পূরণে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে। ডাক্তার সাহেবের বক্তব্যে এ বিষয়টির প্রতিফলন ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
265
উত্তরঃ

অমুসলিম নাগরিকদের অধিকার বলতে ইসলামি রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধাকে বোঝায়। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। রাষ্ট্র তাদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের সুযোগ-সুবিধা দেবে। ধর্মের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি করা যাবে না। অমুসলিম নাগরিক যাতে তাদের মৌলিক প্রয়োজন যেমন- অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো নিশ্চিত করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ছাড়া ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের চাকরির ব্যবস্থা করতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
314
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews