কায়রো শহরকে নিশাচর বলা হয়েছে।
বাঙালি খাবারের জন্য মিশরে গিয়ে লেখকের প্রাণ কেঁদেছিল।
মিশর ভ্রমণকালে লেখক সেখানকার এক রেস্তোরাঁয় খাবার খেতে যান। সেখানে মুরগি মুসল্লম, শিক কাবাব, শামি কাবাব ইত্যাদি খাবার সাজানো দেখেন। তখন লেখকের প্রাণ বাঙালি খাবার অর্থাৎ আতপ চালের ভাত, উচ্ছে ভাজা, সোনা মুগের ডাল, পটোলভাজা আর মাছের ঝোলের জন্য কেঁদে উঠেছিল।
'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার রান্না ও খাবারের বৈচিত্র্যময় আয়োজনের সাথে উদ্দীপকের বিষয়টির সাদৃশ্য রয়েছে।
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয়। অন্যান্য বিষয়ের মতো খাবার বা রান্নাবান্না সেদেশের ঐতিহ্য তুলে ধরে।
উদ্দীপকে ফ্রান্সের পারী নগরীর রন্ধনশিল্পের বিষয়টি উপস্থাপিত হয়েছে। এ বিষয়টি 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনায়ও লক্ষ করা যায়। এখানে মিশরীয় রান্না সম্পর্কে আলোচনা করেছেন লেখক। তাঁর মতে মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। উদ্দীপকেও পারী নগরীর রান্নার কথা, স্বল্প খরচে খাদ্য প্রাপ্তির কথা বলা হয়েছে। আর এখানেই উভয়ের সাদৃশ্য বিদ্যমান।
"উদ্দীপকটি 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনায় একটি বিশেষ অংশ উপস্থাপন করেছে মাত্র, সম্পূর্ণ বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।
ভ্রমণ জ্ঞানার্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এর মাধ্যমে নানা দেশের ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার ধরন উপলব্ধি করা যায়।
উদ্দীপকে ফ্রান্সের পারী নগরীর রন্ধনশিল্প তথা রান্না-বান্না খাওয়া-দাওয়া সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ বিষয়টি 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে মাত্র। কারণ আলোচ্য রচনায় উক্ত বিষয় ছাড়াও মিশরের বিভিন্ন দিক লেখক তুলে ধরেছেন।
লেখক মিশর ভ্রমণাভিজ্ঞতা নিয়ে রচনা করেছেন 'নীল নদ আর পিরামিডের দেশ' ভ্রমণকাহিনিটি। এ রচনায় তিনি মিশরের ভূপ্রকৃতি, সেদেশের জনগণ, রান্না, খাওয়াদাওয়া, পিরামিড, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতি বিষয় উপস্থাপন করেছেন, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।
Related Question
View All'নীল নদ আর পিরামিডের দেশ' ভ্রমণকাহিনিটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী।
রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন। হঠাৎ সামনে দেখলেন জ্বলজ্বলে দুটি সবুজ আলো। প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ। কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়।
প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মানুষের মনের সমস্ত চাওয়া-পাওয়ার খোরাক জোগায় প্রকৃতি। তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।
উদ্দীপকে বাংলাদেশের প্রকৃতির লীলাম্বর্গ সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে। ভ্রমণকারীরা যাত্রাপথের দুই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায়। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যের সাথে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার মিল খুঁজে পাওয়া যায়। কায়রো ভ্রমণকালে লেখক যাত্রাপথের মরুভূমির দৃশ্য, শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন, মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এর সাথেই উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের মিল রয়েছে।
"সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত।"- এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।
আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিভিন্ন দেশের প্রকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। কোথাও রয়েছে সুবিশাল সাগর, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাওবা নদীর অনাবিল সৌন্দর্য।
উদ্দীপকে বর্ণিত হয়েছে বাংলাদেশের সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনা। স্বচ্ছ নীল সাগরজলে কোরাল পাথরের ছড়াছড়ি। "সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত”- ভ্রমণকারীদের এই মন্তব্যের সাথে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে।
'নীল নদ আর পিরামিডের দেশ' রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য বর্ণনা করেছেন। নীলনদের উপর দিয়ে মাঝারি ধরনের মহাজনি নৌকার পাল তুলে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে চলা, নীলের স্বচ্ছ জলে মিশরের চাষাবাদ প্রভৃতি মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন। এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
'নীল নদ আর পিরামিডের দেশ' লেখকের 'জলে ডাঙ্গায়' গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়- কারণ নীল নদই মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির জোগান দেয়।
নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ নদ প্রবাহিত। মরুময় মিশর দেশে নীলনদের অববাহিকায় চাষাবাদ হয়। এজন্যই লেখক বলেছেন- এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!