আশা লিমিটেডের নতুন বিক্রয়কর্মী নিয়োগের প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি বোর্ড গঠন করলেন। উক্ত বোর্ড তাদের কাজ সম্পাদনের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপর অর্পণ করা হলে ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে।

উত্তরঃ

যে সংগঠন কাঠামোতে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ভাগে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের ওপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।

শিল্প প্রতিষ্ঠানের কার্যভিত্তিক সংগঠন উপযোগী। কারণ এ ধরনের সংগঠনে বিশেষজ্ঞদের সরাসরি নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়। এতে তারা স্বাধীনভাবে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারে। ফলে প্রতিষ্ঠান উপকৃত হয়। এ ধরনের ব্যবস্থায় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করায় বিশেষজ্ঞ কর্মীরা স্বৈরাচারী হওয়ার সুযোগ পায় না। এতে বিশেষজ্ঞের অধীনে কাজ করে অধস্তনরা অনেক কিছু শিখতে পারে। এধরনের সংগঠনে নমনীয়তা বজায় থাকে এবং নিয়ন্ত্রণ সহজ হয়। ফলে শিল্প প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন বেশি উপযোগী।

উত্তরঃ

উদ্দীপকে নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কমিটি সংগঠন অনুসরণ করছে।

কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একাধিক কর্মীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মীর সমষ্টিকে কমিটি সংগঠন বলে।

উদ্দীপকে আশা লিমিটেডে নতুন বিক্রয়কর্মী নিয়োগের প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি বোর্ড গঠন করলেন যা কমিটি সংগঠন নামে পরিচিত। সাধারণত প্রতিষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পদস্থ কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করে তাদের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়। প্রতিষ্ঠানের কোনো জরুরি অবস্থা মোকাবিলায় কমিটি সংগঠন ব্যবহৃত হয়। এরূপ সংগঠনে সদস্যগণ পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই বলা যায়, আশা লিমিটেড লিমিটেড নিয়োগের ক্ষেত্রে কমিটি সংগঠন অনুসরণ করেছে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লেখ্য, বোর্ড গঠনের মাধ্যমে আশা লিমিটেড ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রভাব পড়বে- এর সাথে আমি একমত।

কমিটি গঠনের মাধ্যমে নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের কতিপয় ক্ষমতা ছেড়ে দেয়। ফলে প্রশাসনে বিকেন্দ্রীকরণ ঘটে।

উদ্দীপকে আশা লিমিটেড নতুন বিক্রয়কর্মী নিয়োগের জন্য কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি বোর্ড গঠন করলেন। উক্ত বোর্ড তাদের কাজ সম্পাদনের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন। এক্ষেত্রে বোর্ডের সদস্যরা তাদের নিজেদের মতামতের ভিত্তিতে সবার অংশগ্রহণে নিয়োগ কাজ সম্পাদন করবে। এতে প্রত্যেকের মতামত গুরুত্ব পাবে।

ফলে প্রত্যেক সদস্যই তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে কমিটি গঠনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পর সদস্যবৃন্দ সর্বদা কমিটিতে থাকতে চায়। ফলে এরূপ বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠায় সাংগঠনিক জটিলতা সৃষ্টি হয়। এছাড়া ঊর্ধ্বতন কর্মীরা এ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না কারণ তারা বোর্ডের ওপরই সকল ক্ষমতা প্রদান করেছে। এভাবে সংগঠনের প্রতিটি ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রভাব পড়বে।

পরিশেষে বলা যায়, কমিটি ব্যবহারের ক্ষেত্রও এর প্রয়োগযোগ্যতা বিবেচনা করে কমিটি গঠন করতে হবে। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন আরও বেগবান হবে।

162

ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সংগঠন। পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদিকে সঠিকভাবে সংগঠিত করার প্রয়োজন পড়ে । ভূমি, শ্রম ও মূলধন - এ তিনটি উপাদান উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলেও তা আলাদা আলাদাভাবে কোনো উৎপাদন করতে অক্ষম। একটা প্রতিষ্ঠানেও মানুষ, যন্ত্রপাতিসহ নিয়োজিত উপকরণাদি পৃথকভাবে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না । যখন এগুলোকে সংঘবদ্ধ করে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব ও কর্তৃত্ব ভাগ করে দেয়া হয় ও একের সাথে অন্যের সম্পর্ক নির্ণীত হয় তখন তা একটা কাঠামোর সৃষ্টি করে ও কর্মক্ষম হয়ে ওঠে। এভাবে সংঘবদ্ধ করার কাজকেই সংগঠিতকরণ বা সংগঠন বলে । একটা ছোট প্রতিষ্ঠানে যেভাবে সংগঠন কাঠামো গড়ে তোলা হয় একটা বৃহদায়তন প্রতিষ্ঠানে সেভাবে সংগঠন কাঠামো গড়ে তুললে চলে না । একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান এবং বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোতেও ভিন্নতা লক্ষণীয় । প্রতিষ্ঠান গড়ে তুলতে বা চালাতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিরই সংগঠন ও সংগঠন কাঠামো সম্পর্কে জ্ঞানার্জন অত্যাবশ্যক ।

চিত্র: ব্যক্তিবর্গকে সংঘবদ্ধ করার একটা কার্টুন চিত্র

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সংগঠিতকরণ ও সংগঠনের ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে ।

৩. সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৪. উত্তম সংগঠনের নীতিমালা বর্ণনা করতে পারবে ।

৫. সংগঠন কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

৬. বিভিন্ন ধরনের সংগঠন কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

৭. সরলরৈখিক, সরলরৈখিক ও পদস্থ, কার্যভিত্তিক, কমিটি ও মেট্রিক্স সংগঠনের ধারণা, বৈশিষ্ট্য এবং সুবিধা সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে ।

৮. সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews