উদাহরণ-সহ অনুসর্গ, যোজক ও আবেগ শব্দের পরিচয় দিন।

Updated: 2 weeks ago
উত্তরঃ

অনুসর্গ: যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে, সেগুলোকে অনুসর্গ বলে। অনুসর্গ বাক্যের মধ্যে কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দবিভক্তির মতো ব্যবহৃত হতে পারে। উপসর্গ কথার সাথে সঙ্গতি রেখে অনুসর্গ কথাটির সৃষ্টি হয়েছে। উপসর্গ যেমন নামশব্দ বা কৃদন্ত শব্দের আগে বসে অর্থকে পরিবর্তন করে, অনুসর্গ তেমনি নামপদের পরে বসে বাক্যের অর্থকে সুস্পষ্ট করে। উপসর্গের কোনো অর্থ নেই। তাই বাক্যে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হয় না। কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে, তাই তাই তা বাক্যে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হয়।

উদাহরণ:

বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)

সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর (ষষ্ঠী বিভক্তি শব্দের পরে)

দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার কে বিভক্তিযুক্ত পদের পরে)

যোজক: যে শব্দশ্রেণি একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা একটি পদের সাথে অন্য একটি পদের সংযোগ, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে যোজক বলে বলে। এটি মূলত বাক্যের বিভিন্ন অংশকে জুড়ে দেয়।

উদাহরণ: তিনি দরিদ্র কিন্তু সৎ। এখানে 'কিন্তু' শব্দটি দুটি গুণের মধ্যে বিরোধমূলক সংযোগ স্থাপন করেছে। যোজক প্রধানত পাঁচ প্রকার, যেমন: সাধারণ যোজক (ও, আর), বৈকল্পিক যোজক (বা, অথবা), বিরোধমূলক যোজক (কিন্তু, তবে) ইত্যাদি।

আবেগ শব্দ: যেসব শব্দ দিয়ে মনের বিশেষ ভাব বা গভীর আবেগ যেমন: আনন্দ, বিস্ময়, ঘৃণা, ভয়, শোক বা বিরক্তি প্রকাশ পায়, তাদের আবেগ শব্দ বলে। এই শব্দগুলো বাক্যের অন্যান্য পদের সাথে ব্যাকরণগতভাবে সরাসরি সম্পর্কযুক্ত থাকে না, বরং স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করে।

উদাহরণ: আহা! কী চমৎকার দৃশ্য। এখানে 'আহা' শব্দটি মনের আনন্দ বা বিস্ময় প্রকাশ করছে। আবেগ শব্দ ব্যবহারের পর সাধারণত একটি বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহার করা হয়। এটি মনের তীব্র অভিব্যক্তি প্রকাশের প্রধান মাধ্যম।

32

যোজক

যে শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যেমন– আমি গান গাইব আর তুমি নাচবে।

অর্থ এবং সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী যোজক শব্দ পাঁচ প্রকার। 

আবেগ

যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় আবেগ শব্দ। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহূত হয়।

মানুষের বিচিত্র আবেগের প্রকাশ অনুসারে আবেগ শব্দকে আট ভাগে ভাগ করা যায়।

১.সিদ্ধান্তসূচক আবেগ শব্দ ২. প্রশংসাসূচক আবেগ শব্দ ৩. বিরক্তিসূচক আবেগ শব্দ ৪. ভয় ও যন্ত্রণাসূচক আবেগ শব্দ ৫. বিস্ময়সূচক আবেগ শব্দ ৬. করুণাসূচক আবেগ শব্দ ৭. সম্বোধনসূচক আবেগ শব্দ ৮. অলঙ্কারিক আবেগ শব্দ

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews