কোনো বস্তুর মধ্যে যদি স্পর্শনীয় বা অস্পর্শনীয় উপলব্ধিযোগ্য গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানে সমর্থ হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতাদের নিকট বিক্রয়ের নিমিত্তে উপস্থাপন করা যায় তবে তাকে পণ্য বলে।
পণ্য উৎপাদন করার পূর্বেই পণ্যের আকার, রং, ওজন, প্যাকেজসহ বিভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে।
সাধারণত পণ্য ডিজাইন ক্রেতাদের চাহিদা বিবেচনা করে করা হয়। ক্রেতাদের চাহিদা, বুচিবোধ, মূল্যবোধ ইত্যাদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্য ডিজাইন করা হয়। আকর্ষণীয় আকারে পণ্য ডিজাইন করতে পারলে তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। তাছাড়া ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে বলে ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়। নতুন নতুন ক্রেতা সৃষ্টিতে পণ্য ডিজাইন অধিক গুরুত্বপূর্ণ
ইভা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন অনুসরণ করেছে।
যে ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়।
উদ্দীপকে উল্লিখিত ইভা ইলেকট্রনিক্স LED টিভি উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি তাদের পণ্যটি ভোক্তাদের আকৃষ্ট করার জন্য বাহ্যিক সৌন্দর্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে পণ্যের মান বা কার্যকারিতাকে গুরুত্ব না দিয়ে বাহ্যিক ডিজাইনের প্রতি গুরুত্ব প্রদানের মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা করে থাকে যা নান্দনিক ডিজাইনের পরিচয় বহন করে। সুতরাং ইভা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন অনুসরণ করেছে।
ইভা ও শোভার পণ্যের মধ্যে শোভার ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনটিকে আমি উত্তম মনে করি।
যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। অন্যদিকে নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়।
উদ্দীপকে ইভা এবং শোভা ইলেকট্রনিক্স দুটি প্রতিষ্ঠানই LED টিভি উৎপাদন ও বিপণন করে। ইভা ইলেকট্রনিক্স তাদের পণ্যটিকে ভোক্তার নিকট আকৃষ্ট করার জন্য বাহ্যিক সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেয়। এ প্রতিষ্ঠানটি ভোক্তাদের কোনো প্রকার বিক্রয়োত্তর সেবা প্রদান করে না। প্রতিষ্ঠানটি পণ্যের নান্দনিক ডিজাইন করে। অন্যদিকে শোভা ইলেকট্রনিক্স পণ্যের উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ভোক্তাদের পণ্যের গ্যারান্টি দিয়ে থাকে। অর্থাৎ শোভা ইলেকট্রনিক্স পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন। এখানে লক্ষণীয়, ইভা ইলেকট্রনিক্স পণ্যের বাহ্যিক সৌন্দর্য ঠিক রাখলেও এদের পণ্যের উপযোগিতা কম। অন্যদিক শোভা ইলেকট্রনিক্স এর পণ্যের উপযোগিতা বেশি। পণ্যের বাহ্যিক চাকচিক্য থাকলে অভাব পূরণের ক্ষমতা বা কার্যকারিতা কম থাকলে ভোক্তারা সাময়িক সময়ের জন্য আকৃষ্ট হলেও তা স্থায়ী হয় না। কিন্তু পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা সর্বোচ্চ হলে বাহ্যিক রূপ বা চাকচিক্য কম থাকলেও ভোক্তারা দীর্ঘমেয়াদে উক্ত পণ্য ক্রয়ে আগ্রহী হয়।
সুতরাং বলা যায়, ইভা ইলেকট্রনিক্স-এর রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনের তুলনায় শোভা ইলেকট্রনিক্স-এর ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনটিকে আমি উত্তম বলে মনে করি।
Related Question
View Allপণ্যের অভ্যন্তরীণ মানের কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু বাহ্যিক রং, স্টাইল ও ডিজাইনের পরিবর্তন ঘটানোকে নান্দনিক ডিজাইন বলে।
পণ্য উৎপাদন
পণ্য উৎপাদন করার পূর্বেই পণ্যের আকার-আকৃতি, মান রং, ওজন, মোড়কসহ বিভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে।
পণ্য ডিজাইনারকে অবশ্যই অভীষ্ট গ্রাহকদের চাহিদা সম্পর্কে জানতে হবে। পণ্যটি আকর্ষণীয়, কার্যকর, নির্ভরযোগ্য ও স্বকীয় বৈশিষ্ট্যসম্পন্ন হলে সে পণ্য ভোগে ক্রেতারা সন্তুষ্ট হবে। অর্থাৎ ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন করতে পারলে ভোক্তারা উক্ত পণ্যের প্রতি অনুগত থাকবে। তাই বর্তমান বাজারমুখী উৎপাদন ব্যবস্থায় পণ্য ডিজাইনে অবশ্যই ক্রেতার চাহিদা বিবেচনা করতে হবে।
উদ্দীপকে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। মূলত উৎপাদনের মাধ্যমেই রূপগত উপযোগ সৃষ্টি করা হয়।
উদ্দীপকে 'বেলি কসমেটিক্স' দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে আসছে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। তাদের এই উৎপাদন প্রক্রিয়ায় পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করছে, যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য যৌক্তিকতাপূর্ণ।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে।
উদ্দীপকে 'বেলি কসমেটিক্স' দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে আসছে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় পূর্বের চেয়ে অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ৩০ লক্ষ টাকা লোকসান দিলেও ২০১৬ সালে ১ কোটি টাকা মুনাফা করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনে পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয়ও বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকের বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে।
সংস্কৃতি হলো মানুষের মূল্যবোধ, বুচি, বিশ্বাস, আচার-আচরণ, শিল্পকলা, অগ্রাধিকার ইত্যাদির সংমিশ্রিত রূপ।
এলাকা ও দেশের ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ করা যায়। এক এলাকার মানুষের নিকট যা অতি পছন্দনীয় অন্য এলাকার মানুষের নিকট তা সবচেয়ে অপছন্দনীয় হতে পারে। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকার বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। তাই ব্যবসায়ীরা কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মূল্যবোধ, রুচিবোধ, বিশ্বাস ইত্যাদি বিবেচনা করে পণ্য ডিজাইন ও উৎপাদন করেন। কেননা সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!