ইভা 'ক' দেশের নাগরিক। তার দেশে বেসরকারি মালিকানায় কোনো শিল্পকারখানা নেই। কৃষিখামারগুলো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পরিচালিত। সে 'খ' দেশে বেড়াতে এসে নিজ দেশের বিপরীত চিত্র দেখতে পায়। সে জানতে পারে এদেশে উদ্যোক্তার লক্ষ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। ভোগের ক্ষেত্রেও প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে বিরাট বৈষম্য আছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

উৎপাদন সম্ভাবনা রেখা কোনো সমাজের বর্তমান সম্পদ ও প্রযুক্তির প্রেক্ষিতে কোনো দ্রব্যের সর্বাধিক কী পরিমাণ উৎপাদন করা সম্ভব তা নির্দেশ করে।

উত্তরঃ

অর্থনীতির যে অংশ অর্থনৈতিক বিষয়বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র এককের বিশ্লেষণ করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে, অর্থনীতির যে অংশ অর্থনৈতিক বিষয়বস্তুর সামগ্রিক বিশ্লেষণ করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক ঘটনাসমূহের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। অন্যদিকে, সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক ঘটনাসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। আবার ব্যষ্টিক অর্থনীতির আলোচনায় দেশের অর্থনৈতিক বিষয়াদির আংশিক বা খন্ড চিত্র পাওয়া যায়। অপরপক্ষে, সামষ্টিক বিশ্লেষণে দেশের অর্থনৈতিক বিষয়াদির সামগ্রিক চিত্র পাওয়া যায়।

উত্তরঃ

উবায় প্রচলিত রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আর বাংলাদেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এই উভয় অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
কিউবায় অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিক হলো রাষ্ট্র। বাংলাদেশের অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থার বেশির ভাগ সম্পদ ব্যক্তি

মালিকানাধীন, তবে রাষ্ট্রীয় মালিকানাধীনেও অনেক সম্পদ রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকার্য সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। কিন্তু যেকোনো উৎপাদন কার্যক্রম সর্বাধিক সম্ভব মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা স্বীকৃত হয়। প্রকৃতপক্ষে এখানে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজনীয় দ্রব্যগুলোই অধিক উৎপাদিত হয়। ভোক্তা কোনো দ্রব্য বা সেবা ইচ্ছামতো ভোগ করতে পারে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা বিদ্যমান। এখানে ভোগের দ্রব্যসামগ্রী অবাধে ভোগ করা যায়।
উপরের আলোচনায় বলা যায় যে, কিউবা এবং বাংলাদেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দেখানো হলো।

উত্তরঃ

খ' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থায় উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতাকে আমি সমর্থন করি না।

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের প্রায় সকল উপকরণ ব্যক্তি মালিকানাধীন। ফলে সাধারণ ক্রেতাগণ ক্ষতিগ্রস্ত হন। আবার দেখা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীরা অধিক মুনাফা লাভের আশায় উৎপাদন কার্য পরিচালনা করে। তারা জনগণের কল্যাণের দিকে লক্ষ না রেখে অনেক সময় ক্ষতিকর দ্রব্যসামগ্রী উৎপাদন করে থাকে। তাছাড়া আয় বৈষম্য, শ্রেণিবিভক্ত সমাজ এবং একচেটিয়া কারবার উদ্ভবের মাধ্যমে মুনাফা অর্জিত হয় যা ধনী-গরিব বৈষম্য সৃষ্টি হয়। আবার ভোক্তাকে ভোগের পূর্ণ স্বাধীনতা দিলে সে তার সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী যেকোনো দ্রব্য অবাধে ভোগ করতে পারে। এক্ষেত্রে ভোক্তাদের চাহিদা অনুযায়ী উৎপাদনকারীরা ক্ষতিকর ও নেশা জাতীয় দ্রব্য উৎপাদনে প্রবৃত্ত হলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায়। ফলে এ অর্থব্যবস্থায় সার্বিক সামাজিক কল্যাণ হ্রাস পায়।
উদ্দীপকে দেখা যায় 'খ' দেশে ভোগের ক্ষেত্রেও ভোক্তা যেমন পূর্ণ স্বাধীনতা ভোগ করে তেমনি উদ্যোক্তারাও সর্বাধিক মুনাফা অর্জনে লক্ষ্যে - উৎপাদন কাজ পরিচালনা করে। ভোক্তাদেরকে অবাধে কোনো দ্রব্য ভোগ করতে দিলে উক্ত দ্রব্যের দাম বাড়লে নিম্ন আয়ের লোকেরা সেটি ভোগ করা থেকে বঞ্চিত হবে। ফলে সমাজে হতাশা ও দুঃখ বাড়বে এবং বিশৃঙ্খলা দেখা দিবে। এর ফলে এ অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে বিরাট বৈষম্য দেখা দিবে।

এভাবে ধনতন্ত্রে উৎপাদক ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা নানা সমস্যা সৃষ্টি করে। এজন্য আমি উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা সমর্থন করি না।

63

Related Question

View All
উত্তরঃ

মানুষের ক্রয়ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে।

363
উত্তরঃ

বিদ্যমান প্রযুক্তি ও নির্দিষ্ট পরিমাণ উপকরণ দ্বারা উৎপাদিত দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) বলে।

মনে করি, একটি সমাজ তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে ১ লক্ষ বই অথবা ১ কোটি কলম তৈরি করতে পারে। সমাজ ইচ্ছা করলে কলম উৎপাদন হ্রাস করে বই উৎপাদন বৃদ্ধি করতে পারে। আবার একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। এভাবে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভাবনা রেখার (PPC) সাহায্যে দেখানো যায়।

872
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত তিনটি দেশ A, C ও B-তে যথাক্রমে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।

যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আর এই দুই অর্থব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠে মিশ্র অর্থব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানার পাশাপাশি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সম্পদ সরকারি উদ্যোগে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।

উদ্দীপকে লক্ষ করা যায়, 'A' দেশে সবকিছু ব্যক্তি উদ্যোগে উৎপাদন ও বিক্রয় হয় ফলে দ্রব্যাদির দাম বেশি। অর্থাৎ সংজ্ঞানুসারে 'A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। পক্ষান্তরে, 'C' দেশে সকল সম্পদের মালিক হলো 'কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার'। এখানে সরকারের অধীনে সকল পণ্যসামগ্রী উৎপাদিত হয়। তাই বলা যায়, 'C' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে 'B' দেশে লক্ষ করা যায়, সরকারি ও বেসরকারি উভয় খাতেই দ্রব্যসামগ্রী উৎপাদিত হয়। প্রয়োজনীয় খাতে সরকারি হস্তক্ষেপ লক্ষণীয়। সুতরাং 'B' দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।

353
উত্তরঃ

ধনতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থাই উত্তম। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকায় উচ্চ মুদ্রাস্ফীতি ও শ্রেণিবৈষম্য সৃষ্টি হয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য না থাকলেও ভোক্তার স্বাধীনতা থাকে না এবং আমলাতান্ত্রিক জটিলতার উদ্ভব হয়। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় উক্ত দুটি অর্থব্যবস্থার দোষগুলো পরিহার করে গুণগুলো গ্রহণ করা হয়। এজন্য মিশ্র অর্থব্যবস্থায় জনকল্যাণ সর্বাধিক গুরুত্ব পায়।

উদ্দীপকে দেখা যায়, 'A' দেশে সকল কিছু ব্যক্তি উদ্যোগে উৎপাদিত হওয়ায় ভোক্তাকে উচ্চ মূল্যে দ্রব্য বা সেবা ভোগ করতে হয়। অন্যদিকে উৎপাদনকারী অধিক মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করে। এর ফলে জনকল্যাণ প্রাধান্য পায় না। এ অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ ও শ্রেণিবৈষম্য পরিলক্ষিত হয়। আবার, 'C' দেশে এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হলেও ব্যক্তি স্বাধীনতা থাকে না। অর্থাৎ, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে সমাজের স্বার্থ বিবেচনা করা হয়। কিন্তু বাস্তবে তা আদৌ সম্ভব নয়। এজন্য বিশ্বে কোথাও বিশুদ্ধ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখা যায় না।

আর 'B' দেশে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার পাশাপাশি কিছু কিছু কারখানা সরকারি উদ্যোগে পরিচালিত হয়। এই অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ স্বীকৃত বলে যেমন অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়, তেমনি সরকার জনকল্যাণের জন্য প্রয়োজনবোধে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলে জনকল্যাণ সর্বাধিক হয়। তাই একটি দেশের জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বলা যায়, 'A' ও 'C' দেশের অর্থব্যবস্থার তুলনায় 'B' দেশের অর্থব্যবস্থা তথা

312
উত্তরঃ

উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটো উৎপাদিত দ্রব্যের সম্ভাবনাময় বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়।

710
উত্তরঃ

অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়া অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে আর একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভবপর হয় না।

861
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews