আশিক ও অনিক দুই বন্ধু। তারা একসাথে বসে 'জিওগ্রাফি চ্যানেল দেখছিল। এক পর্যায়ে তারা দেখতে পেল উত্তর কানাডার এস্কিমোরা এক ধরনের গম্বুজাকৃতির বরফের ঘরে বাস করছে। ঐ সময় তাদেরই তৈরি করা সীলমাছের চামড়া দিয়ে তাঁবুর ঘর দেখতে পেল। এটি দেখার সাথে সাথে আশিক বলল তাদের প্রয়োজনে এরকম ভিন্ন ভিন্ন ঘর বানিয়েছে। অনিক তখন চিন্তায় পড়ে গেল এবং ভাবতে লাগল বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মানুষ বৈচিত্র্যময় বসতি স্থাপন করে বেঁচে আছে।

Updated: 6 months ago
উত্তরঃ

ডাকাতিয়া বিল' খুলনা জেলায় অবস্থিত।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া এবং নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই মানুষ বসতি গড়ে তোলে। প্রাচীনকালে মানুষ খোলা আকাশের নিচে, বনেজঙ্গলে ঘুরে বেড়াত। সেখানে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঝড়, বৃষ্টি; প্রখর রৌদ্র প্রভৃতি সহ্য করতে হতো। এছাড়া বন্য হিংস্র পশু মাঝে মাঝে আক্রমণ করত। এরপর থেকে তারা বসতি নির্মাণ করতে শুরু করল। এভাবে কালের বিবর্তনে বিভিন্ন প্রেক্ষিতে বসতি গড়ে ওঠে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে আশিক ও অনিকের টিভিতে দেখা বসতি গড়ে ওঠার কারণ হলো জলবায়ুর ভিন্নতা।
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ জীবনের একান্ত প্রয়োজন থেকেই বসতির সৃষ্টি। পথ-ঘাটের অবস্থা নিয়ে বিভিন্ন গৃহে বা ক্ষুদ্র ক্ষুদ্র গৃহে যে জনমণ্ডলীর সমাবেশ গড়ে ওঠে তাকেই বসতি বলা হয়।
উদ্দীপকের আশিক ও অনিক জিওগ্রাফি চ্যানেলে উত্তর কানাডার এক্সিমোদের 'ইগলু' নামক গম্বুজাকৃতির বরফের ঘর দেখেছে। এটি এক ধরনের বসতি। এ ধরনের বসতি গড়ে উঠেছে ঐ অঞ্চলের জলবায়ুগত কারণে। শীতকালে এস্কিমোরা উল্লিখিত বরফের ঘরে বাস করে। কিন্তু আবার যখন জলবায়ুর পরিবর্তন হয় অর্থাৎ গ্রীষ্মকাল শুরু হয় তখন বরফ গলতে শুরু করে। এ সময় তারা সীলমাছের চামড়া দিয়ে তাঁবু দ্বারা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। মূলত জলবায়ুর ভিন্নতার কারণে একই অঞ্চলে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ধরনের বসতি গড়ে তোলে। ঐ অঞ্চলগুলোয় প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করায় এ ধরনের বসতি গড়ে ওঠতে দেখা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকের অনিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠার কথা ভাবছিল। তার এ ভাবনার কারণ ছিল ভৌগোলিক পরিবেশের প্রভাব।

আমরা জানি, বসতির ভিন্নতায় এক একটি অঞ্চলে একএক ধরনের বসতি গড়ে ওঠে। এর মূল কারণ ভৌগোলিক পরিবেশ যেমন- ভূমির অবস্থান, জলভাগের অবস্থান, জলবায়ুর প্রকৃতি, বন্যার প্রাদুর্ভাব, জলাবদ্ধতা প্রভৃতি।
পৃথিবীর প্রতিটি অঞ্চলেই বসতি স্থাপনে আবাদযোগ্য ভূমিকে সর্বদাই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ভূমি উর্বর হলে কৃষি আবাদ ভালো হয়।
এ কারণে চাষাবাদের সুবিধার জন্য কৃষিজমির পাশ দিয়ে লম্বালম্বি রাস্তা বরাবর রৈখিক বা দণ্ডাকৃতির বসতি গড়ে ওঠতে দেখা যায়। অন্যদিকে পানীয় জলের সহজলভ্যতা যেখানে বেশি সেসব অঞ্চলেও বসতি গড়ে ওঠতে দেখা যায়। এ কারণে নদী তীরবর্তী অঞ্চলেও বসতি গড়ে উঠতে দেখা যায়। আবার, জলবায়ুর ভিন্নতার কারণে শীতকালে এক ধরনের বসতি এবং গরমকালে অন্য ধরনের বসতি তৈরি করা হয়। বন্যা ও জলাবদ্ধতার কারণেও বসতির ভিন্নতা পরিলক্ষিত হয়। বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু করে ঘন সন্নিবিষ্ট করে বসতি গড়ে তোলে। আবার জলাবদ্ধতার কারণে অঞ্চলভেদে মাটি ভরাট করে বসতি গড়ে তুলতে দেখা যায়। তাই উদ্দীপকের অনিকের ভাবনায় ভৌগোলিক পরিবেশের প্রভাবের কারণে বসতির তারতম্যতা পরিলক্ষিত হয় তা যথেষ্ট যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
21

Related Question

View All
উত্তরঃ

৫০ লাখেরও বেশি জনসংখ্যাবিশিষ্ট নগরকে মেগাসিটি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
128
উত্তরঃ

গ্রামের কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নিজেদের উদ্বৃত্ত পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের স্বীকৃত জনজমায়েতকে গ্রামীণ হাট বলে।
গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য। বৃহত্তর অর্থে গ্রামীণ পরিসরে হাট হচ্ছে আর্থসামাজিক স্নায়ুকেন্দ্র। এ হাটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ভোগ্যসামগ্রী সংগ্রহ করতে সক্ষম হয়। স্থানীয় মানুষের উদ্বৃত্ত পণ্য বিক্রয় এবং চাহিদাসম্পন্ন পণ্য ক্রয় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে গ্রামীণ হাটের যথেষ্ট ভূমিকা রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
150
উত্তরঃ

উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানটি হলো ঢাকা, যা বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু।

ঢাকা বাংলাদেশের রাজধানী। সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড ঢাকাকে কেন্দ্র করে সম্পন্ন হয়। ঢাকায় বড় বড় শিল্প প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি গড়ে উঠেছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সদরদপ্তরও ঢাকায় অবস্থিত। শুধু তাই নয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও ঢাকায় অবস্থিত।

এক কথায় বাংলাদেশের যাবতীয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকাণ্ড ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই ঢাকাকে বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
93
উত্তরঃ

উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো ঢাকা অঞ্চল এবং 'খ' চিহ্নিত অঞ্চলটি হলো রাজশাহী অঞ্চল। এ উভয় অঞ্চলের মধ্যে জনসংখ্যা ঘনত্বের তারতম্য পরিলক্ষিত হয়।

ঢাকা হলো সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল। বাংলাদেশের মূল প্রশাসনিক কেন্দ্রবিন্দু হলো ঢাকায়। এর আয়তন ৩১,১২০ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ৪,৯৩,২১,৬৮৮ জন। জনসংখ্যার ঘনত্ব। ১,৫১২ জন। মোট নগর সংখ্যা ৪০টি। ঢাকায় প্রাকৃতিক ও অর্থনৈতিক সুবিধা ব্যাপক আকারে থাকায় এ অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। উচ্চ শিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থান, যাতায়াত সুবিধা সরকারি বেসরকারি অফিসের অবস্থান; বিভিন্ন মন্ত্রণালয় ও সদর দপ্তরের অবস্থান, বড় বড় হাসপাতাল, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি ব্যাপক আকারে থাকায় সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান। তাই ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি।

অন্যদিকে রাজশাহী হলো বাংলাদেশের তৃতীয় জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের আয়তন ১৮,১৯০ বর্গ কি.মি.। মোট জনসংখ্যা ১,৯২,২৫,৯০৯ জন এবং ঘনত্ব ১,০১৮ জন। এ অঞ্চলে ৮টি নগর রয়েছে। রাজশাহী অঞ্চল প্রাকৃতিক ও অর্থনৈতিক বিবেচনায় বসবাসের অনুকূল পরিবেশ বিরাজ করলেও ঢাকার মতো এত ব্যাপক সুযোগ-সুবিধা নেই। তাই প্রাকৃতিক ও অর্থনৈতিক কিছু নিয়ামকের তারতম্যের জন্য ঢাকা ও রাজশাহীতে জনসংখ্যার ঘনত্বের তারতম্য হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
200
উত্তরঃ

যে বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে বহু দূরে বিচ্ছিন্নভাবে বসবাস করে তাকে বিক্ষিপ্ত বসতি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
131
উত্তরঃ

বাংলাদেশের গ্রামীণ হাটগুলো গড়ে ওঠার পেছনে কারণগুলো হলো স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান, দূরবর্তী পরিব্রাজক সেবা প্রদান, অনুকূল যোগাযোগ ব্যবস্থা, নদনদীর অবস্থান, চাহিদার তারতম্য প্রভৃতি l

যে অঞ্চলের ভূপ্রকৃতি উর্বর, রাস্তাঘাট কাঁচাপাকা বা আধাপাকা এবং কয়েকটি অঞ্চলের সাথে সড়ক ও নদীপথে ভালো যোগাযোগব্যবস্থা থাকে সেসব অঞ্চলে হাটগুলো গড়ে উঠেছে। বেশিরভাগ হাট গড়ে উঠে বাজারসংশ্লিষ্ট এলাকাগুলোর মধ্যে উদ্বৃত্ত পণ্যসামগ্রী ও সেবাকর্মের মধ্যে তারতম্য হলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
194
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews