উত্তীলকের উত্তখিত সঞ্চয়ের মাধ্যমে তানভীর সাহেব দুর্দিনের মোকাবিলা করতে পারবেন এ সম্পর্কে তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 4 months ago
উত্তরঃ

তানভীর সাহেব প্রতিমাসে বিমার মাধ্যমে অর্থ সঞ্চয় করেন।

এই বিমার অর্থের মাধ্যমে তিনি দুর্দিনের মোকাবিলা করতে পারবেন আমি এ বক্তব্যটির সাথে একমত। অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো বিমা। মানুষের জীবনের ও সম্পত্তির নিরাপত্তার অঙ্গীকারে আবদ্ধ থাকে বিমা কোম্পানি। সাধারণ বিমায় মূল্যবান সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক নিরাপত্তা পাওয়া যায়। অর্থাৎ মূল্যবান সম্পত্তি নষ্ট হয়ে গেলে বিমাকারী বিমাকৃত অর্থ পেয়ে থাকে। জীবন বিমা মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে থাকে। বিমা কোম্পানি ও ব্যক্তির মধ্যে যে চুক্তি হয় তা হলো পলিসি। কোম্পানি ঝুঁকি নেওয়ার পরিপ্রেক্ষিতে বিমাকারী বিভিন্ন কিস্তিতে যে টাকা প্রদান করে তাতে প্রিমিয়াম বলে। যে ব্যক্তি বিমা গ্রহণ করে তাকে বিমাকারী এবং যে ঝুঁকি নেয় তাকে বিমা প্রদানকারী বলে। বিমাকারীর মৃত্যু ঘটলে যে ব্যক্তি বিমাকৃত অর্থ পাবে তাকে নমিনী বলা হয়। বিমার মেয়াদ শেষ হওয়ার পর বিমাকারী ব্যক্তি যদি জীবিত থাকেন তবে তিনি সুদের টাকাসহ মূল টাকা পাবেন। বিমার পলিসি গ্রহণ করার কয়েকটি উপায় আছে। যেমন- (i) আজীবন বিমা (ii) সাধারণ মেয়াদি বিমা।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিমার মাধ্যমে তানভীর সাহেব আর্থিক সংকট মোকাবিলা করতে পারবেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
36

Related Question

View All
উত্তরঃ

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভবিষ্যতে পরিশোধ করার আগ্রহ, সততা ও ক্ষমতার ওপর বিশ্বাস করাকে ঋণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
62
উত্তরঃ

অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন এবং সাধারণ মেয়াদি বিমা এই দুই ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বীমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায়। সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০, ১৫ ও ৩০ বছর মেয়াদি হয়। এভাবেই বীমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
42
উত্তরঃ

হাবিবের বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ।
বিনিয়োগ বলতে বোঝায় মুনাফার উদ্দেশ্যে সঞ্চিত অর্থ বা মূলধন উৎপাদন কাজে ব্যবহার করা। অর্থ বিনিয়োগকারীর মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন। তাই বিনিয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ এতে ঝুঁকি থাকে।হাবিব আকিজ কোম্পানির কিছু শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করে। এটি একটি স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যম। বড় ব্যবসা পরিচালনা করতে অনেক মূলধনের দরকার হয়। তখন যৌথ উদ্যোগে ব্যবসা চালানোর জন্য জনগণের মধ্যে অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মূল্যের শেয়ার বাজারে ছাড়ে। এই শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করা যায়। এতে বিনিয়োগকারী কোম্পানির অংশীদার হিসেবে বিবেচিত হয়। অধিকাংশ কোম্পানির মূলধনের পরিমাণ স্থির করা থাকে। এই মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করে দেওয়া হয়। মূলধনের এই এককের নাম শেয়ার। শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করলে ঝুঁকি থাকে। যদি শেয়ারের দাম বাড়ে তাহলে বিনিয়োগকারী লাভবান হয়; আর যদি দাম কমে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, হাবিবের বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
60
উত্তরঃ

মজনন ও আফতাব গ্রুপের সকল কর্মচারীদের সঞ্চয়ের ধরন এক নয়।

মরণের সঞ্চয় সেচ্ছামুলক আর আফতাব গ্রুপের কর্মচারীদের সঞ্চয় বাধ্যতামুলক। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যম হলো- ব্যাংকের মাধ্যমে সঞ্চয়, ডাকঘরে সম্বর, বিমা ও সঞ্চয়পত্র ক্রয়। বাধ্যতামূলক সঞ্চয়ের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, কল্যাগ ও যৌথ বিমা তহবিল, গ্র্যাচুইটি। সজল প্রতিমাসে ব্যাংকে টাকা জমা রাখে। এর তিনটি পদ্ধতি রয়েছে। যথা- চলতি, সঞ্চয়ী ও স্থির জমার হিসাব। চলতি হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয়। এই হিসাব থেকে যে কোনো সময় টাকা তোলা যায়। এই হিসাবে সুদের হার কম। চলতি হিসাবের তুলনায় সঞ্চয়ী হিসাবে মুনাফার যার বেশি। তবে বিশেষ অনুমতি ছাড়া সঞ্চয়ী হিসাব থেকে সন্তাষে দুই বারের বেশি টাকা তোলা যায় না। স্থির জমার হিসাবে নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য জমা রাখা হয়। এ হিসাবে কম সময়ের জন্য অর্থ বিনিয়োগ করলে কম মুনাফা এবং বেশি সময়ের জন্য বিনিয়োগ করলে বেশি মুনাফা পাওয়া যায়। পাঁচ, দশ, বিশ কিংবা পঁচিশ বছর মেয়াদে এই হিসাবে অর্থ জমা রাখা যায়। আফতাব গ্রুপের কর্মচারীরা ভবিষ্যত তহবিলের মাধ্যমে সঞ্চয় করে। এটি বাধ্যতামূলক সঞ্চয়। তাদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হয়। ক্রমশ এই টাকা চক্রবৃদ্ধি হারে সুদযোগে বাড়তে থাকে। এই টাকা চাকরির মেয়াদ শেষে কর্মচারীগণ এককালীন পেয়ে থাকেন।
সুতরাং, সজল ও আফতাব গ্রুপের কর্মচারীদের সঞ্চয়ের ধরন আলাদা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
46
উত্তরঃ

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভবিষ্যতে পরিশোধ করার আগ্রহ, সততা ও ক্ষমতার ওপর বিশ্বাস করাকে ঋণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
55
উত্তরঃ

অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন এবং সাধারণ মেয়াদি বিমা এই দুই ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বীমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায়। সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০, ১৫ ও ৩০ বছর মেয়াদি হয়। এভাবেই বীমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
46
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews