"উদ্দীপকটি যেন 'নতুন দেশ' কবিতার মূলভাবকে ধারণ করে আছে।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

Updated: 9 months ago
উত্তরঃ

'নতুন দেশ' কবিতায় প্রকাশ পেয়েছে অজানাকে জানার কৌতূহল, কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য-মুগ্ধতা যা আমরা উদ্দীপকেও দেখতে পাই

'নতুন দেশ' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্য-মুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দবদ্ধ করেছেন। কবিতায় দেখা যায়, শিশুটি ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়াকে নৃত্য হিসেবে মনে করেছে। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো সেও অজানা দেশে পাড়ি জমাতে চেয়েছে।

উদ্দীপকেও আমরা হৃদিতার মাঝে এমন মুগ্ধতা লক্ষ করি। সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। কল্পনায় সে বিচরণ করতে চায় সমুদ্রে, পাখির মতো উড়তে চায় আকাশে। প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে।

'নতুন দেশ' কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। কবিতার শিশুটি নতুনকে আবিষ্কারের নেশায় কল্পনাকে আশ্রয় করে পাড়ি জমিয়েছে নতুন এক দেশে। উদ্দীপকের হৃদিতার মাঝেও প্রকৃতির রহস্য জানার প্রতি আগ্রহ লক্ষণীয়। সেও কল্পনার ভেলায় ভেসে আনন্দ খুঁজে বেড়ায়। এ বিবেচনায় “উদ্দীপকটি 'নতুন দেশ' কবিতার মূলভাবকে ধারণ করেছে।”- মন্তব্যটি যথাযথ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
439

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

নদীর ঘাটের কাছে

নৌকো বাঁধা আছে,

নাইতে যখন যাই, দেখি সে

জলের ঢেউয়ে নাচে।

আজ গিয়ে সেইখানে

দেখি দূরের পানে

মাঝনদীতে নৌকো, কোথায়

চলে ভাঁটার টানে।

জানি না কোন দেশে

পৌছে যাবে শেষে,

সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে।

থাকি ঘরের কোণে,

সাধ জাগে মোর মনে,

অমনি করে যাই ভেসে, ভাই,

নতুন নগর বনে।

দূর সাগরের পারে,

জলের ধারে ধারে,

নারিকেলের বনগুলি সব

দাঁড়িয়ে সারে সারে।

পাহাড়-চূড়া সাজে

নীল আকাশের মাঝে,

বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া

কেউ তা পারে না-যে।

কোন সে বনের তলে

নতুন ফুলে ফলে

নতুন নতুন পশু কত

বেড়ায় দলে দলে।

কত রাতের শেষে

নৌকো যে যায় ভেসে।

বাবা কেন আপিসে যায়,

যায় না নতুন দেশে?

Related Question

View All
উত্তরঃ

'থাকি ঘরের কোণে' বলতে অবরুদ্ধ-একঘেয়ে জীবনকে বোঝানো হয়েছে।

জলের ঢেউয়ে নৃত্যরত নৌকা একসময় ভাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায়। 'নতুন দেশ' কবিতার শিশুর মনেও অমনি করে ভেসে যাওয়ার সাধ জাগে। কিন্তু সে সুযোগ তার নেই। ঘরের কোণে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এই শিশুর মন। আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা এ বিষয়টিই প্রকাশিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
670
উত্তরঃ

হৃদিতার সেন্টমার্টিনে দেখা দৃশ্যে 'নতুন দেশ' কবিতায় উল্লিখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে।

'নতুন দেশ' কবিতায় কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য- চেতনার দিক ফুটিয়ে তুলতে চেয়েছেন। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর-বনে পাড়ি জমাতে চায় সে। কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে। সেই দেশের প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে। সাগরপারের নৌকা সারি সারি নারিকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড়-চূড়ার অসাধারণ সৌন্দর্য তাকে বিমুগ্ধ করে।

উদ্দীপকে আমরা হৃদিতার প্রকৃতিমুগ্ধতা লক্ষ করি। সেন্টমার্টিন দ্বীপের সারি সারি নারিকেল গাছ, বড়ো বড়ো নৌকা তাকে পুলকিত করে। সমুদ্রের নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ হৃদিতাকে নিয়ে যায় অন্য এক জগতে। এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বৃদিতার মুগ্ধতাই প্রকাশিত হয়েছে। 'নতুন দেশ' কবিতায়ও এ বিষয়টি পরিলক্ষিত হয়। সেদিক বিবেচনায় হৃদিতার সেন্টমার্টিনে দেখা দৃশ্যে আলোচ্য কবিতায় প্রকাশিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটিই প্রতিফলিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
434
উত্তরঃ

'নতুন দেশ' কবিতার শিশুটি ঘরের কোণে থাকে।

ঘর বা আশপাশের সীমাবদ্ধ ক্ষেত্রেই শিশুটির বিচরণ। তাই তো তার নতুন কোনো জায়গায় যাওয়ার সাধ জাগে। ঘাটে বাঁধা নৌকা মাঝনদী পেরিয়ে নতুন কোথাও গিয়ে পৌছাবে কি না, তা জানতেও তার ব্যাকুলতা জাগে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
389
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত অজানাকে জানার কৌতূহলের বিষয়টি 'নতুন দেশ' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।

মানুষ চিরকালই অচেনা-অজানার প্রতি কৌতূহল অনুভব করে। যা কিছু অদেখা তার প্রতিই তার আকর্ষণ। মনে তার আকাঙ্ক্ষা জাগে রহস্য উন্মোচনের।

উদ্দীপকের কবির মতে, তিনি এ বিশাল পৃথিবীর খুব কমই জানেন। নানা দেশের নানা শহর, মানুষের নানা কীর্তির কত কিছুই তার অজানা। কত নদী, পাহাড়, মরুভূমি, গাছ, প্রাণী রয়েছে পৃথিবীতে যার অনেক কিছুই কবি কখনো দেখেননি। এদিকে আলোচ্য কবিতার শিশুটির মাঝেও অজানাকে জানার সীমাহীন কৌতূহল প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় পৌঁছাবে, তা নিয়ে তার আগ্রহের অন্ত নেই। মূলত বিপুলা এ পৃথিবী নিয়ে মানুষের যে আগ্রহ, তা উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয়ক্ষেত্রেই প্রকাশিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
125
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews