উদ্দীপকের অনুপের ঘটনায় বাংলাদেশের কোন সামাজিক সমস্যার প্রকৃতি ফুটে উঠেছে? এর দুটি কারণ ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকের অনুপের ঘটনায় বাংলাদেশের যে সামাজিক সমস্যার প্রকৃতি ফুটে উঠেছে তা হলো বেকারত্ব। কারণ অনুপ বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে মানসম্মত কোনো কাজ না পেয়ে একটি সংঘবদ্ধ চক্রের সাথে হাত মেলায় এবং অবৈধভাবে টাকা-পয়সা উপার্জন করে। এ থেকে বোঝা যায়, বেকারত্বের কারণেই অনুপ এরূপ কাজ করেছে। নিম্নে বেকার সমস্যার দুটি কারণ ব্যাখ্যা করা হলো-

১. অধিক জনসংখ্যা: বাংলাদেশের সকল সমস্যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসেবে অধিক জনসংখ্যাকে দায়ী করা যায়। দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় কর্মের সুযোগ বাড়ছে না। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%। ফলে জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এতে করে কর্মের ক্ষেত্রে চাপ বেড়ে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বেকার এবং বাড়ছে বেকারত্ব।

২. দারিদ্র্য: বাংলাদেশের শতকরা ৪২.২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে এদেশে অর্থনৈতিক অবকাঠামো তেমন শক্তিশালী হয়ে উঠতে পারেনি। দারিদ্র্যের কষাঘাতে অনেকে শিক্ষা অর্জন করতে পারে না। ফলে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে।

258

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

794
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews