হজ ও কুরবানি হযরত ইবরাহিম (আ) ও ইসমাইল (আ) এর স্মৃতিবাহী অনুষ্ঠান।
উম্মাহ' হলো একটি বিশেষ গোষ্ঠী, যাদের মধ্যে বংশীয় ঐক্য, ধর্মীয় একাত্মতা অথবা ভৌগোলিক সহাবস্থানের জন্য যেকোনো ধরনের অভিন্ন সম্পর্ক লক্ষ করা যায়। উম্মাহ একটি তাৎপর্যপূর্ণ পরিভাষা। এটি একবচন। বহুবচন উমামুন অর্থ দল, গোষ্ঠী, জাতি, জনসমষ্টি, নবির অনুসারী প্রভৃতি। কুরআন মাজিদে পশুপাখি, জিন এবং মানবজাতি বোঝানোর জন্য 'উম্মাহ' শব্দটি ব্যবহার করা হয়েছে।
ইরাকের প্রতি মুসলিম বিশ্বের মনোভাবে ইসলামি আন্তর্জাতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত উখওয়াত ধারণাটির বহিঃপ্রকাশ ঘটেছে। উখওয়াত হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে মানুষ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। ইসলামের শান্তি প্রতিষ্ঠার মিশনে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো 'উখওয়াত'। কেননা ভাইদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে বিশ্বমানবকে যদি সে সম্পর্কে আবদ্ধ করা যায় তাহলে অশান্ত পৃথিবীতে এমনিতেই শান্তি প্রতিষ্ঠিত হবে।
উদ্দীপকে মার্কিনদের হামলার শিকার ইরাকের প্রতি বিশ্ববাসী গভীর সমবেদনা সহমর্মিতা প্রকাশ করেছে। তারা অশান্তি দূরীকরণের জন্য শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। মার্কিনি আগ্রাসনকে বাধা প্রদানের মাধ্যমে মুসলিম বিশ্ব ইরাকের প্রতি সমর্থন দিয়েছে। কারণ তারা নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অনুভব করেছে। যদিও মার্কিন হামলা তারা বন্ধ করতে সক্ষম হয়নি কিন্তু ইরাকের প্রতি মুসলিম বিশ্বের অনুভূতিগুলো ইরাকবাসীকে সত্যিই প্রশান্তি দিয়েছে। তাই বলা যায়, ইরাকের প্রতি মুসলিম বিশ্বের মনোভাবে ইসলামি উখওয়াত | ধারণাটির বহিঃপ্রকাশ ঘটেছে।
উদ্দীপকে ইঙ্গিতদানকারী ধারণাটি হলো উখওয়াত যা বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি মনে করি। ইসলাম সর্বকালের সার্বজনীন জীবনব্যবস্থা। পৃথিবীর সব প্রান্তের মানুষ ইসলাম গ্রহণ করে এক সুমহান আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে। ইসলামি ভ্রাতৃত্ব তাই বিশ্বভ্রাতৃত্বেরই বিশেষ রূপ। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্পূর্ণ ইমানি দায়িত্বের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ এবং রাসুল (স)-এর ওপর ইমান আনার সাথে সাথে এ ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পায়। ইসলামি উখওয়াতের এ ইমানি দাবির ব্যাপকতার জন্য স্বাভাবিকভাবেই তা বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এছাড়া এ ভ্রাতৃত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে সহজ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করে ইসলামি ভ্রাতৃত্ব। ইসলামি ভ্রাতৃত্বের প্রভাবে মুমিনগণ একে অপরের সাথে মিলে একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করে। সর্বোপরি ইসলামি ভ্রাতৃত্ব মুসলিমদের নিবিড় ভালোবাসা উপলব্ধিতে আবদ্ধ করে থাকে।
উদ্দীপকের ইরাকের প্রতি মুসলিম দেশসমূহের সহানুভূতি প্রদর্শন ইমানি দায়িত্ব পালনের বহিঃপ্রকাশ। আল্লাহ রাসুল (স)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের একটি বাহ্যিক দিক হলো অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন। মুসলিম দেশসমূহ ইরাকের মুসলিম জনগোষ্ঠীর প্রতি নৃশংস হামলা সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছে কিন্তু হামলা বন্ধ করতে না পেরে তারা ভাইদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটি পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠার এক মহান আদর্শ উপস্থাপন করেছে। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, উখওয়াত ধারণাটি বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম।
Related Question
View Allউখওয়াত অর্থ ভ্রাতৃত্ব, হৃদ্যতা, সৌহার্দ্য ইত্যাদি।
'আমার বিল মারুফ' অর্থ সৎকাজের আদেশ অর্থাৎ কোনো মানুষকে আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনার জন্য যে আহ্বান করা হয় তাকে সৎকাজের আদেশ বলে। 'নাহি আনিল মুনকার' অর্থ অসৎকাজে নিষেধ অর্থাৎ মানুষকে আল্লাহ যা করতে অথবা যে পথে চলতে নিষেধ করেছেন, সেই দিক নিদের্শনা দেওয়াকে অসৎকাজে নিষেধ বলে। প্রত্যেক মুমিন মুসলমানের অবশ্য কর্তব্য হলো সৎকাজের আদেশ এবং অসৎকাজে বাধা দেওয়া।
সাকিবের কাজটির জন্য তাকে দাঈ বা ধর্ম প্রচারক বলা হবে। সৎকাজের আদেশ এবং অসৎকাজে বাধা দেওয়া নামাজ-রোজার মতোই একটি ফরজ ইবাদত। আর যারা এ ধরনের কাজ করে থাকেন তাদেরকে দাঈ বলা হয়। অর্থাৎ ইসলামি আদর্শের প্রতি মানুষকে আহ্বানকারীকে দাঈ বলা হয়। সমাজে সৎকাজের আদেশদান ও অসৎকাজ থেকে নিষেধ করার জন্য সবসময়ই কিছু সংখ্যক লোক বিদ্যমান থাকতে হয়। অন্যথায় সমাজ অন্যায়- অত্যাচার, সন্ত্রাস প্রভৃতি খারাপ কাজে ছেয়ে যায়। তাই মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং সৎকাজে অনুপ্রাণিত করা মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত এবং এ ধরনের মুমিনকে দাঈ হিসেবে আখ্যায়িত করা হয়।
উদ্দীপকের সাকিব শিক্ষকের কাছ থেকে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের গুরুত্ব বুঝতে পেরে ঠিক করল যে, সে প্রতিদিন তার সময় ও সুযোগ বুঝে মানুষকে আল্লাহ ও রাসুলের পথে কাজ করার আহ্বান করবে এবং নিজেও সেই মোতাবেক চলবে। আর এক্ষেত্রে সে সর্বপ্রথম টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করেছে তার বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়দের মধ্যেই সে প্রথম দাওয়াতি কাজ করবে। এক্ষেত্রে সে দাওয়াতি কাজটি একাই করবে না বরং তার বন্ধু-বান্ধবদেরকেও করতে উৎসাহিত করবে যাতে এটি প্রসারতা লাভ করে। সাকিবের এই কাজটি মানুষকে ইসলামের পথে আহ্বান জানানোর সাথে সম্পর্কিত হওয়ায় তাকে দাঈ হিসেবে আখ্যায়িত করা যায়।
উদ্দীপকে শিক্ষকের বক্তব্যের আলোকে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ একটি ফরজ কাজ। যার নির্দেশনা আল্লাহ তায়ালা অসংখ্য আয়াতের মাধ্যমে দিয়েছেন। আর এটাই আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (স)-এর মিশন ছিল। তার দাওয়াতি কাজই ছিল মানুষকে সৎপথে তথা কল্যাণের পথে আহ্বান করা আর অসৎপথে বাধা দেওয়া। শিক্ষকের বক্তব্য অনুযায়ী- যে ব্যক্তি মানুষকে সৎকাজের আদেশ দিবে না এবং অসৎকাজে নিষেধ করবে না সে একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না।
শিক্ষকের বক্তব্য অনুযায়ী পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য আল্লাহর প্রতিটি আদেশ ও নিষেধ মানা আবশ্যক। আর এর মধ্যে সৎকাজের আদেশ প্রদান ও অসৎকাজে বাধা প্রদান অন্যতম। এর গুরুত্ব সম্বন্ধে আল্লাহ তায়ালা বলেন- 'তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান তথা বিশ্বাস রাখবে (সুরা আলে ইমরান-১১০)'।
উল্লিখিত আয়াতের দিকে লক্ষ করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, আমর বিল মারুফ অর্থাৎ সৎকাজের আদেশ আর নাহি আনিল মুনকার তথা অসৎকাজে নিষেধ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইসলামি সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা এটির ওপর প্রতিষ্ঠিত।
পরিশেষে বলা যায়, শিক্ষকের বক্তব্য অনুযায়ী প্রত্যেকে তার সাধ্যমতো মানুষকে সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে। আর এটি একজন মুমিন ব্যক্তির জন্য অবশ্য কর্তব্য।
শতকরা ২.৫০ টাকা হারে জাকাত দিতে হয়।
ইসলামি আদর্শ, বিশ্বাস ও ইসলামের অনুশীলনের ফলে মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তাকে ইসলামি ভ্রাতৃত্ব বলে। ইসলাম ধর্মে বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ এবং মহানবি (স) এর রিসালাত মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্ব বন্ধনের যোগসূত্র। অর্থাৎ ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বিশ্বের মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, তা-ই ইসলামি ভ্রাতৃত্ব।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!