ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে কীভাবে সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করুন।

Updated: 2 weeks ago
উত্তরঃ

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানবজীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে বর্ণিত হয়নি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় এমনকি অর্থনৈতিক বিষয়ে যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধান দিয়েছে ইসলাম। ইসলাম মানুষকে কর্মবিমুখ করে না বরং নিজ জীবিকা হালালভাবে অর্জন করতে উৎসাহিত করে। ইসলাম দিয়েছে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক নীতিমালা যা অনুসরণ করলে একটি সুখী, সমৃদ্ধিশালী দেশ গড়া সম্ভব। নিচে ইসলামি অর্থনীতির সংজ্ঞাসহ সমাজে শান্তি ও নিরাপত্তা বিধানে এর ভূমিকা আলোচনা করা হলো-

ইসলামি অর্থনীতি : মানুষের জীবনে অভাব অসীম। প্রয়োজন ও আবশ্যকতাকে কেন্দ্র করেই তার জীবনের দিন-রাত চক্রাকারে ঘুরছে। অভাব মেটানোর জন্য চেষ্টা ও শ্রমের ফলে উৎপাদন এবং এই উৎপাদনের আয় দ্বারা প্রয়োজন মেটানো এটিই অর্থনীতির মূলকথা। মানুষের জীবন যাত্রাপ্রবাহের এই অপরিহার্য প্রয়োজন এবং তা মেটানোর জন্য ইসলামসম্মত উপায়, পন্থা ও পদ্ধতিই হলো ইসলামি অর্থনীতি।

ইবনে খালদুনের মতে, "বিশ্বস্রষ্টা আল্লাহ প্রদত্ত সত্য দ্বীন আরোপিত, আদর্শিক, বিশ্বাসগত ও নৈতিক বিধি-নিষেধের মধ্য থেকে যাবতীয় কর্মতৎপরতা পরিচালনার জ্ঞান ও বাস্তব কার্যক্রম গ্রহণ সংক্রান্ত ব্যবস্থাই হলো ইসলামি অর্থনীতি ।

সাইয়্যেদ আবুল আলা মওদূদী (র) বলেন, সমাজ ও সংস্কৃতির ক্রমবিবর্তনের গতিকে অব্যাহত রেখে মানব জীবনের বুনিয়াদী।
প্রয়োজন যথাযথভাবে পূরণের ব্যবস্থা এবং সমাজে প্রতিটি ব্যক্তিকে স্বীয় যোগ্যতা ও প্রতিভা অনুযায়ী ব্যক্তিসত্তার ক্রমবিকাশ ও পরিপূর্ণতা অর্জনের অবাধ সুযোগ-সুবিধা সৃষ্টি করাই হলো ইসলামি অর্থনীতি।"

মোটকথা, যে অর্থনীতিতে অর্থনৈতিক তৎপরতা চালানোর বিভিন্ন পথ সকল মানুষের জন্য উন্মুক্ত, ব্যক্তি তার শ্রম, মেধা ও প্রকৌশল জ্ঞান সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, কারো জন্য কোনো পন্থা সীমিত আবার কারো জন্য একেবারে উন্মুক্ত এমন নয় এ ধরনের আদর্শ অর্থব্যবস্থাই হলো ইসলামি অর্থব্যবস্থা তথা ইসলামি অর্থনীতি।

সমাজে শান্তি ও নিরাপত্তা বিধানে ইসলামি অর্থনীতি: ইসলামি অর্থনীতির মূল লক্ষ্যই হলো মানুষকে অর্থনৈতিক মুক্তি প্রদানের মাধ্যমে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। মানুষের জীবনে তখনই নিরাপত্তার। অভাব দেখা দেয়, যখন মানবসমাজে অভাব, ক্ষুধা ও দারিদ্র্য দেখা দেয়। আর ইসলামি অর্থনীতি যেহেতু ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সোচ্চার সেহেতু এ অর্থনীতিই পারে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। সমাজে শান্তি ও নিরাপত্তা বিধানে ইসলামি অর্থনীতির ভূমিকা নিম্নরূপ:

১. অর্থনৈতিক মুক্তি: একজন মানুষের জীবনে প্রধান কাম্য হলো অর্থনৈতিক মুক্তি। আল্লাহর ইবাদত করতে হলেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। কেউ নিজে ক্ষুধার্ত ও পরিবার পরিজনকে ক্ষুধার্ত রেখে সঠিকভাবে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারে না। এজন্য আল্লাহর ইবাদতের জন্যও প্রয়োজন। অর্থনৈতিক মুক্তি। আর ইসলামি অর্থনীতির প্রধান লক্ষ্য হলো জনসাধারণের অর্থনৈতিক মুক্তি।

২. অর্থনৈতিক ভারসাম্য: সমাজে শান্তি আনয়নে প্রয়োজন সমাজের সকলের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে না পারলে সমাজে দেখা দেবে হিংসা, বিদ্বেষ, মারামারি, ধনী-গরিব বিভেদ। এজন্য ইসলামি অর্থনীতি অর্থনৈতিক ভারসাম্য আনয়নে সদা সচেষ্ট।

৩ . দারিদ্র্যের অবসান: সমাজে শান্তি ও নিরাপত্তা বিধানের প্রথম পদক্ষেপ হওয়া উচিত সমাজ থেকে দরিদ্র্যের অবসান ঘটানো। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম। আর তাই ইসলামী অর্থনীতির মূল লক্ষ্যও হলো সমাজ থেকে দারিদ্র্য দূর করে স্বনির্ভর দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখা। এখানে যাকাত, দান, সাদকা করার কথা বলা হয়েছে। যার মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৪. ন্যায়পথে আয় করার বিধান: আল্লাহ তায়ালা মানবজাতিকে তার জীবিকা নির্বাহের জন্য বহুবিধ ব্যবস্থা করে দিয়েছেন। তবে তা অবশ্যই হালালভাবে হতে হবে। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন। অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করাকে হারাম করেছেন। ইসলামি অর্থনীতির বৈশিষ্ট্য হলো হালাল পথে উপার্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি লাভ করা। হালাল-হারাম মেনে নিলে সমাজে শান্তি ফিরে আসতে বাধ্য।

. অর্থের মোহ দূরীকরণ: ইসলামি অর্থনীতি সকল মানুষের কল্যাণে নিয়োজিত। অর্থের মোহ মানুষকে অন্ধ করে দেয়। মানুষকে অমানুষ করে তোলে। ইসলামে অর্থের মোহ  পরিত্যাগ করার কথা বলা হয়েছে। যদি সমাজে অর্থের মোহ দূর করা সম্ভব হয় তবে সেখানে শান্তি ও নিরাপত্তা আসতে বাধ্য। এক্ষেত্রে ইসলামি অর্থব্যবস্থার কোনো বিকল্প নেই।

৬. ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি: ইসলামি অর্থনীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হলে একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হতে বাধ্য। এখানে একে অপরকে সাহায্য-সহযোগিতা করার কথা বলা হয়েছে। যাকাত, সাদকাহ ও প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। ইসলামি অর্থনীতি মুসলমানদের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্বের সৃষ্টি করে।

৭. উত্তরাধিকার আইন : ইসলামি অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো উত্তরাধিকার আইনের মাধ্যমে সবার অধিকার সুনিশ্চিত করা। এ নীতির মাধ্যমে নারী-পুরুষ উভয়ে তাদের অধিকার পুরোপুরিভাবে প্রাপ্ত হয়। এখানে কারো প্রতি সামান্যটুকুও প্রতারণার সুযোগ নেই। ফলে সমাজে শান্তি আসবেই।

৮. অবৈধ উপার্জন নিষিদ্ধকরণ: ইসলামি অর্থনীতিতে অবৈধভাবে উপার্জনে বাধা প্রদান করা হয়েছে। অবৈধভাবে উপার্জন করতে গেলেই সমাজে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকে। সবাই যদি বৈধ পন্থায় রোজগার করে তবে মানুষের মধ্যে আশঙ্কা দেখা দিতে পারে না। ফলে অবশ্যই সমাজে শান্তি ও নিরাপত্তা আসবে।

পরিশেষে আমরা বলতে পারি, ইসলামি অর্থনীতিই পারে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে, যেখানে মানব রচিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যর্থ হয়েছে। কেননা ইসলামী অর্থনীতি আল্লাহর বিধান অনুযায়ী রচিত। আর আল্লাহর আইন মেনে চললে সমাজে শান্তি ও নিরাপত্তা আসতে বাধ্য।

Rakibul Islam
Rakibul Islam
7 months ago
83

Related Question

View All
উত্তরঃ

UDHR এর পূর্ণরূপ হলোঃ Universal Declaration of Human Rights.

622
উত্তরঃ

বাংলাদেশের তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ ডেনমার্কে (১৫ মে, ২০০৮ সালে) রপ্তানি হয়েছে। বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি এ জাহাজ রপ্তানি করে ।

717
উত্তরঃ

২৭। আইনের চোখে সমতা: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 
২৯। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে।

196
উত্তরঃ

জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে গমন কর। 

= If necessary go abroad to acquire knowledge.

499
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews