উদ্দীপক অনুসারে, ইমন ও মামুনের সরবরাহকৃত কাঁচামাল যথাক্রমে রাবার ও প্লাস্টিক।
বেশির ভাগ প্লাস্টিক ও কৃত্রিম রাবার পচনশীল নয়। এর ফলে পুনঃব্যবহার না করে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো নালা- নর্দমায় জমে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাবার ও প্লাস্টিক নদীতে ফেললে নদীর গভীরতা কমে যায়, এমনকি নদীর নাব্যতাও কমে যায়। মাটিতে রাবার ও প্লাস্টিক জমে মাটির উর্বরতা নষ্ট করে। প্লাস্টিক ও রাবার বর্জ্য গরু, ছাগল, ভেড়া, মাছ প্রভৃতি জীবের খাবারের সাথে মিশে এদের দেহে জমা হতে থাকে। এ কারণে মাছ, মাংস খেলে মানুষের দেহে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রবেশ করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।
তাই বলা যায়, প্লাস্টিক ও রাবার সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!