উক্ত শাসকের ইউরোপে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিক উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

Updated: 3 months ago
উত্তরঃ

উদ্দীপকের ঘটনায় স্পেনের প্রথম আব্দুর রহমানের স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠার কৃতিত্ব ফুটে উঠেছে।

স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে আব্দুর রহমান আদ-দাখিল অনন্য কৃতিত্বের দাবিদার। আব্দুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত ১০৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তার অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে 'আরবদের বাজপাখি' বলে অভিহিত করেছেন।
উদ্দীপকে বর্ণিত ঘটনার অনুরূপ আব্দুর রহমান আদ-দাখিল স্বগোত্র হিমারীয় ও মুদারীয়দের নিয়ে শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে তাদের সহযোগিতায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। এরপর দীর্ঘ ৩২ বছর শাসন পরিচালনা করেন। শুধু অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, শান্তি-শৃঙ্খলাই তিনি স্থাপন করেননি বরং একটি দক্ষ ও কার্যকরী প্রশাসন ব্যবস্থাও গড়ে তোলেন। বার্বার, ইয়েমেনি ও খ্রিস্টানদের দ্বারা বহুবার আক্রান্ত হলেও নিজ বৃদ্ধিমতা, বিচক্ষণতা এবং সামরিক দক্ষতার বলে এ সকল বিপদ হতে তিনি মুসলিম রাজ্য স্পেনকে মুক্ত করতে সমর্থ হন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও রাজা শার্লিমানের পরান্তকরণে তার প্রশিক্ষিত ও অত্যন্ত দক্ষ সেনাদের ভূমিকা ছিল অনন্য। আব্দুর রহমান স্পেনে স্বেচ্ছাতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।
এ সকল আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আব্দুর রহমান আদ-দাখিল স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠার জন্য অনন্য কৃতিত্বের দাবিদার।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
33

Related Question

View All
উত্তরঃ

কর্ডোভা মধ্যযুগে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়।
উমাইয়া রাজত্বকালে স্পেনের গৌরবের কেন্দ্র ছিল কর্ডোভা, যা মধ্যযুগে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল এবং এটি ইউরোপের সবচেয়ে সৌন্দর্যের নগরী ছিল। কর্ডোভার কারুকার্যখচিত প্রাসাদ, সুনির্মিত অট্টালিকা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ছিল। আর এ কারণেই কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
66
উত্তরঃ

স্পেনে উমাইয়া শাসক আব্দুর রহমান আদ-দাখিলের ঘটনাবলি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক পরিকল্পনা গ্রহণ করেন এবং সে অনুযায়ী শত্রুর কবল থেকে পরিত্রাণ পাবার জন্য প্রাণপণে চেষ্টা চালান। উদ্দীপকে এমন একজন শাসক সম্পর্কে বলা হয়েছে, যিনি পিতৃ সিংহাসন হয়ে বঞ্চিত হয়ে সুদীর্ঘ পাঁচ বছর যাযাবর জীবনযাপনের পর একটি স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। অনুরূপভাবে আব্দুর রহমান আদ-দাখিল জীবন বাঁচানোর জন্য পলায়ন করে কপর্দকহীন অবস্থায় আফ্রিকার বিভিন্ন এলাকায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ ছদ্মবেশে ঘুরে বেড়ান। পরবর্তীতে অনেক সাধনা করে তিনি সৌভাগ্যের স্বর্ণ শিখরে উপনীত হন। তার প্রচেষ্টায় স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠা হয়। তিনি ৩২ বছর শাসনকালে অভ্যন্তরীণ ও বহিবিদ্রোহ দমন করেন। বার্বার ও ইয়েমেনি খ্রিস্টানদের আক্রমণকে সামরিক দক্ষতা বলে অভিহিত করেন এবং স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
29
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews