ইভা ও ইরা দুই বোন। তারা বার্ষিক পরীক্ষার পরে তাদের বাবার সাথে নেত্রকোণা জেলার সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরিতে ঘুরতে গেল। সেখানে গিয়ে তারা এক ধরনের নৃগোষ্ঠীর লোকদের সাথে পরিচিত হলো। তাদের সাথে কথা বলে জানতে পারল ঐ নৃগোষ্ঠীর লোকেরা সাধারণত 'মান্দি' নামে পরিচয় দিতে পছন্দ করে। তাদের সমাজে মাতা হলেন পরিবার প্রধান। ইভা ও ইরা তাদের বাবার সাথে কথা বললে বাবা বলেন, আমাদের দেশে এমন অনেক নৃগোষ্ঠীর লোক আছে যাদের ভাষা, সংস্কৃতি, অনুষ্ঠান আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে।

Updated: 10 months ago
উত্তরঃ

যে পদ্ধতিতে চাকমারা পাহাড়ে চাষাবাদ করে তা-ই 'জুম'।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে 'সাংগ্রাই' উৎসবের আয়োজন করে থাকে। এ সময় তারা 'পানি খেলা' বা 'জলোৎসব' এ মেতে উঠে। তারা এ উৎসর এপ্রিলের মাঝামাঝি সময়ে বেশ আনন্দ উদ্দীপনার সাথে উৎযাপন করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে ইভা ও ইরার দেখা নৃ-গোষ্ঠী হলো গারো নৃ-গোষ্ঠী। তারা বৃহত্তর ময়মনসিংহ জেলায় বাস করে।

ইভা ও ইরা যাদের সাথে পরিচিত হয়েছে তারা নিজেদের 'মান্দি' নামে পরিচয় দিতে পছন্দ করে। আর এ বিষয়টি গারোদের সম্পর্কেই সত্য।

গারোদের সংস্কৃতি বৈচিত্র্যতায় ভরা। তাদের ভাষা, উৎসব, খাবার ও পোশাকে রয়েছে স্বকীয়তা। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম 'দকমান্দা' ও 'দকশাড়ি'। পুরুষেরা পরে 'গান্দো'। গারোরা আমাদের মতো ভাত, মাছ ও শাক সবজি খেয়ে থাকে। তবে তাদের বিশেষ একটি খাবার হলো 'বাঁশের গুড়ি'। যার জনপ্রিয় নাম মেওয়া। তারা পিঠা পছন্দ করে। তাদের উৎসবগুলো কৃষিকেন্দ্রিক। তাদের প্রধান সামাজিক ও কৃষি উৎসব হলো 'ওয়ানগালা'। বাংলাদেশের গারোদের নিজস্ব ভাষা রয়েছে। যার নাম 'আচিক খুসিক'। তবে এর নিজস্ব বর্ণমালা নেই। গারোদের সাংস্কৃতিক জীবনের এসব দিকই উদ্দীপকের ইবা ও ইরা লক্ষ করেছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হ্যাঁ, ইভা ও ইরার বাবার কথার সাথে আমি একমত।

কারণ বাংলাদেশের নৃগোষ্ঠীসমূহ বহুকাল থেকে বাঙালিদের সাথে এই ভূখন্ডে বসবাস করে আসছে। জীবনের প্রয়োজনে নৃগোষ্ঠীসমূহ যেমন বাঙালিদের অনেক কার্যাবলি গ্রহণ করেছে তেমনি বাঙালিরাও নৃগোষ্ঠীসমূহের সংস্কৃতির অনেক উপাদান গ্রহণ করেছে। ফলে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়েছে। উদাহরণস্বরূপ বাংলা ভাষার শব্দভান্ডারে নৃগোষ্ঠীদের বহু শব্দ রয়েছে। কুড়ি, কত্তা, পন, গোলমাল, হৈ-চৈ, আবোল-তাবোল ইত্যাদি। আমাদের ব্যবহৃত অনেক আসবাব নৃগোষ্ঠীদের থেকে এসেছে। যেমন- লাঙল, জোয়াল, টেকি, কুলা, মই, দড়ি ইত্যাদি। নৃগোষ্ঠীদের পোশাকের বিচিত্রতা বাংলাদেশে সংস্কৃতিতে প্রভাব ফেলেছে। তাদের পোশাক অলঙ্করাদি অন্যদের কাছে এখন একইভাবে জনপ্রিয়। ঝুমুর নাচ, বাঁশ নৃত্য, বোতল নাচ ইত্যাদি জনপ্রিয় সাংস্কৃতিক কার্যক্রম। নৃগোষ্ঠীদের বৈসাবি উৎসব বাঙালির পহেলা বৈশাখের সাথে সামঞ্জস্য রয়েছে।

পরিশেষে বলা যায়, আমাদের নৃগোষ্ঠীদের ভাষা, সংস্কৃতি, অনুষ্ঠান আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। ইভা-ইয়ার বাবার এ কথাটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
211

বাংলাদেশে বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। এ অধ্যায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন : চাকমা, গারো, সাঁওতাল, মারমা ও রাখাইনদের ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানব। 

এ অধ্যায় পাঠ শেষে আমরা- 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানব এবং মানচিত্রে শনাক্ত করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে বর্ণনা করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর সাথে বাঙালি জাতিগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণ ব্যাখ্যা করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠী ও বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ব্যাখ্যা করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা পোষণ করব।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসাই নৃগোষ্ঠীর বসবাস। তারা মূলত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বাস করে। এই নৃগোষ্ঠীগুলো নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় শ্রেণির অন্তর্ভুক্ত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
396
উত্তরঃ

সমতলভূমিতে সাঁওতাল, ওরাঁও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি ও মালো নৃগোষ্ঠীর মানুষ বাস করে। এরা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া এবং পাবনা জেলার সমতলভূমিতে বাস করে। এদের মধ্যে সাঁওতাল নৃগোষ্ঠী সংখ্যা ও প্রভাবের দিক থেকে সবচেয়ে বেশি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
202
উত্তরঃ

বৃহত্তর সিলেট অঞ্চলে খাসি, মণিপুরি, গারো, হাজং এবং কোচ নৃগোষ্ঠীর বাস রয়েছে। এই অঞ্চলের পাহাড়ি ও উঁচু ভূমিতে তারা নিজেদের আবাস গড়ে তুলেছে। তারা লোকগীতি, নৃত্য এবং ধর্মীয় উৎসবের মাধ্যমে তাদের সংস্কৃতির পরিচয় প্রকাশ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
203
উত্তরঃ

রাখাইন নৃগোষ্ঠীর প্রধান বসতি কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়। তারা মূলত মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করে। রাখাইনরা কৃষি, নৌকা নির্মাণ এবং মৎস্যশিকার পেশায় দক্ষ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
168
উত্তরঃ

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে গারো, হাজং, কোচ, খাসি এবং মণিপুরি নৃগোষ্ঠীর বসবাস। তারা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে নিজেদের আবাস গড়ে তুলেছে। এই নৃগোষ্ঠীগুলো কৃষিকাজ ও নৃত্য-গীতের জন্য পরিচিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
277
উত্তরঃ

পাহাড়ি নৃগোষ্ঠীগুলো নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় শ্রেণির অন্তর্ভুক্ত। তাদের ভাষা, সংস্কৃতি ও সামাজিক আচার-অনুষ্ঠানে মঙ্গোলীয় বৈশিষ্ট্যের উপস্থিতি দেখা যায়। এই নৃগোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলে বসবাস করলেও কৃষি ও পশুপালন তাদের প্রধান পেশা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
187
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews