ইন্টারনেট আসক্তি বিষয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

Updated: 11 months ago
উত্তরঃ

আনোয়ারা, চট্টগ্রাম
১০ আগস্ট ২০২৫

প্রিয় কল্লোল

আশা করি ভালো আছ। আমি ভালো আছি। তুমি তো জানো, আজকের আধুনিক জীবনে ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয় এই যে, ভালো দিকের পাশাপাশি ইন্টারনেট আজকাল তরুণ-তরুণীদের একাংশের আসক্তিতে পরিণত হয়েছে। এসব তরুণ-তরুণী ইন্টারনেটে সারাক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধরনের 'গেমস নিয়ে মেতে থাকে। ফলে লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি তারা বাস্তব জগৎ থেকেও ক্রমেই দূরে সরে যাচ্ছে। ভার্চুয়ালি নিজেদের এক কল্পনার জগৎ তৈরি করে নিয়েছে তারা, যা তাদের স্বাভাবিক বিকাশ ও কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করছে। শুধু তাই নয়, এর ফলে তাদের অনেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। তাই এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবার-পরিজনের সঙ্গে বেশি করে সময় কাটাতে হবে। প্রয়োজনের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমস বা অন্য কোনো সাইটে সময় কাটানো যাবে না। সর্বোপরি, পরিবার ও সমাজের সবার সচেতনতার মধ্য দিয়ে এ সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করি। আজ আর নয়। ভালো থেকো। আর এ বিষয়ে তোমার মতামত জানিয়ো।

ইতি
তোমার বন্ধু
তানভির

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।

548
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews