ইন্টারনেট আসক্তি

(অনুচ্ছেদ রচনা)

Updated: 11 months ago
উত্তরঃ

ইন্টারনেট আসক্তি

ইন্টারনেট তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব সাধন করেছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার অপর প্রান্তে আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য নিমিষেই সরবরাহ করতে পারছে। এদিক থেকে ইন্টারনেট একটি বিশাল 'নেটওয়ার্কিং সিস্টেম'। ইন্টারনেটের কল্যাণে একযুগ পূর্বে যোগাযোগের ক্ষেত্রে যা ছিল অসম্ভব তা এখন চোখের পলকেই সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, বর্তমানে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, খবরাখবর, যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ, ব্যবসায় এমনকি বিনোদনের অন্যতম মাধ্যমও ইন্টারনেট। বলতে গেলে আজকের আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে ইন্টারনেট। তবে এসব ভালো দিকের পাশাপাশি ইন্টারনেট আজকাল কিছু মানুষের বিশেষ করে তরুণ-তরুণীদের একাংশের আসক্তিতে পরিণত হয়েছে। এসব তরুণ-তরুণী ইন্টারনেটে সারাক্ষণ মগ্ন থাকে। ফলে একদিকে যেমন তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, অন্যদিকে তারা বাস্তব জগৎ থেকে দূরে সরে যাচ্ছে। পরিবার-পরিজন থেকেও ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা। ভার্চুয়ালি নিজেদের এক অন্য জগৎ তৈরি করে নিয়েছে তারা, যা তাদের স্বাভাবিক বিকাশ ও কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি করছে। আর তাই এরূপ পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবার-পরিজনের সাথে বেশি করে সময় কাটাতে হবে। প্রয়োজনের বাইরে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যম, গেমস বা অন্যকোনো সাইটে সময় কাটানো যাবে না। সর্বোপরি, পরিবার ও সমাজের সবার সচেতনার মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসা সম্ভব।

552
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews