ইমপেক কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তাদের শিক্ষার মানের জন্য বিখ্যাত। দেশের নামকরা গার্মেন্টস ও মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের জন্য চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা পাসের পূর্বেই নির্বাচিত করে। পরীক্ষা পাসের পর নির্বাচিত শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রি অনুযায়ী বিভিন্ন বিভাগে যোগদান করার নির্দেশ দেওয়া হয়।

Updated: 9 months ago
উত্তরঃ

একটা প্রতিষ্ঠানে কর্মীদের বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য এক টেবিল হতে অন্য টেবিল বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।

উত্তরঃ

ব্যবসায় সংস্থার কোনো পদ বা পদসমূহের জন্য প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বা উপযুক্ত প্রার্থীদেরকে কর্মী হিসেবে নির্বাচন করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে।

সংগঠনের নির্দিষ্ট পদসমূহের আবেদনকারীদের মধ্য থেকে সুযোগ্য ব্যক্তি/ব্যক্তিদেরকে কর্মী হিসেবে নিয়োগের জন্য মনোনীত করাই কর্মী নির্বাচনের প্রধান কাজ। এজন্য প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা, পেশাগত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা প্রভৃতির ব্যবস্থা করা হয়। কর্মী নির্বাচন কর্মীসংস্থান প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কর্মীদেরকে এক কারখানা থেকে অন্য কারখানায় স্থানান্তর করে। এতে করে কর্মীরা ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার সুযোগ পায় যা পদ পরিবর্তন পদ্ধতির অন্তর্গত। এরূপ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের অথবা একাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে প্রশিক্ষিত করা হয়। তত্ত্বাবধায়ক কর্মকর্তার নিকট হতে পরিবর্তিত পদগুলোর দায়িত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে কর্মী দক্ষতা অর্জন করে। ফলে তারা যেকোনো পরিবর্তিত পরিস্থিতি ও প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়। তাই বলা যায়, পদ্মা ব্যাংক লি. হতে আরমান পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন।

উত্তরঃ

উদ্দীপকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের কথা বলা হয়েছে।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য' উৎস থেকে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের অন্যতম একটি উৎস হলো শিক্ষা প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে ঐ প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমোদনক্রমে কর্মী সংগ্রহ করে থাকে। এ উৎস থেকে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধাদক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে।

উদ্দীপকে ইমপেক কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তাদের শিক্ষার মানের জন্য বিখ্যাত। দেশের নামকরা গার্মেন্টস ও মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের জন্য চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা পাসের পূর্বেই নির্বাচিত করে। পরীক্ষা পাসের পর নির্বাচিত শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রি অনুযায়ী বিভিন্ন বিভাগে যোগদান করার নির্দেশ দেন। উদ্দীপকে গার্মেন্টস ও মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে কর্মী সংগ্রহ করা বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের কথা বলা হয়েছে।

উত্তরঃ

সংগঠনের বিশেষায়নের নীতির আলোকে নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা যথার্থ ছিল।

বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দুক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্ম বিভাজন ও দায়িত্ব অর্পণের নীতিকে বিশেষায়নের নীতি বলে।

ও মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রি অনুযায়ী বিভিন্ন বিভাগে যোগদান করার নির্দেশ দেন। বিশেষায়ন বলতে কাজকে সুষ্ঠুভাবে বিভাজন করে একজন কর্মীর জন্য একটি কাজ নির্দিষ্ট করাকে বোঝায় যাতে সে একই ধরনের কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে কর্মীর কর্মদক্ষতা বাড়ে এবং প্রতিষ্ঠানের সর্বস্তরে কাজের গতিশীলতা বজায় রাখা সহজ হয়। ফলে সহজেই তাদের লক্ষ্যার্জনের মাধ্যমে মুনাফা অর্জনে সক্ষম হয়। সুতরাং উদ্দীপকে সংগঠনের বিশেষায়নের নীতির আলোকে নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে, তা যথার্থ ও যুক্তিযুক্ত।

198
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে-কলমে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।

1.4k
উত্তরঃ

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে।

ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান যতই মানসম্পন্ন হোক না কেন তা কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন পড়ে, যা ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

719
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। এ পদ্ধতিতে কর্মী তার দক্ষতা ও যোগ্যতাবলে উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করে।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। গত ছয় বছরে প্রতিষ্ঠানের কাউকে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি; বরং বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি বিধায় এটি একটি বাহ্যিক উৎস। বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়াটি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

261
উত্তরঃ

প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে লোক নিয়োগ।"

বাইরের উৎস থেকে কর্মী বাছাইকালে কর্মীর সার্টিফিকেট ও যৎসামান্য পরীক্ষা বা অভীক্ষার ওপর নির্ভর করতে হয়। যার দ্বারা সত্যিকার অর্থে যোগ্য, সৎ ও দক্ষ কর্মী বাছাই করা যায় না। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, আনুগতাপরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই প্রতিষ্ঠানের বা উর্ধ্বতনদের জানা থাকে। ফলে শূন্যপদের জন্য সবচেয়ে যোগ্যকর্মী বাছাই করা সম্ভব হয়।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অফিসারগণ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে থাকেন। গত ছয় বছর কাউকে পদোন্নতি দেওয়া হয় নি। বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো উচ্চপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন। কারণ ছয় বছর ধরে অফিসারগণ আশায় ছিলেন তারা একসময়ে পদোন্নতি পেয়ে উচ্চপদে আসীন হবেন। এ লক্ষ্যে তারা দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এত বছর কাজ করে গেছেন। ছয় বছর পরও যখন অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মদক্ষতা বিবেচনা করে 'প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পদোন্নতি না দিয়ে বাহ্যিক উৎস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ হয়েছে; তখনই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন।

তাই বলা যায়, অফিসারদের অসন্তোষ দূর করতে হলে এবং দক্ষ অফিসার অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বুখতে হলে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।

266
উত্তরঃ

প্রতিষ্ঠানের বাইরে থেকে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগপূর্বক সেবা গ্রহণ কার্যকে আউট সোর্সিং বলে।

553
উত্তরঃ

একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।

ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।

946
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews