আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। উল্লেখ্য, মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। আল আকসা মসজিদ মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। মিরাজের রাতে মুহাম্মদ (সাঃ) বোরাকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন মর্মে কুরআনে উল্লেখ আছে। এটি ৭০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
Related Question
View Allবাংলাদেশের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি থানার পদ্মা নদীর তীরবর্তী রূপপুরে। উল্লেখ্য, ১৯৬১ সালে প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় ৷ দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হচ্ছে ।
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ২ মার্চ তারিখে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আসম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ ৷
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে প্রধানত ভূমিকম্প, অগ্নুৎপাত বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপা হয়
‘India Wins Freedom' গ্রন্থের রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই বইটি আত্মজীবনীমূলক রচনা হলেও ভারতীয় ইতিহাসের পাতায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মৌলানা আজাদের অন্যতম প্রধান ভূমিকা ছিল ।
UNHCR পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার। এটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা। UNHCR এর কাজ জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত এবং মাতৃভূমিচ্যুত শরণার্থীদের রক্ষা করা। এই সংস্থাটি ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। UNHCR ১৯৫৪ এবং ১৯৮১ সালে মোট দুইবার শান্তিতে নোবেল পুরস্কার পায়। এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত ।
United Nations High Commissioner for Refugees
রাশিয়ার মুদ্রার নাম রুশ রুবল। উল্লেখ্য, রাশিয়া বা রুশ ফেডারেশন পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার রাজধানীর নাম মস্কো
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!