উদ্দীপকে পদ্মা নদী নিয়ে আলোচনা করা হয়েছে।
পদ্মা নদীর গুরুত্ব : বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে নৌপথে যোগাযোগের ক্ষেত্রে পদ্মা নদীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন পণ্য
পরিবহনের ক্ষেত্রেও এ নদীটি প্রধান যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া পদ্মা নদীর আশে পাশে বসবাসকারী অনেক মানুষ এ নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। প্রতি বছর এ নদী থেকে প্রচুর ইলিশ মাছ ধরা হয় যা দেশীয় চাহিদা পূরণসহ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়।
পদ্মা সেতুর গুরুত্ব: পদ্মা নদী ঢাকাসহ সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের
জেলাগুলোর মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা। অথচ দেশের এক স্থান হতে অন্য স্থানে কাঁচামাল ও - জনসাধারণের নিয়মিত চলাচল, উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ, উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা প্রভৃতি ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পদ্মা সেতু হলে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সাথে ঢাকাসহ সারা দেশের নিবিড় যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠবে। সড়ক ও রেলপথে সেতুটির ওপর দিয়ে যাত্রী পরিবহনের পাশাপাশি কৃষি এবং শিল্পের উৎপাদিত পণ্যদ্রব্য দ্রুততম সময়ে আনা-নেওয়া সম্ভব হবে। ফলে উভয় অঞ্চলের মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এছাড়া সেতুটি নির্মিত হলে পচনশীল পণ্য সড়কপথে দ্রুত আনয়ন সম্ভব হবে; ফলে কৃষক ক্ষতির সম্মুখীন হবে না। পণ্যের সুষম বণ্টনেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুতরাং উল্লিখিত আলোচনা থেকে বলা যায়, সেতুটি নির্মিত হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!