উদ্দীপকটি লাইব্রেরি প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 8 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'লাইব্রেরি' প্রবন্ধের জ্ঞানচর্চায় লাইব্রেরির যে গুরুত্ব সে বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে মানুষ স্বাধীনভাবে জ্ঞানের চর্চা করতে পারে। লাইব্রেরি মানুষকে বিকশিত করে। মানুষের মনের অন্ধকার দূর করে মানুষকে আধুনিক করে তোলে, আলোকিত করে তোলে।

উদ্দীপক ও প্রবন্ধ উভয় জায়গায় জ্ঞানচর্চায় লাইব্রেরির গুরুত্বের কথা বলা হয়েছে। মোতাহের হোসেন চৌধুরী 'লাইব্রেরি' প্রবন্ধে জ্ঞানের চর্চায় লাইব্রেরির গুরুত্ব সম্পর্কে বলেছেন, লাইব্রেরিসম্পন্ন ব্যক্তির চালচলনে একটা শ্রী ফুটে ওঠে, যা অন্যত্র দেখা যায় না। সত্যিকার বৈদগ্ধ্য বা চিৎপ্রকর্ষের অধিকারী হতে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা অবশ্য প্রয়োজনীয়। অন্যদিকে উদ্দীপকে রবীন্দ্রনাথ ঠাকুরও লাইব্রেরির গুরুত্ব সম্পর্কে বলেছেন। লেখক মনে করেন লাইব্রেরি এমন একটি জায়গা যা ছোট হলেও তার মধ্যেই রয়েছে জ্ঞানচর্চার মাধ্যমে মানুষের মুক্তির বা পরিত্রাণের উপায়। কারণ লাইব্রেরি থেকেই মানুষ জ্ঞানের পথে সব দিকে ধাবিত হতে পারে। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'লাইব্রেরি' প্রবন্ধের জ্ঞানচর্চায় লাইব্রেরির যে গুরুত্ব সেই বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

73

Related Question

View All
উত্তরঃ

প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ত এ কথাই বোঝানো হয়েছে।

প্রাবন্ধিকের মতে, গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিগ্রহ, মামলাফ্যাসাদের মতো অকল্যাণকর ও কদর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানবজীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে।

263
উত্তরঃ

উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

আত্মিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য। আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও বুচির ওপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়।

উদ্দীপকের অমি একুশে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বিজ্ঞানের বই সংগ্রহ করে। অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। 'লাইব্রেরি' প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির রুচি ও চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এ বিবেচনায় উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে।

237
উত্তরঃ

বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য যেকোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব।

মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক। আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমার্থ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উদ্দেশ্য ও বুচির ওপর নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে।

উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে। এ কারণে বাবার সাথে একুশে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে। শুধু তাই নয়, অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে।

'লাইব্রেরি' প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে। আবার পারিবারিক লাইব্রেরিতে থাকে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বই। আর সাধারণ লাইব্রেরিতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে। এক্ষেত্রে অমির লাইব্রেরিটিকে অন্য যে শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা হবে, সে অনুযায়ী বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক বই সংগ্রহ করতে হবে। তবেই সেটিকে অন্য কোনো শ্রেণির অর্থাৎ পারিবারিক বা সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা যাবে।

165
উত্তরঃ

"লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড।"- কথাটি দ্বারা বোঝানো হয়েছে জাতির সভ্যতা ও উন্নতিতে লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পুস্তক অধ্যয়ন ছাড়া বুদ্ধির জাগরণ সম্ভব নয়। এ জন্য আমাদের লাইব্রেরির সাহায্য নিতে হয়। মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান সঞ্চিত হয়ে থাকে লাইব্রেরিতে। আর সেই কারণেই লাইব্রেরি জাতিকে উন্নতির শিখরে পৌছে দেয়। কারণ উন্নত জাতি গঠনে মানসিক ও আত্মিক সাধনা অপরিহার্য। সে ক্ষেত্রে লাইব্রেরির অবদান অসামান্য।

545
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews