ইরা তার বাবার সাথে জাতীয় জাদুঘরে বেড়াতে গিয়ে মাটি ও বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম দেখল। রাজা-রানিদের ব্যবহার্য 'বিভিন্ন তৈজসপত্র ও কাঠের কাজ করা কারুশিল্প দেখল। তার বাবা তাকে বলল, এগুলো হলো আমাদের অতীত ঐতিহ্য। এমনকি ক্ষেত-খামারে কাজ করার সময় চাষিরা জারি-সারি গান গাইত, জেলেরা গাইত ভাটিয়ালি গান।

Updated: 10 months ago
উত্তরঃ

সাংস্কৃতিক ব্যাপ্তি হলো সংস্কৃতির চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আধুনিক প্রযুক্তি সমাজে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে গোটা বিশ্ব এখন বিশ্ব পল্লিতে রূপান্তরিত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তের খবরাখবর জানার জন্য এক সংস্কৃতির সংস্পর্শে আসছে অন্য সংস্কৃতি। অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে। এভাবে প্রযুক্তি সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইরার দেখা শিল্পকর্মগুলো দৃশ্যশিল্পের অন্তর্গত।

উদ্দীপকে উল্লিখিত ইরা তার বাবার সাথে জাতীয় জাদুঘরে বেড়াতে গিয়ে মাটি ও বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম দেখলো। রাজা রানিদের ব‍্যবহার্য বিভিন্ন তৈজসপত্র ও কাঠের কাজ করা কারুশিল্পও - সে দেখতে পেল। এগুলো সম্পর্কে তার বাবা বলল, এগুলো হলো আমাদের অতীত ঐতিহ্য। দৃশ্যশিল্পের বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসেবে পরিগণিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশে প্রচুর বাঁশ জন্মায়। এসব উন্নতমানের বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরজার ছাউনিযুক্ত দোচালা চারচালা এমনকি আটচালা ঘর। কখনো কখনো বাঁশের কাঠামোর ওপর শন দিয়ে চাল ছাওয়া হয়েছে। বাঁশের পাশাপাশি কাঠের কাজ, আসবাবপত্র, তৈজসপত্র, শঙ্খের কাজ, কারুশিল্প প্রভৃতিও দৃশ্যশিল্পের অন্তর্গত। এসব দৃশ্য বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি সৃজনশীল মনেরও প্রকাশ ঘটিয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হ্যাঁ, ইরার বাবার কথায় আমাদের সংস্কৃতির মননশীলতার পরিচয় বহন করে। উদ্দীপকে ইরার বাবা বললেন, এগুলো হলো আমাদের অতীত ঐতিহ্য। উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায়, বাংলার সংস্কৃতির ব্যাপক বৈচিত্র্য আমাদের সংস্কৃতির মননশীলতার পরিচয় বহন করে। আবহমান বাংলায় দৃশ্যশিল্পসমূহ যেমন- বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি কারুকার্য প্রভৃতি এদেশের জনগণের মনোজগতের ভাবনাগুলোর বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সুদুর অতীত থেকে চলে আসা বাউল সঙ্গীত আমাদের বর্তমান নাগরিক সংগীতের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। বাংলার লোকজ অনুষ্ঠানের মাধ্যমে একটি সম্প্রীতির সুখী সমৃদ্ধ দেশ গড়ার চেষ্টা আজ সফল হয়েছে। বাংলার প্রকৃতি ও মানবিক আবেদনগুলো নকশি কাঁথার নকশায়, তালপাতার নকশায় সুন্দরভাবে ফুটে উঠেছে। জারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া প্রভৃতির মাধ্যমে একক বাঙালি সত্তার পরিচয় তুলে ধরা হয়েছে। বাংলার এসব অতীত ঐতিহ্য আমাদের মননশীলতারই পরিচয় বহন করে। তাই ইরার বাবার উক্তিটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
90

সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবন-যাপনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন-প্রণালি। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তা-ই হলো তার সংস্কৃতি। মানুষের এসব সৃষ্টি বা কাজ মূলত দুই ধরনের হয়ে থাকে: বস্তুগত ও অবস্তুগত। সংস্কৃতিকেও তাই দুইভাগে ভাগ করা হয়ে থাকে । বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার এসব হচ্ছে বস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তা-ভাবনা, আচার-ব্যবহার, বিশ্বাস, ধ্যান-ধারণা, সংগীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি। সংস্কৃতি পরিবর্তনশীল । আদিকাল হতে সমাজে বসবাসকারী মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নীত করেছে। সংস্কৃতির এই পরিবর্তনে বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করেছে তেমনি সংস্কৃতির উন্নয়নেও এসব উপাদান কমবেশি অবদান রেখেছে। হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়েই জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনায় যখন পরিবর্তন লক্ষ করা যায় তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। আমরা সপ্তম শ্রেণিতে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পেয়েছি। এ অধ্যায়ে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, উন্নয়ন এবং বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে জানব ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা - 

• সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করতে পারব ; 

• সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা কীভাবে যুক্ত তা ব্যাখ্যা করতে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ;  

• সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ব্যাখ্যা করতে পারব ; 

• বাংলাদেশে কীভাবে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ঘটেছে তা ব্যাখ্যা করতে পারব ; 

• বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে বর্ণনা করতে পারব ; 

• উন্নত সংস্কৃতিকে অনুশীলন করব এবং এর সাথে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করব ; 

• নিজ সংস্কৃতির প্রতি সচেতন এবং শ্রদ্ধাশীল হব ।

Related Question

View All
উত্তরঃ

সাংস্কৃতিক পরিবর্তন পরিবেশ ও পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ঘটে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরের সময় সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসে। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শেও সংস্কৃতির রূপ বদলায়। এটি মানুষের জীবনধারার পরিবর্তনকে প্রতিফলিত করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
253
উত্তরঃ

উন্নয়ন বলতে ক্রমান্বয়ে কোনো কিছু উন্নত বা পরিপূর্ণ রূপলাভকরাকে বোঝায়। এটি কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিক উন্নয়নকেও নির্দেশ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই প্রকৃত উন্নয়ন। উন্নয়ন সমাজের পরিবর্তনের একটি ধারাবাহিক প্রক্রিয়া।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
179
উত্তরঃ

সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন একে অপরের পরিপূরক। উন্নয়ন যেমন সংস্কৃতিকে প্রভাবিত করে, তেমনি সাংস্কৃতির পরিবর্তনও উন্নয়নকে ত্বরান্বিত করে। উদাহরণস্বরূপ, প্রযুক্তির ব্যবহার কৃষিতে উৎপাদন বাড়িয়ে উন্নয়ন ঘটায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
217
উত্তরঃ

বাংলাদেশের কৃষিতে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ। এটি বস্তুগত সংস্কৃতির পরিবর্তন হিসেবে পরিচিত। এর ফলে কৃষি উৎপাদন বেড়েছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
266
উত্তরঃ

সামাজিক উন্নয়ন মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে সম্ভব। এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ব্যবহার এবং সচেতনতার প্রসারের মাধ্যমে ঘটে। উন্নয়ন একটি ধারাবাহিক পরিবর্তনের ফল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
299
উত্তরঃ

সংস্কৃতির পরিবর্তনকে নেতিবাচকভাবে দেখা উচিত নয় কারণ এটি সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। নদীর প্রবাহের মতো সংস্কৃতি পরিবেশের সাথে খাপ খেয়ে পরিবর্তিত হয়। এই পরিবর্তন মানুষকে নতুন ধারণা ও সুযোগ দেয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
153
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews